এক্সপ্লোর

Priya Malik Wins Gold: বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সোনা ভারতের প্রিয়া মালিকের

অলিম্পিক্সের মাঝেই বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সুখবর।

বুদাপেস্ট: অলিম্পিক্সের মাঝেই বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে সুখবর। সোনা জিতলেন ভারতের মহিলা কুস্তিগীর প্রিয়া মালিক। হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে সোনা জিতলেন হরিয়ানার তরুণী।

হাঙ্গেরিতে অনুষ্ঠিত বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে (World Wrestling Championship) ভারতকে সোনা এনে দিলেন প্রিয়া। হরিয়ানার মেয়ে বুদাপেস্টের ক্যাডেট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৭৩ কেজি বিভাগে বেলারুসের কুস্তিগীর সেনিয়া পাতাপোভিচকে হারিয়ে দিয়েছেন ৫-০ ব্যবধানে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন প্রিয়া।

প্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ট্যুইটারে লিখেছেন, 'বিশ্ব ক্যাডেট কুস্তি চ্যাম্পিয়নশিপের ৭৩ কেজি বিভাগে সোনা জেতার জন্য প্রিয়া মালিককে অনেক অভিনন্দন। তোমার সাফল্য়ে ভীষণ গর্ব অনুভব করছি। আমাদের সমস্ত অ্যাথলিটদের শুভেচ্ছা জানাই। তোমরা এভাবেই আলো ছড়াতে থাকো।'

বুদাপেস্টে প্রিয়া মালিকের সোনা জয়ের দিন টোকিও অলিম্পিক্সে রবিবার দিনটি মিশ্র অভিজ্ঞতায় কাটছে। একদিকে যখন সহজে জিতেছেন পি ভি সিন্ধু, রোয়িংয়ের সেমিফাইনালে উঠেছেন অর্জুন লাল ও অরবিন্দ সিংহ, সেরকমই জিমন্য়াস্টিক্সের ফাইনালে উঠতে ব্যর্থ প্রণতি নায়েক। প্রথম রাউন্ডে হেরে টেনিসের মহিলা ডাবলস থেকে ছিটকে গিয়েছেন সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না।

প্রথম সেটে প্রতিপক্ষদের দাঁড়াতেই দেননি। সানিয়া মির্জা ও অঙ্কিতা রায়না প্রথম সেট জিতে নেন ৬-০ ব্যবধানে। তখনও পর্যন্ত সানিয়াদের জয় কার্যত সময়ের অপেক্ষা বলেই মনে করছিলেন সকলে।

কিন্তু তাও ইউক্রেনের দুই বোন লিউদমাইলা কিচেনক ও নাদিয়া কিচেনকের কাছে হেরেই গেলেন সানিয়া-অঙ্কিতা। মহিলা ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে গেলেন সানিয়ারা। ছিটকে গেলেন অলিম্পিক্স থেকে। ম্যাচের ফল ৬-০, ৬-৭, ৮-১০।

প্রথম সেট সহজেই জিতে নেন সানিয়ারা। নিজেদের তিনটি সার্ভিস ধরে রাখার পাশপাশি বিপক্ষের তিনটি সার্ভিস ভেঙে দেন তাঁরা। দাপট দেখিয়ে জিতে নেন প্রথম সেট। এবং দ্বিতীয় সেটেও একটা সময় ৫-২ এগিয়ে ছিলেন সানিয়ারা। ঠিক যখন মনে করা হচ্ছে স্ট্রেট সেটে জিতে পরের রাউন্ডে যাবেন সানিয়ারা, তখনই কিচেনক বোনেরা ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেট ৬-৬ করে দেওয়ার পর ৭-৬ ব্যবধানে জিতেও নেয়। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ১০-৮ ব্যবধানে সানিয়াদের হারিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন কিচেনক বোনেরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sourav Ganguly: দু'ধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা ব্যবস্থা, এবার থেকে পাবেন 'ওয়াই ক্যাটাগরি'র সুরক্ষা
দু'ধাপ কমানো হল সৌরভের নিরাপত্তা ব্যবস্থা, এবার থেকে পাবেন 'ওয়াই ক্যাটাগরি'র সুরক্ষা
Bengal Cricket: ৭০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিশ সৌরভের সিএবি-কে, পাল্টা খরচ না মেটানোর অভিযোগ
৭০ কোটি টাকার ক্ষতিপূরণের আইনি নোটিশ সৌরভের সিএবি-কে, পাল্টা খরচ না মেটানোর অভিযোগ
Piyali Basak: কমিটি থেকে বাদ, আঙুল কাটা পড়লেও পর্বতারোহীরা পাননি চিকিৎসার খরচ, নিশীথকে চিঠি পিয়ালির
কমিটি থেকে বাদ, আঙুল কাটা পড়লেও পর্বতারোহীরা পাননি চিকিৎসার খরচ, নিশীথকে চিঠি পিয়ালির
Bengal Cricket: বাসি ফুলে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের অভিযোগ, CCTV ফুটেজ চেয়ে চিঠি ক্ষুব্ধ প্রণব রায়ের
বাসি ফুলে পঙ্কজ রায়ের জন্মদিন পালনের অভিযোগ, CCTV ফুটেজ চেয়ে চিঠি ক্ষুব্ধ প্রণব রায়ের

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget