এক্সপ্লোর

Wrestler Protest: ব্রিটিশদের যেভাবে উৎখাত করেছিল, এই সরকারকেও হঠিয়ে দেবে মানুষ, গর্জে উঠলেন দঙ্গল-খ্যাত মহাবীর

Mahavir Phogat: তাঁর আখড়া থেকে একের পর এক কিংবদন্তি পালোয়ান পেয়েছে দেশ। পর্দায় তাঁর চরিত্রকে অমর করে রেখেছেন আমির খান। তাঁর দঙ্গল সিনেমায়।

নয়াদিল্লি: তাঁর আখড়া থেকে একের পর এক কিংবদন্তি পালোয়ান পেয়েছে দেশ। পর্দায় তাঁর চরিত্রকে অমর করে রেখেছেন আমির খান। তাঁর দঙ্গল সিনেমায়। সেই মহাবীর ফোগত (Mahavir Phogat) এবার কুস্তিগীরদের আন্দোলনে গর্জে উঠলেন। জানিয়ে দিলেন, ব্রিটিশ সরকারকে যেভাবে দেশের মানুষ উৎখাত করেছিল, সেভাবেই এই কেন্দ্রীয় সরকারকেও সরিয়ে দেবে আমআদমি।

বিনেশ, ববিতা, সঙ্গীতা ফোগতদের বাবা মহাবীর ফোগত বৃহস্পতিবার বলেছেন, 'মেয়েদের অবস্থা চোখে দেখা যাচ্ছে না। এই সরকারকে দেশের মানুষই উৎখাত করবে। ঠিক যেভাবে ব্রিটিশদের দেশছাড়া করেছিল।'

হরিয়ানার বলালি গ্রামে মহাবীর বলেছেন, 'আমি সব কিছুর ঝুঁকি নিয়ে মেয়েদের পদক জেতার মতো দক্ষ করে তুলেছি। আজ ওদের অবস্থা চোখে দেখা যাচ্ছে না। খুব দুঃখের ব্যাপার যে, গঙ্গায় পদক ছুড়ে ফেলে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছিল ওদের। কৃষক নেতারা ওদের অনুভূতি বুঝতে পেরেছেন। এবার গোটা দেশ একত্রিত হবে। এই সরকার ফেলে দেবে। সরকার যদি উদ্যোগী হয়ে সমস্যা না মেটায়, তাহলে ব্রিটিশদের যেভাবে উৎখাত করেছিল, সেভাবেই এই সরকারকে সরানো হবে।'

দিল্লিতে কুস্তিগীরদের (Wrestler Protest) হেনস্থায় প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে গোটা দেশে। বুধবারের পর বৃহস্পতিবারও কলকাতায় প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের।

বৃহস্পতিবার ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে প্রতিবাদে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'দিল্লিতে নন্দলাল সরকার চলছে। কুস্তিগীরদের আন্দোলনের পাশে আছি আমরা। কুস্তিগীরদের জন্য আমাদের আন্দোলন জারি থাকবে। দেশের জন্য লড়াই করে পদক জিতেছেন কুস্তিগীররা। সেই কুস্তিগীরদের ওপরেই অত্যাচার, জুলুম মেনে নেওয়া যায় না।'

এদিন মোমবাতি মিছিলও করেন মুখ্যমন্ত্রী। মমতার সঙ্গে হাঁটেন ময়দানের তিন প্রধানের প্রতিনিধিরা। হাজির ছিলেন ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে অন্যান্য খেলার তারকারাও। মমতা বলেন, 'রাস্তায় আছি, থাকব, রাস্তাই আমাদের পথ দেখাবে। যতক্ষণ না পর্যন্ত ব্রিজভূষণ গ্রেফতার হবেন, ততক্ষণ আন্দোলন চলবে।'

দিল্লিতে কুস্তিগীরদের হেনস্থার প্রতিবাদে ময়দানে গোষ্ঠ পালের মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কুস্তিগীরদের পাশে থাকার বার্তা মমতার।

বিজেপি সাংসদ তথা ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আন্দোলনের ঝাঁঝ ক্রমাগত বাড়াচ্ছেন কুস্তিগীররা। যৌন হেনস্থায় অভিযুক্ত ব্রিজ ভূষণের বিরুদ্ধে এখনও অবধি কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এই পরিস্থিতিতে গতকাল পদকজয়ী আন্দোলনকারী কুস্তিগীররা হরিদ্বারের গঙ্গায় নিজেদের পদক ভাসিয়ে দিতে যান। যা অবশ্য কৃষক নেতাদের কথায় স্থগিত রাখেন। আন্দোলনকারী কুস্তিগীরদের পাশে থাকার বার্তা দিয়েছেন একাধিক রাজনৈতিক নেতা। এই পরিস্থিতিতে এই ঘটনা নিয়ে এবার মন্তব্য করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। সাম্প্রতিক সময়ে যা সম্ভবত সরকারের তরফে কোনও বিবৃতি। তিনি আন্দোলনকারীদের বিরুদ্ধে "গোলপোস্ট পাল্টে" ফেলার অভিযোগ আনেন। পাশাপাশি তাঁদের বার্তা দিয়ে বলেন, তাঁদের এমন কিছু করা উচিত নয় যা খেলা এবং অন্য অ্যাথলিটদের ক্ষতি করে।

 আরও পড়ুন: ABP Exclusive: পরিচয়পত্রের বিভ্রাটে পিছিয়ে গেল ফেরা, ৪টি আঙুল বাদ যেন না যায়, প্রার্থনা পিয়ালির

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bhuvneshwar Kumar: নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
নির্বাচকরা এখনও ভাবেননি তাঁর কথা, ওয়ান ডে বিশ্বকাপ নিয়ে বড় বিবৃতি দিলেন ভুবনেশ্বর
Zaheer On Shami: ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
ফিট থাকলে বিশ্বকাপে শামিকে খেলাও, টিম ইন্ডিয়ার নির্বাচকদের বার্তা দিলেন জ়াহির
PM Modi: 'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
'নরেন্দ্র' নামেই ঘৃণা? কমনওয়েলথে পদকজয়ী বক্সারের গল্প শুনেই হেসে ফেললেন প্রধানমন্ত্রী
IND vs SL: চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ
চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সুদর্শন, শ্রীলঙ্কা সফরের ভারতীয় দলে ঢুকে পড়লেন সরফরাজ

ভিডিও

Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !
Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget