এক্সপ্লোর

WTC 2021 Final Update: বোলিংয়ের জন্যই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হোল্ডিংয়ের বাজি ভারত

রোজ় বোল স্টেডিয়ামে আগামী ১৮-২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে, এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট দল কারা।

লন্ডন: বিশ্বের সেরা টেস্ট দল হওয়ার দৌড়ে নিউজ়িল্যান্ডের চেয়ে ভারত এগিয়ে থাকবে বলে মনে করেন ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন পেসার মাইকেল হোল্ডিং। এবং বিরাট কোহলিদের এগিয়ে রাখার নেপথ্যে কারণ হিসাবে ভারতের বোলিংকে বেছে নিয়েছেন তিনি। 

ইংল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট ম্যাচের সিরিজ খেলে তারপর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন কেন উইলিয়ামসনরা। আগে থেকে ইংল্যান্ডে পৌঁছে রীতিমতো ম্যাচের মধ্যে থাকায় সেখানকার পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে অনেক বেশি সড়গড় হয়ে ওঠার সুযোগ পেয়েছেন উইলিয়ামসন, রস টেলররা। যে কারণে আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজ়িল্যান্ড এগিয়ে থাকবে বলে মত প্রকাশ করেছেন একাধিক বিশেষজ্ঞ। যদিও মাইকেল হোল্ডিং এক্ষেত্রে ভিন্ন মত প্রকাশ করলেন। তাঁর দাবি, ইংল্যান্ডের মাটিতে ভারতই বরং এগিয়ে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামবে।

প্রাক্তন ক্যারিবিয়ান তারকা মনে করছেন যে, ভারতীয় দলে সব ধরনের পরিস্থিতির উপযোগী ক্রিকেটার রয়েছেন। পরিবেশ পেসারদের অনুকূলে থাকলে ভারতের পেসাররা নিজেদের মেলে ধরতে পারেন। আবার পিচ ও পরিবেশ যদি স্পিনারদের সাহায্য করে, তবে ভারত দু'জন বিশ্বমানের স্পিনার খেলিয়ে নিউজ়িল্যান্ডকে বেকায়দায় ফেলে দিতে পারে। ইংল্যান্ডের একটি নামী দৈনিকে হোল্ডিং বলেছেন, ‘পরিবেশ ও পরিস্থিতি অবশ্যই বড় ভূমিকা পালন করবে। তবে ভারতের যা বোলিং আক্রমণ, তাতে আবহাওয়া যদি রৌদ্রজ্জ্বল হয়, তবে সেটাও তাদের সাহায্য করবে। যদি সারাক্ষণ রোদ থাকে, তাহলে ওরা দু’জন স্পিনারও খেলাতে পারে। ভারতের হাতে সেই বিকল্প রয়েছে।'

হোল্ডিং আরও বলেন, ‘যদি আবহাওয়া স্যাঁতস্যাঁতে থাকে, তাহলেও আমি নিশ্চিত যে, ভারত একজন স্পিনার খেলাবে এবং সেটা আর অশ্বিন হতে পারে। অশ্বিন ব্যাট হাতেও নিজের অবদান রাখতে পারে। সাউদাম্পটেনর পিচ স্পিনারদের সাহায্য করে, যেটা ভারত সবসময় পছন্দ করে।’

রোজ় বোল স্টেডিয়ামে আগামী ১৮-২২ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি ভারত ও নিউজ়িল্যান্ড। সেই ম্যাচেই ঠিক হয়ে যাবে, এই মুহূর্তে বিশ্বের সেরা টেস্ট দল কারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
India vs Sri Lanka: অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য
অভিনব সিদ্ধান্ত, ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের আগেই সুখবর সমর্থকদের জন্য

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget