এক্সপ্লোর

WTC 2021 Final: তোয়ালে পরে ফিল্ডিং শামির! সাওয়ারিয়ার রণবীর, ডিডিএলজের কাজলের সঙ্গে তুলনা

মঙ্গলবার রোজ বোল স্টেডিয়ামে ভারতীয় দলের সেরা বোলার তিনিই। তাঁর স্যুইং, বাউন্সার খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যানরা। যদিও মহম্মদ শামিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজাও করলেন ভক্তরা।

সাউদাম্পটন: মঙ্গলবার রোজ বোল স্টেডিয়ামে ভারতীয় দলের সেরা বোলার তিনিই। তাঁর স্যুইং, বাউন্সার খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েছেন নিউজ়িল্যান্ডের ব্যাটসম্যানরা। যদিও মহম্মদ শামিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজাও করলেন ভক্তরা। তাঁকে তুলনা করা হল রণবীর কপূরের সঙ্গে!

কিন্তু কেন?

কারণ, মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগে শামিকে দেখা গেল তোয়ালে পরে ফিল্ডিং করতে! বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে সাদা তোয়ালে কোমরের চারপাশে বেঁধে রাখলেন শামি। তারপর লাঞ্চ ব্রেক ঘোষণা হতেই তিনি টাওয়েল পরেই হাঁটা দিলেন ড্রেসিংরুমের দিকে।

শামির তোয়ালে পরে ফিল্ডিং করার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই মজা করে তাঁর সঙ্গে সাওয়ারিয়া সিনেমার রণবীর কূপরের তুলনা করেন। সঞ্জয় লীলা ভংসালীর সাওয়ারিয়া সিনেমা দিয়েই বলিউডে পা রেখেছিলেন রণবীর। সেই সিনেমার বিখ্যাত একটি দৃশ্য ছিল শুধু তোয়ালে জড়িয়ে রণবীরের নাচ। তরুণী হৃদয়ে ঝড় তুলেছিল রণবীরের আবেদন।

কেউ কেউ আবার শামির সঙ্গে মজা করে তুলনা করলেন দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে সিনেমায় তোয়ালে পরে 'মেরে খাওয়াবো জো আয়ে' গানে লাস্যময়ী কাজলের বিখ্যাত নাচের।

মঙ্গলবার শামিকে তোয়ালে পরে ফিল্ডিং করতে দেখে নেটিজেনরা রণবীর ও কাজলের ছবি দিয়ে মজা করে লিখলেন, 'তোয়ালে পরে কাকে বেশি ভাল মানায়?' কেউ লিখলেন, 'জব সে তেরে নয়না' গানের অপ্রাপ্তবয়স্ক সংস্করণ।

ঠিক কী কারণে তোয়ালে পরেছিলেন শামি? সাউদাম্পটনে বৃষ্টি হওয়ায় প্রবল ঠাণ্ডা। ভারতীয় ক্রিকেটারেরা নিজেদের শরীর গরম রাখতে অনেকেই পকেটে হ্যান্ড ওয়ার্মার নিয়ে ঘুরছেন। তোয়ালে পরে শরীরের নিচের দিক গরম রাখতে চাইছিলেন শামি। যাতে বল করার সময় তাঁর পেশি নমনীয় থাকে এবং নিজের সেরাটা দিতে পারেন।

মহম্মদ শামি ডিপ স্কয়ার লেগে ফিল্ডিং করছিলেন। সেই সময়ে তোয়ালে জড়ানো শামিকে ক্যামেরাবন্দি করা হয়। তাঁর এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। তাঁকে দেখে বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা।

সেরা শিরোনাম

AUS vs BAN: প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
প্রথম টেস্ট জিতেই লম্ফঝম্ফ, দ্বিতীয় টেস্টেই স্টার্কের বিষাক্ত স্পেলে কুপোকাত টাইগাররা
Leandro Paredes: বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
বিশ্বকাপ ফাইনালের মঞ্চে স্পেনের ফুটবলারের গায়ে হাত তুলেছিলেন, ১০ ম্য়াচ নির্বাসিত পারদেস
Neeraj Chopra: মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
মরশুমে নিজের সেরা থ্রো নীরজের, তবুও ডায়মন্ড লিগে ভাগ্যে এল রুপোই
India vs Sri Lanka: নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী
নড়বড়ে ব্যাটিং লাইন আপ, হাল ফেরাতে শ্রীলঙ্কা শিবিরে যোগ দিলেন ছিয়ানব্বইয়ের বিশ্বকাপজয়ী

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget