এক্সপ্লোর

WTC Final Updates: বৃষ্টিতে একদিন নষ্ট হলেও রিজার্ভ ডে রয়েছে, বলছেন ল্যাথাম

বৃষ্টিতে ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছে।

সাউদাম্পটন: বৃষ্টিতে ভারত-নিউজ়িল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনের খেলা ভেস্তে গিয়েছে। তবে তাতে সমস্যা হবে না বলে মনে করছেন নিউজ়িল্যান্ডের তারকা ওপেনার টম ল্য়াথাম। তিনি বলছেন, 'বৃষ্টিতে খেলা না হওয়াটা দুর্ভাগ্যজনক। তবে রিজার্ভ ডে রয়েছে। সময় নষ্ট হলে যা ব্যবহার করা যেতে পারে।'

বৃষ্টিতে খেলা না হওয়ায় ভারতীয় ক্রিকেটারেরা সময় কাটালেন নিজেদের মধ্যে ইন্ডোর গেমস খেলে। 'টেবিল টেনিস, ডার্থ খেলেছে কোহলিরা,' প্রথম দিনের খেলা বাতিল ঘোষণা হওয়ার পর ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বললেন ভারতের ফিল্ডিং কোচ আর শ্রীধর। সেই সঙ্গে তিনি যোগ করলেন, 'অনেকরকম ইন্ডোর গেমসের ব্যবস্থা রয়েছে। বৃষ্টিতে খেলা না হওয়ায় সকলেই সেসব নিয়ে মেতে ছিল।'

দলের সেরা বিনোদনকারী কে? শ্রীধর বলছেন, 'আমাদের দলে সারাক্ষণ হাসিঠাট্টা চলতে থাকে। সবাই ভীষণ মজা করে।' প্রথম দিনের খেলা পণ্ড হওয়ায় কি ক্রিকেটারদের মানসিকভাবে চাঙ্গা রাখতে কোনও সমস্যা হতে পারে? উড়িয়ে দিচ্ছেন কোহলিদের ফিল্ডিং কোচ। শ্রীধর বলছেন, 'আন্তর্জাতিক পর্যায়ে খেলার সময় কাউকে এসব বলে দিতে হয় না। সকলে পেশাদার। বৃষ্টিতে একদিনের খেলা ভেস্তে গিয়েছে বলে মানসিকভাবে কারও কোনও সমস্যা হবে না।'

রোজ বোলে ইতিহাসের হাতছানি ভারতের সামনে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছে ভারত-নিউজ়িল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ বলা হচ্ছে যাকে। প্রায় দুই বছর ধরে লড়াইয়ের পর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নিয়েছে বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। ফাইনালের একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে টিম ইন্ডিয়া। অন্যদিকে, নিউজ়িল্যান্ড তাদের হাতের তাস গোপনই রেখেছে।

বিশ্ব টেস্ট ক্রিকেটের মহারণে নামার আগে ভারতীয় দল প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ পায়নি। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কেউ কেউ মনে করছেন, প্রস্তুতি ম্য়াচ না খেললেও সমস্যা হবে না ভারতের। অন্যদিকে, সদ্যই ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচ খেলে অনুশীলনের দিক থেকে ভারতের থেকে ভালো অবস্থায় রয়েছেন কিউয়িরা।

সেরা শিরোনাম

India vs West Indies Live: বেঙ্গালুরুতে বৃষ্টি, পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টস, লাইভ আপডেট
বেঙ্গালুরুতে বৃষ্টি, পিছিয়ে গেল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ় ম্যাচের টস, লাইভ আপডেট
Aaryavir Sehwag: পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
পাপা ক্যাহতা হ্যায় বড়া নাম করেগা! ১৪৩ বলে ১৭৩ করে হইচই ফেলে দিয়েছে সহবাগ-পুত্র, মুগ্ধ বীরু
Mumbai Indians: অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
অধিনায়ক নিয়ে জল্পনার মাঝেই কোচ বদল, মুম্বই ইন্ডিয়ান্সে থেকে সরে দাঁড়ালেন মাহেলা জয়বর্ধনে
IND vs WI 5th T20I: কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?
কখন, কোথায় দেখবেন ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের সিরিজ় নির্ধায়ক ম্যাচ, বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা?

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget