এক্সপ্লোর

WTC Final: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের মহড়া শুরু, অনুশীলনে গা ঘামালেন শার্দুল, কোহলিরা

WTC Final 2023: ৭ জুন থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে ভারতীয় দল।

লন্ডন: চেন্নাই সুপার কিংস এবং গুজরাত টাইটান্সের মধ্যে এক জমজমাট ফাইনালের মাধ্যমে এবারের আইপিএল মরসুম শেষ হয়েছে। তবে আইপিএল শেষ হলেও, ভারতীয় ক্রিকেটারদের কিন্তু তেমন বিশ্রাম নেওয়ার জো নেই। আইপিএলের পরেই শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। সেই ফাইনালের আগে ইতিমধ্যেই ইংল্যান্ডে পৌঁছে গিয়েছেন বেশ কিছু ভারতীয় তারকা (Indian Cricket Team)। এবার পুরোদমে প্রস্তুতিও শুরু করে দিলেন তাঁরা।

গতবার ফাইনালে পৌঁছেও টেস্ট চ্যাম্পিয়নশিপ খেতাব নিজেদের দখলে করতে ব্যর্থ হয় ভারতীয় দল। এবার সেই হতাশা পিছনে ফেলে খেতাব জিতে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে টিম ইন্ডিয়া। ৭ জুন থেকে শুরু ইংল্যান্ডের ওভালে খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। খেতাবি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত। সেই ম্যাচের আগে ইংল্যান্ডে দলের কিছু তারকা ক্রিকেটারের অনুশীলনের কয়েকটি ছবি বিসিসিআইয়ের তরফে শেয়ার করা হয়।

 

 

বিসিসিআইয়ের শেয়ার করা ছবিগুলিতে মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, অক্ষর পটেলরা তো রয়েছেনই, রয়েছেন বিরাট কোহলিও (Virat Kohli)। নেটে কড়া মনোযোগ দিয়ে ব্যাট করতে দেখা গেল বিরাটকে। সদ্য সমাপ্ত আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে নাগাড়ে দুই শতরানও হাঁকিয়েছিলেন 'কিংগ কোহলি'। দুর্ভাগ্যবশত বিরাটের দুর্দান্ত ফর্ম থাকা সত্ত্বেও আরসিবি প্লে-অফে পৌঁছতে পারেনি। ভারতীয় সমর্থকরা আশা করবেন বল ও জার্সির রং বদলালেও বিরাট যেন নিজের ফর্ম অব্যাহত রাখেন এবং ভারত যেন নিজেদের আইসিসি ট্রফির খরা অবশেষে সমাপ্ত করতে পারে। 

ভারতীয় দলে রুতুরাজ

তবে ভারতের পূর্বনির্ধারিত দলে খানিকটা বদল হতে চলেছে বলেই খবর। খবর অনুযায়ী, ভারতীয় দলে রুতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) বদলে সুযোগ পেতে চলেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। রুতুরাজ ভারতীয় মূল দলে সুযোগ না পেলেও, স্ট্যান্ড বাইতে ছিলেন। সেই স্ট্যান্ড বাই হিসাবেই রুতুর বদলে জাতীয় দলে আসতে চলেছেন যশস্বী। কিন্তু হঠাৎ এই বদলের কারণ কী? আসলে রুতুরাজ ৩ মে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তিনি ৫ মের আগে ইংল্যান্ডের উদ্দেশে রওনা দিতে পারবেন না। সেই কারণেই তাঁর বদলে যশস্বীকে সুযোগ দেওয়া হচ্ছে বলে খবর। 

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
Argentina Football Team: বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
বিশ্বকাপ খোয়ালেও সেমিতে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্তিনা, এবার সেইদিনেই বিশেষ দিবস পালনের ঘোষণা
IND vs SL: মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?
মাঠে নামার আগেই ধাক্কা ভারতীয় শিবিরে, গিল কি ছিটকে গেলেন শ্রীলঙ্কা সিরিজ থেকে?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget