এক্সপ্লোর

IND vs ENG: ''তোমার থেকে কিছু শেখেনি...'', বেন ডাকেটকে একহাত নিলেন প্রাক্তন ইংরেজ অধিনায়ক, কিন্তু কেন?

Yashasvi Jaiswal: চলতি সিরিজে ইতিমধ্যেই দুটো দ্বিশতরান হাঁকিয়ে ফেলেছেন যশস্বী। বিশাখাপত্তনমের পর রাজকোটে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। 

রাঁচি: বাজবল থিয়োরি পুরোপুরি বুমেরাং হয়ে গিয়েছে ইংল্যান্ডের (England Cricket Team)। প্রথম টেস্টে জয় ছিনিয়ে নিলেও দ্বিতীয় ও তৃতীয় টেস্টে টানা হার। ইংল্যান্ডের বোলিং লাইন আপের সামনে পাল্টা মারমুখি ব্যাটিং করেছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। চলতি সিরিজে ইতিমধ্যেই দুটো দ্বিশতরান হাঁকিয়ে ফেলেছেন যশস্বী। বিশাখাপত্তনমের পর রাজকোটের ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন। ভারতের তরুণ ওপেনারের ব্য়াটিং দেখে ডাকেট বলেছিলেন যে কিছুটা কৃতিত্ব ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাপ্য। ডাকেট মনে করেন যে ইংল্যান্ড যে বাজবল থিয়োরিতে বিশ্বব্যাপী খেলে আসছে, তা দেখেই হয়ত অনুপ্রেরণা পেয়েছিলেন জয়সওয়াল। এবার ডাকেটকেই পাল্টা একহাত নিলেন নাসের হুসেন। 

এক সাক্ষাৎকারে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক বলেন, ''যশস্বী জয়সওয়াল তোমার থেকে এমন ব্যাটিং করা কখনও শেখেনি। ও এমনভাবেই খেলে বেড়ে উঠেছে। ও আইপিএল থেকেই শিখেছে এমন আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করা। তোমাদের ওঁর ব্যাটিং দেখা উচিত ও শেখা উচিৎ। বাজবল থিয়োরি ভাল। কিন্তু কখনও কখনও একটু পরিবর্তনের প্রয়োজন আছে।''

 

জয়সওয়াল এখনও পর্যন্ত চলতি টেস্ট সিরিজের ছয় ইনিংসে মোট ৫৪৫ রান করেছেন। গড় ছিল ১০৯। রাজকোটে দ্বিতীয় ইনিংসে ২১৪ রানের ইনিংস খেলেছিলেন জয়সওয়াল। তৃতীয় কণিষ্ঠতম হিসেবে জয়সওয়াল দুটো দ্বিশতরান হাঁকানোর নজির গড়েন। ১৯৯৩ সালে বিনোদ কাম্বলি জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিশতরান হাঁকিয়েছিলেন দিল্লিতে। এর ২২ দিন পরে ওযাংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধেও দ্বিশতরানের ইনিংস খেলেন কাম্বলি। 

ব্র্যাডম্য়ান দ্বিতীয় কণিষ্ঠতম হিসেবে এই নজির গড়েছিলেন ১৯৩০ সালে। টানা দুটো দ্বিশতরান হাঁকিয়েছিলেন ১৪ দিনের ব্যবধানে ইংল্যান্ডের বিরুদ্ধে। এর ৩৬ দিন পরে ফের একটি দ্বিশতরান হাঁকান ব্র্যাডম্য়ান।

এদিকে, আইপিএলে যশস্বীর সঙ্গে একই দল রাজস্থান রয়্যালসে খেলেন জস বাটলার। তরুণ ভারতীয়র ব্যাটিং দেখে বাটলার নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, ''ইংল্যান্ডের বিরুদ্ধে ও এমন খেলছে, সেটা খুবই হতাশাজনক। তবে যশস্বী জয়সওয়ালের সাফল্যে খুশি না হওয়াটা খুবই কষ্টকর। ওর কড়া অনুশীলন, পরিশ্রম এবং সাফল্যের খিদে তুলনাতীত এবং তার জেরেই যেটা প্রাপ্য, তা পাচ্ছেও। দুর্দান্ত প্রতিভা।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
দেবদত্তের সেঞ্চুরি, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতকে উদ্বেগে রাখছে রাহুলের চোট, লাইভ আপডেট
Australia vs Bangladesh: অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার... ইতিহাস গড়ল বাংলাদেশ, ৯ উইকেটে টেস্ট জিতলেন শান্তরা
Hockey World Cup: স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
স্বাধীনতা দিবসে দুরন্ত জয়, হকি বিশ্বকাপে ওয়েলসকে ৩-১ উড়িয়ে অভিযান শুরু হরমনপ্রীতদের
IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget