এক্সপ্লোর

Yashpal Sharma Birthday: অল্প সময়ের কেরিয়ার, বিশ্বকাপ জয়, বরাবর প্রচারের আড়ালেই থেকে গিয়েছিলেন যশপাল শর্মা

Yashpal Sharma Birthday Update: ৩৭টি টেস্ট ও ৪২টি ওয়ান ডে খেলেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্য়াটার। টেস্টে দেশের জার্সিতে ১৬০৬ রান করেছেন। অন্যদিকে ওয়ান ডে ফর্ম্যাটে 

মুম্বই: সত্তরের দশকের শেষে তাঁর আবির্ভাব হয়েছিল ভারতীয় ক্রিকেটে (Indian Cricket Team)। খুব বেশিদিন নয়। আট বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার। কিন্তু এই অল্প সময়ের মধ্যেই নিজের ছাপ রেখেছিলেন তিনি। আজ ভারতীয় দলের (Indian Cricket Team) বিশ্বকাপজয়ী প্রাক্তন ব্যাটার যশপাল শর্মার (Yashpal Sharma) জন্মবার্ষিকী। ১৯৫৪ সালে আজকের দিনেই জন্ম হয়েছিল লুধিয়ানায়। ১৯৭৮ সাল থেকে ১৯৮৫ পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন যশপাল। ৩৭টি টেস্ট (Test Cricket) ও ৪২টি ওয়ান ডে (one Day Format) খেলেছেন ডানহাতি এই মিডল অর্ডার ব্য়াটার (Middle Order Batter)। টেস্টে দেশের জার্সিতে ১৬০৬ রান করেছেন। অন্যদিকে ওয়ান ডে ফর্ম্যাটে ৮৮৩ রান করেছেন। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ জুলাই প্রয়াত হন এই প্রাক্তন ব্যাটার। 

দেশের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে মোট ২টি শতরান ও ১৩টি অর্ধশতরান হাঁকিয়েছিলেন যশপাল। ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা মিডল অর্ডার ব্য়াটার হিসেবে যশপালের নাম রয়েছে। ১৯৭৮ সালে পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে ফর্ম্যাটে অভিষেক হয় তাঁর। এরপর লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল যশপালের। এই মাঠেই বিশ্বকাপ ট্রফি জিতেছিলেন যশপাল। তবে বিশ্বকাপ জেতার পরই জাতীয় দলে ধীরে ধীরে নিজের জায়গা হারাতে থাকেন যশপাল। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খারাপ পারফরম্যান্সের ফলে জাতীয় দল থেকে বাদ পড়েন তিনি।

১৯৭৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবার টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশপাল। যশপালের কেরিয়ারের সর্বোচ্চ ওয়ান ডে স্কোর এসেছিল বিশ্বকাপের মঞ্চেই। তিরাশির বিশ্বকাপের প্রথম ম্যাচে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১২০ বলে ৮৯ রানের ইনিংস খেলেছিলেন যশপাল। ১৯৮২ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন যশপাল। এছাড়াও তিরাশির বিশ্বকাপে ইংল্য়ান্ডের বিরুদ্ধে ৬১ রানের ইনিংস খেলেছিলেন ডানহাতি প্রাক্তন এই ব্যাটার। 

তিরাশির বিশ্বকাপে মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস ও জোয়েল গার্নার সমৃদ্ধ বিধ্বংসী ক্যারিবিয়ান বোলিংকে সামলে দলের জয়ের ভিত তৈরি করে দিয়েছিলেন যশপাল।

 
আরও পড়ুন: ডার্বিতে ঝামেলা এড়াতে তৎপর পুলিশ, দর্শকদের জন্য একগুচ্ছ নির্দেশিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
পন্থ, পাড়িক্কাল বাদে ব্যর্থ ভারতীয় ব্যাটিং, শ্রীলঙ্কাকে জয়ের জন্য ৩৭২ রানের টার্গেট দিল ভারত
IND vs SL: ১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
১৯ রানে পড়ল শেষ পাঁচ উইকেট, ব্যাটিং ধসে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরার সুযোগ করে দিল ভারত?
FC Barcelona: তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
তিন বছর পর বার্সেলোনায় ফিরলেন স্পেনের কিংবদন্তি ফুটবলার সার্জিও বুস্কেতস
Hockey World Cup: পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের
পাকিস্তান ম্যাচেই হবে ভাগ্য নির্ধারণ, হকি বিশ্বকাপে এগিয়ে থেকেও ইংল্যান্ডের বিরুদ্ধে হার ভারতের

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget