এক্সপ্লোর

Year Ender 2021: প্যারালিম্পিক্সের ইতিহাসে রেকর্ড ভারতের, টোকিওয় প্রাপ্তি ১৯ পদক

Year Ender 2021: এবার টোকিও থেকেই শুধু ১৯টি পদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। অলিম্পিক্সের মত টোকিও প্যারালিম্পিক্সেও (tokyo paralympics) অভাবনীয় সাফল্য দেশের।

রিও প্যারালিম্পিক্সে ৪টি পদক জিতেছিল ভারত। এতদিন পর্যন্ত প্যারালিম্পিক্সের ইতিহাসে ভারতের মোট পদক সংখ্যা ছিল ১২। এবার টোকিও থেকেই শুধু ১৯টি পদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় দল। অলিম্পিক্সের মত প্যারালিম্পিক্সেও অভাবনীয় সাফল্য দেশের। ফিরে দেখা ২০২১-এ একনজরে টোকিও প্যারালিম্পিক্সে সেই সাফল্যের খতিয়ান। ৫টি সোনা, ৮টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এবার ঝুলিতে পুরে নিয়েছিল ভারত।


শ্যুটিংয়ে অবনী ও সিংহরাজের পদক

প্যারালিম্পিক্সে এবার জোড়া সোনা জিতেছেন শ্যুটার অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলে প্রথম সোনা জেতেন তিনি। এছাড়াও মহিলাদের ৫০ মিটার পিস্তল থ্রি পজিশন এসএইচওয়ান বিভাগে ব্রোঞ্জ জিতে টুর্নামেন্ট থেকে নিজের দ্বিতীয় পদক জিতে নেন অবনী। শ্যুটিংয়ে ছেলেদের মিক্সড ৫০ মিটার পিস্তল ইভেন্টে সোনা জেতেন ভারতের মনীশ নারওয়াল। মিক্সড ৫০ মিটার পিস্তল ইভেন্টে রুপো জয় সিংহরাজ আদানার। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল এসএইচওয়ান বিভাগে ব্রোঞ্জও জেতেন তিনি।

জ্যাভলিনে দেবেন্দ্রর নজির, সুমিতের সোনা

জ্যাভলিনে সোনা আসে সুমিত আন্টিলের হাত ধরে। প্যারালিম্পিক্সে ছেলেদের জ্যাভলিনের এফ-৬৪ বিভাগে হরিয়ানার তরুণের পদক জয়। অ্যাথেন্স ও রিওতে পদকজয়ী কিংবদন্তী ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার দেবেন্দ্র ঝাঝারিয়াও টোকিওতে নিজের নামের প্রতি সুবিচার করেন। টোকিওতে দেশকে রুপো এনে দেন দেবেন্দ্র। পুরুষদের এফ৪৬ বিভাগে ব্রোঞ্জ জেতেন সুন্দর সিংহ গুর্জর।


ব্যাডমিন্টনেও জোড়া সোনা

ব্যাডমিন্টনেও খালি হাতে ফিরতে হয়নি ভারতকে। ছেলেদের সিঙ্গলসের ফাইনালে সোনা জেতেন ৩৩ বছরের প্রমোদ ভগত। সিঙ্গলসে এসএইচসিক্স বিভাগে সোনা জেতেন কৃষ্ণ নাগার। ব্যাডমিন্টনের এসএলফোর বিভাগে রুপো জিতেছেন ভারতীয় শাটলার সুহাস যুথিরাজ। এসএলথ্রি বিভাগের সেমিফাইনালে ব্রোঞ্জ জেতেন মনোজ সরকার।

হাইজাম্পে ৪টি পদক ভারতের 

হাইজাম্পে ভারতের পদকের আশা পূর্ণ করেন প্যারা অ্যাথলিট নিষাদ কুমার। হাইজাম্পের টি৪৭ বিভাগে রুপো জেতেন তিনি। এছাড়া রিওতে সোনাজয়ী মারিয়াপ্পান থাঙ্গাভেলু টি৬৩ বিভাগে হাইজাম্পে রুপো জেতেন। একই বিভাগে দেশকে ব্রোঞ্জ মেডেল এনে দেন শরদ কুমার। টি ৬৪ বিভাগে হাইজাম্পে রুপো জেতেন ১৮ বছর বয়সী প্রবীণ কুমার।


টেবিল টেনিস, তিরন্দাজি ও ডিসকাসেও সাফল্য ভারতের

টেবিল টেনিসে প্যারালিম্পিক্স থেকে দেশকে রুপো এনে দেন ভবানীবেন পটেল। পুরুষদের ডিসকাস থ্রোয়ে এফ৫৬ বিভাগে রুপো জেতেন যোগেশ কাথুয়ানিয়া। টোকিও প্যারালিম্পিক্সের মঞ্চে তিরন্দাজিতেও সাফল্য এসেছে ভারতের। পুরুষদের রিকার্ভ আর্চারিতে ব্রোঞ্জ মেডেল এনে দেন হরবিন্দর সিংহ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget