এক্সপ্লোর

প্রত্যেক সেশনেই পাঁচ-ছয়টা করে উইকেট নেওয়া যায় না, বললেন বুমরাহ

  সাউদাম্পটন:  টপ অর্ডারে ধসের পরেও অলরাউন্ডার স্যাম কুরানের ব্যাট হাতে লড়াই ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের রান প্রথম ইনিংসে ২৪৬ রানে পৌঁছে দিয়েছে। কিন্তু এরফলে ভারত প্রতিপক্ষকে কোণঠাসা করার সুযোগ হাতছাড়া করেছে এমনটা মনে করেন না জসপ্রিত বুমরাহ। একটা সময় ৮৬ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকছিল ইংল্যান্ড। সেখান থেকে ২০ বছরের তরুণ ব্যাটসম্যান কুরান ৭৮ রানের ইনিংস খেলেন। শুধু তাই নয়, মইন আলি ও স্টুয়ার্ট ব্রডকে সঙ্গে নিয়ে লোয়ার অর্ডারে পার্টনারশিপ গড়ে তোলেন তিনি। ইংল্যান্ড এভাবে কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোয় ভারতের ম্যাচের নিয়ন্ত্রণ তুলে নেওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে বলে মনে করছেন না বুমরাহ। তিনি বলেছেন, প্রতি সেশনেই পাঁচ-ছয়টা করে উইকেট নেওয়া যায় না। তিনি বলেছেন, এমনটা বলা সঠিক নয় যে, ওদের ৮০ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। তাই ওদের ১০০ রানে অলআউট করা দরকার ছিল। ওদেরকে ২৪৬ রানে আউট করতে পেরে আমরা খুশি। উল্লেখ্য, শুরুতেই জোড়া উইকেট তুলে নিয়ে ইংরেজ শিবিরকে মোক্ষম ধাক্কাটা দিয়েছিলেন বুমরাহ। দিনের শেষে তিনি বলেছেন, আসলে ওরা ভালো খেলেছে। কুমাপ ও মইন আলির মধ্যে ভালো পার্টনারশিপ হয়েছে। কুরান যখন ব্যাট করতে আসে তখন ও অপেক্ষা করে খেলার কৌশল নেয়। বল পুরানো হয়ে যাওয়ায় সেভাবে সুইং করছিল না, সিম মুভমেন্টও সেরকম ছিল না।এরপরই কুরান কিছু শট খেলে এবং রান করে। চা-পানের বিরতির পর আমরা চাপ তৈরি করি এবং উইকেট পাওয়ার চেষ্টা চালাই। তার ফলও মিলিছে। বুমরা সাফ জানিয়েছেন, যেভাবে খেলা এগিয়েছে তাতে দল খুশি। দ্বিতীয় দিন সকালে ম্যাচের রাশ আরও বেশি করে নেওয়ার চেষ্টা করবে ভারত। ভালো ব্যাটিং করতে পারলে ভারত ম্যাচে এগিয়ে যেতে পারবে। রোজ বোলের পিচে বল যেভাবে মুভ করেছে তাতে অবাক ভারতীয় দল। বুমরাহ বলেছেন, সকালে খেলা শুরুর সময় প্রচুর সিম ও সুইং হয়েছে। আমরাও প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম। কিন্তু পরে দেখা গেল, যতটা আশা করেছিলাম, সিম ও সুইং তার থেকেও বেশি হয়েছে।

সেরা শিরোনাম

Hasan Mahmud: আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টেস্ট ক্রিকেটে ইতিহাস বাংলাদেশের পেসার হাসান মাহমুদের
আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক, টেস্ট ক্রিকেটে ইতিহাস বাংলাদেশের পেসার হাসান মাহমুদের
Ranji Trophy: বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
বাংলার বোলারদের শাসনে কোণঠাসা দিল্লি, শামি-আকাশের দাপটে চা পানের বিরতিতে স্কোর ১৬৪/৭
Akash Deep Exclusive: '৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
'৪ বছর পর ভুবনেশ্বরের প্রত্যাবর্তন ভারতীয় ক্রিকেটে নতুন আশা তৈরি করেছে', বলছেন আকাশ দীপ
Ranji Trophy: রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা
রঞ্জি ট্রফিতে শামি-আকাশের দাপট, লাঞ্চের মধ্যে দিল্লির ৩ উইকেট তুলে নিল বাংলা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget