এক্সপ্লোর

দেশের হয়ে বুমরাহ যে অবদান রেখেছে, তা কী ভাবে ভুলে যাওয়া যায়! সমালোচকদের একহাত নিয়ে বললেন শামি

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় বল হাতে আগুন ঝরালেন ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামি। নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে সেডন পার্কের ম্যাচে তিন উইকেট নিলেন শামি।

হ্যামিলটন: নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় বল হাতে আগুন ঝরালেন ভারতের ফাস্ট বোলার মহম্মদ শামি। নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে সেডন পার্কের ম্যাচে তিন উইকেট নিলেন শামি। তাঁর বোলিং দাপটে ভারতের থেকে ২৮ রানে পিছিয়ে থেকে ২৬৩ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ড একাদশের ইনিংস। দিনের শেষে শামি জালালেন, বোলিংয়ের পক্ষে আদর্শ কন্ডিশন ছিল। শামি বলেছেন, উইকেটে ঘাস ছিল, দ্বিতীয় দিনের তুলনায় প্রথম দিনে আর্দ্রভাব ছিল। গতকাল সকালটা ছিল খুবই চ্যালেঞ্জিং। আমরা সেই চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। আজ উইকেট গতকালের তুলনায় শুকনো ছিল। সেইসঙ্গে আকাশে ছিল মেঘ, যা বোলিংয়ের পক্ষে অনুকূল হয়ে ওঠে। ভালো বাউন্স ছিল, বল ক্যারিও করছিল। সেজন্য এই ট্র্যাকে বোলিং করতে ভালোই লেগেছে। এ ধরনের ট্র্যাক খুব কম পাওযা যায় আর আমাদের যে রকম পেসাররা রয়েছে, তাতে আমরা স্বাভাবিকভাবেই এর ফায়দা নিতে পারি। সাম্প্রতিক সময়ে শামির বোলিংয়ে সবচেয়ে নজর কেড়েছে সিম পজিশন। এ ব্যাপারে শামি বলেছেন, তা অনুশীলনে কঠোর পরিশ্রমেরই ফল। চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকার পর দলে ফিরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে চেনা ছন্দে দেখা যায়নি জশপ্রিত বুমরাহকে। যদিও নিউজিল্যান্ড একাদশের বিরুদ্ধে ছন্দে দেখা গিয়েছে তাঁকে। নিয়েছেন দুই উইকেট। ১১ ওভার বল করে দিয়েছেন মোটে ১৮ রান। এ ব্যাপারে প্রশ্ন করা হলে সরাসরি সমালোচকদের একহাত নিয়েছেন শামি। কয়েকটা ওডিআই ম্যাচের পরই সবাই কীভাবে বুমরাহর এত ম্যাচ জেতানো পারফরম্যান্সের কথা ভুলে যেতে পারে? কয়েকটা ম্যাচে সেভাবে পারফর্ম করতে পারেনি বলেই ওর ম্যাচ জেতানোর ক্ষমতাকে উপেক্ষা করা যায় না। দেশের হয়ে বুমরাহ যা অবদান রেখেছে, তা কী ভাবে ভুলে যাওয়া যায় বা উপেক্ষা করা যায়? আমার মনে হয় ইতিবাচক দিকগুলোই দেখা উচিত। কারণ তাতেই ক্রিকেটারদের উপকার হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। শামি বলেছেন, চোটের জন্য দীর্ঘদিন বাইরে থাকার পর ফিরেই সেরা ফর্মে বল করা কঠিন। তিনি বলেছেন, কয়েকটা ম্যাচ খারাপ গেলেই কোনও প্লেয়ার সম্পর্কে লোকজনের ধারণা দ্রুত বদলে যায়। তাই এ ধরনের বিষয়টি নিয়ে তাঁরা মাথা ঘামাচ্ছেন না বলেই জানিয়েছেন তিনি। বুমরাহর পাশে দাঁড়ানোর পাশাপাশি নভদীপ সাইনিরও প্রশংসা করেছেন শামি। বলেছেন, ও তরুণ, প্রতিভা রয়েছে। ভালো পেস ও উচ্চতা রয়েছে। এর একটা সুবিধা রয়েছে। কিন্তু ওকে কাউকে গাইড করতে হবে এবং এগিয়ে নিয়ে যেতে হবে। ওর সমর্থনের প্রয়োজন। ভালো ভালো বল করছে। কিন্তু কেউ রাতারাতি অভিজ্ঞতা অর্জন করতে পারে না। এরজন্য সময় লাগে। আশা করছি, তাড়াতাড়িই সব হবে। আমরা সিনিয়ররা ওকে সাহায্য করতে রয়েছি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে সোনা মীরাবাঈ চানুর
IND vs ZIM Live: ৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত
৩৫ রানে তৃতীয় ম্য়াচেও জয়, সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget