এক্সপ্লোর

বিশ্বকাপে নজরকাড়ার মতো কিছু করবে, হার্দিককে বললেন যুবরাজ

যুবরাজ বলেছেন, আসলে আমার কালই ওর সঙ্গে কথা হচ্ছিল। ওকে বলেছি যে, এখন যেমন খেলছ, তাতে ব্যাট ও বলে খুব ভালো পারফরম্যান্সের দারুণ একটা সুযোগ তোমার রয়েছে। সত্যি কথা বলতে কি, এখন ও দুরন্ত ফর্মে রয়েছে আর আমি আশা করছি যে, বিশ্বকাপেও তা ও বজায় রাখবে।

মুম্বই: ২০১১-তে ভারতের বিশ্বকাপ জয়ের নায়ক ছিলেন যুবরাজ সিংহ। এবারের দলে নেই ২০১১ বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আগামী বিশ্বকাপে হার্দিক পান্ড্যর নজরকাড়া পারফরম্যান্সের আশা করছেন তিনি। আগামী ৩০ মে ইংল্যান্ডে শুরু হচ্ছে বিশ্বকাপ। একটি টেলিভিশন শো-তে বিতর্কিত মন্তব্যের জেরে অন্তর্বর্তী সাসপেনশনের মতো কঠিন সময় পেরিয়ে হার্দিক তাঁর চেনা ছন্দে ফিরে আসছেন। বিশেষ করে ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। চলতি আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে চমকপ্রদ ফর্মে রয়েছেন ২৫ বছরের অলরাউন্ডার। আইপিলে তাঁর টিম মেট যুবরাজের আশা, চলতি ফর্ম হার্দিক নিয়ে যাবেন ৫০ ওভারের মেগা ইভেন্টেও। যুবরাজ বলেছেন, আসলে আমার কালই ওর সঙ্গে কথা হচ্ছিল। ওকে বলেছি যে, এখন যেমন খেলছ, তাতে ব্যাট ও বলে খুব ভালো পারফরম্যান্সের দারুণ একটা সুযোগ তোমার রয়েছে। সত্যি কথা বলতে কি, এখন ও দুরন্ত ফর্মে রয়েছে আর আমি আশা করছি যে, বিশ্বকাপেও তা ও বজায় রাখবে। বোলিংটাও ভালো করছে ও এবং আমি বলেছি, এখন সবটাই নির্ভর করছে চাপটা তুমি কীভাবে সামলাবে তার ওপর। হার্দিক চূড়ান্ত ফর্মে রয়েছে এবং যুবরাজ বলছেন, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে হার্দিকের ৯১ রান তাঁর দেখা আইপিএলের সেরা ইনিংস। বাঁহাতি যুবরাজ বলেছেন, এভাবেই সম্ভবত কোনও ব্যাটসম্যান নিজেকে মেলে ধরে। অনুশীলন ম্যাচ থেকে দেখছি ও বল বেশ ভালো খেলছে। আমি ওকে বলেছিলাম যে, তোমার কাছে টুর্নামেন্টটা খুব ভালো হতে চলেছে। তুমি বল বেশ ভালো মারছ। বেশ কয়েক বছর ও খেলছ। অভিজ্ঞ প্লেয়ার হিসেবে তুমি জানো যে, কেউ যখন বল ভালো হিট করতে পারে, তখন সে তার সেরা শেপে থাকে। কেকেআরের বিরুদ্ধে ও ৩৪ বলে ৯১ রান করেছিল। সম্ভবত এটা আইপিএলে আমার দেখা সেরা ইনিংস। কারণ, ও বিপক্ষের বেশ কয়েকজন উঁচুমাণের বোলারদের বিরুদ্ধে খেলেছিল।এমনটা কেউ করতে পারলে বলাই যায় যে, সে খুব ভালো ব্যাটিং করছে। ভারতের বিশ্বকাপ দল ঘোষণার সময় মুখ্য নির্বাচক এমএসকে প্রসাদ বলেছিলেন যে, চার নম্বরে ব্যাট করতে পারেন বিজয় শঙ্কর। কিন্তু চার নম্বরে কে ব্যাট করবেন, তা নিয়ে পরিষ্কারভাবে কিছুই জানা যায়নি। এ ব্যাপারে যুবরাজ সতর্ক জবাব দিয়েছেন। তিনি বলেছেন, এর জবাব দিতে পারবেন নির্বাচকরাই, আমি নই। তবে বলতে পারি যে, চার নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পজিশন। আমি নিশ্চিত পুরো টুর্নামেন্টের কথা ভেবেই দল বেছে নেওয়া হয়েছে। এখন দেখতে হবে, কে চার নম্বরে ব্যাট করেন। আমি নিশ্চিত এক্ষেত্রে কয়েকটি বিকল্প রয়েছে। তাই বিষয়টি জানার জন্য এখন অপেক্ষা করতে হবে। যুবরাজ বলেছেন, পাঁচটি পজিশনই গুরুত্বপূর্ণ। বিশ্বকাপে পরিস্থিতি পরিস্থিতি ভিন্ন থাকবে। তাই সব কিছু নির্ভর করছে, চাপ মোকাবিলার ওপর। বিশ্বের সেরা দলগুলি খেলছে। এতে খেলোয়াড়দের চাপ অনুভূত হবে। গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়রা কীভাবে চাপটা সামলাতে পারবে, তা দেখিয়ে দেবে দলের দৃঢ়তা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget