এক্সপ্লোর

আইপিএলের কোনও দলেই স্থায়ীভাবে খেলতে না পারায় আক্ষেপ যুবরাজের

কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠানে এসে যুবরাজ বলেছেন, আমি আইপিএলের কোনও দলে স্থায়ীভাবে খেলতে পারিনি। এটা কেন হয়েছে ব্যাখ্যা করতে পারব না।

কলকাতা: গত দু’দশকে ভারতীয় দলের সেরা অলরাউন্ডার নিঃসন্দেহে যুবরাজ সিংহ। একদিনের আন্তর্জাতিকের মতোই টি-২০ ফর্ম্যাটেও তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ৬টি ছক্কা ক্রিকেটের ইতিহাসে সোনার অক্ষরে লেখা আছে। ২০১১ বিশ্বকাপের সেরা খেলোয়াড় হন এই বাঁ হাতি। তিনি দু’বার আইপিএলও জিতেছেন। কিন্তু কোনও আইপিএল দলেই দীর্ঘদিন ধরে খেলা হয়নি। এটি যুবরাজের কাছে একটি আক্ষেপের বিষয়। কলকাতায় বণিকসভার একটি অনুষ্ঠানে এসে যুবরাজ বলেছেন, ‘আমি আইপিএলের কোনও দলে স্থায়ীভাবে খেলতে পারিনি। এটা কেন হয়েছে ব্যাখ্যা করতে পারব না। (২০১৪ সালে) আমি কলকাতা নাইট রাইডার্সে প্রায় যোগ দিয়ে ফেলেছিলাম। কিন্তু শেষমুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে চলে যাই। আইপিএলে বোধহয় আমার সেরা মরসুম ছিল আরসিবিতেই। কেকেআরে খেলতে না পারা দুর্ভাগ্যজনক।’ ভারতের হয়ে দু’বার বিশ্বকাপ জেতা প্রসঙ্গে যুবরাজ বলেছেন, ‘২০০৭ সালে প্রথম টি-২০ বিশ্বকাপ ক্রিকেটকে বদলে দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের দিনটি আমার ছিল। স্টুয়ার্ট ব্রডের পঞ্চম বলটি ইয়র্কার ছিল। কিন্তু তা সত্ত্বেও আমি ছক্কা মেরেছিলাম। ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। কেউ আমাদের জয়ের আশা করেনি। আমাদের একজন নতুন অধিনায়ক ছিল। আমরা নির্ভয়ে খেলেছিলাম। একটি গুরুত্বপূর্ণ ম্যাচ হারার পর টানা তিন ম্যাচ জিতে ফাইনালে যাই। তারপর চ্যাম্পিয়ন হই।’

সেরা শিরোনাম

Shubman Gill: দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget