এক্সপ্লোর

Yuvraj Singh : পছন্দের সর্বকালীন সেরা একাদশ বেছে নিলেন যুবরাজ, তালিকায় কাদের রাখলেন ?

World Championship of Legends 2024 : ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জিতে নিয়ে উচ্ছ্বসিত অধিনায়ক যুবরাজ সিংহ।

নয়াদিল্লি : পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জিতে নিয়েছেন ভারতের চ্যাম্পিয়নরা। স্বভাবতই উচ্ছ্বসিত অধিনায়ক যুবরাজ সিংহ। এমন একটা আবহে নিজের সর্বকালীন পছন্দের সেরা একাদশ বেছে নিলেন যুবি। কিন্তু, কারা ঠাঁই পেলেন তাঁর তালিকায় ? ভারত থেকেই বা কাদের জায়গা হল ?

শুরুটা করেন নিজের বরাবরের পছন্দ তথা কিংবদন্তি সচিন তেণ্ডুলকরকে দিয়ে। ওপেনিং ব্যাটার হিসাবে তিনি সচিনের সঙ্গে রাখতে চান রিকি পন্টিংকে। এরপর ৩ ও ৪ নম্বর জায়গার জন্য যুবির পছন্দ রোহিত শর্মা ও বিরাট কোহলি। ৫ নম্বরে তিনি রেখেছেন এবি ডিভিলিয়ার্সকে। তবে, মহেন্দ্র সিংহ ধোনি নন, ৬ নম্বরে উইকেটকিপার-ব্যাটার হিসাবে যুবরাজের পছন্দ অ্যাডাম গিলক্রিস্ট। সাতে তাঁর পছন্দ কিংবদন্তি অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্ন। ওয়ার্নের সঙ্গেই একযোগে বোলিং আক্রমণ শানানোর জন্য তিনি বেছে নিয়েছেন অপর এক কিংবদন্তি শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরনকে। পেস আক্রমণে তাঁর পছন্দ তথা ৯ ও ১০ নম্বর জায়গার জন্য তিনি রাখছেন গ্লেন ম্যাকগ্রাথ ও ওয়াসিম আক্রমকে। আর একাদশ স্থানে তাঁর পছন্দ ইংল্যান্ডের প্রাক্তন অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। যুবরাজকে যখন জিজ্ঞাসা করা হয় দ্বাদশ খেলোয়াড় হিসাবে বিশেষ কাকে রাখতে চান তিনি। তখন ভারতের প্রাক্তন বাঁহাতি ব্যাটার বেছে নেন নিজেকেই। 

একনজরে যুবরাজের পছন্দের একাদশ : সচিন তেণ্ডুলকর, রিকি পন্টিং, রোহিত শর্মা, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, অ্যাডাম গিলক্রিস্ট (উইকেটরক্ষক), অ্যান্ড্ু ফ্লিনটফ, শেন ওয়ার্ন, মুথাইয়া মুরলীধরন, গ্লেন ম্যাকগ্রাথ, ওয়াসিম আক্রম ও যুবরাজ সিংহ (দ্বাদশ)।

এদিকে ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান চ্যাম্পিয়ন্সদের হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জিতে নিয়েছেন ভারতের চ্যাম্পিয়নরা। শনিবার এজবাস্টনে অনুষ্ঠিত সেই ম্যাচে ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে দেয় যুবরাজ সিংহ-নেতৃত্বাধীন দল। কড়া টক্করের পর শেষ হাসি হাসে ভারত। ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। এরপর নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। ব্যাটে ঝড় তোলেন আম্বাতি রায়ুডু। ৩০ বলে ৫০ রান তোলেন তিনি। তাঁর লড়াকু ইনিংস ভারতের ভিত গড়ে দেয়।

আরও পড়ুন ; পাক-বধ ভারতের, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪ জয়ী যুবরাজ-বাহিনী 

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final: বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
বুয়েনস আয়ার্সে উত্তপ্ত জনতা, পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার পুলিশের
Argentina Football Team: ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
ফের হতে পারে আর্জেন্তিনা-স্পেন ম্যাচ? ব্রাজ়িল-ফ্রান্স-জার্মানির মতো দল নিয়ে নতুন টুর্নামেন্ট?
Rohit Sharma: জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
জুটি হিসেবে ৪০০ আন্তর্জাতিক ম্য়াচ, বিরাটের সঙ্গে পার্টনারশিপ নিয়ে কী বললেন রোহিত?
FIFA World Cup Final: ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর
ইয়ামালদের জয়ের সেলিব্রেশনের মাঝেই দুঃসংবাদ, প্রাণ হারাল ১৩ বছরের কিশোর

ভিডিও

TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট
TMC 21 July:
Delhi News:
Madan Mitra:
Chok Bhanga 6ta। '২১ জুলাই' রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর | CJP-র বিক্ষোভ ঘিরে রণক্ষেত্র দিল্লি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget