এক্সপ্লোর
ব্যাটে ঝড় যুবরাজের, ডিওয়াই পাটিল টুর্নামেন্টে খেললেন ৫৭ বলে ৮০ রানের ইনিংস

মুম্বই: ডিওয়াই পাটিল টি ২০ টুর্নামেন্টে ভিন্টেজ যুবরাজ সিংহ। চেনা ছন্দে দেখা গেল ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য টুর্নামেন্টকে। এয়ার ইন্ডিয়ার হয়ে খেলতে নেমে মুম্বই কাস্টমসের বিরুদ্ধে ঝলসে উঠল যুবির ব্যাট। যুবরাজ যখন ব্যাট করতে নামেন তখন এয়ার ইন্ডিয়ার রান ছিল ২ উইকেটে ১২। ওই পরিস্থিতিতে ব্যাট করতে নেমে ৫৭ বলে ৮০ রানের ইনিংস খেললেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৪ টি ছক্কা। তৃতীয় উইকেট পল ভ্যালথাটির সঙ্গে জুটিতে ৫১ রান এবং পরে সুজিত নায়েকের সঙ্গে জুটিতে ৮৮ রান যোগ করেন।
Happiness Is Watching Yuvraj Singh's Sixes.. ❤❤ #YuvianForever😍😍 #Yuvi #Yuvrajsingh pic.twitter.com/FAfMK8348D
— Guru Prasad Pspk//Vote For Glass🥛🥛 (@SklmJsp) January 24, 2019
যুবরাজের ইনিংসে ভর করে এয়ার ইন্ডিয়া মুম্বই কাস্টমসের সামনে ১৬৯ রানের লক্ষ্য রাখে। যদিও ওই রান ১ উইকেট হারিয়েই তুলে নেয় মুম্বই কাস্টমস। কিন্তু যুবরাজের এই ইনিংস আইপিএলের আগে তাঁর অনুরাগীদের কাছে নিঃসন্দেহে খুশির খবর। আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলবেন যুবরাজ।Another beauty @YUVSTRONG12 #yuvrajsingh #yuvi #yuvraj @mipaltan @TeamYuvi12 pic.twitter.com/X3A8bjL6GW
— Yuvraj singh die hard fans (@YSDFofficial) January 24, 2019
আরও পড়ুন
























