এক্সপ্লোর

শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে খেলে অবসর নেবেন যুবরাজ?

নয়াদিল্লি: ভারতীয় দলে ফিরে আসার জন্য কঠোর পরিশ্রম করছেন যুবরাজ সিংহ। ইয়ো-ইয়ো টেস্টে উতরোতে বর্তমানে বাঁহাতি ব্যাটসম্যান বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অকাদেমিতে (এনসিএ) ঘাম ঝরাচ্ছেন। কিন্তু পঞ্জাবের হয়ে রঞ্জি ট্রফির ম্যাচ না খেলে এভাবে এনসিএ-তে অনুশীলনের বিষয়টি ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কর্তারা ভালোভাবে নিচ্ছেন না বলে সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে। চলতি মরশুমে যুবি পঞ্জাবের হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছেন। ওই ম্যাচে দুটি ইনিংসে ২০ ও ৪২ রান করেছেন। কিন্তু এরপর পঞ্জাব চারটি ম্যাচ খেললেও যুবরাজ আর কোনও ম্যাচে খেলেননি। সূত্রের খবর, বোর্ড বিষয়টি নিয়ে সন্তুষ্ট নয়। কারণ, যুবরাজ কোনও চোট পাননি। তারপরও তিনি ম্যাচ না খেলে এনসিএ-তে অনুশীলন করছেন। সম্প্রতি ৩৮ বছর বয়সে ভারতীয় দলের পেসার আশিষ নেহরা নিজের ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এখন জোর জল্পনা চলছে যে, শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে অবসরের ঘোষণা করতে পারেন যুবরাজ। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে প্রথম একদিনের ম্যাচটি হবে ধর্মশালায়। দ্বিতীয় ম্যাচ মোহালিতে। এই মাঠ যুবরাজের ঘরের মাঠ। সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে যে, বোর্ড যুবরাজের কাছে বার্তা পৌঁছে দিয়েছে যে, চাইলে ঘরের মাঠ মোহালিতে অবসর নিতে পারেন তিনি। কিন্তু যুবরাজের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, কোনও খেলোয়াড় কখন অবসর নেবেন, তা বোর্ড কীভাবে ঠিক করে দিতে পারে। ২০১১-র বিশ্বকাপের ম্যান অফ দ্য সিরিজ ২০১৯-র বিশ্বকাপে খেলতে মুখিয়ে রয়েছেন। দলে ফিরে আসার জন্য গত একমাস ধরে এনসিএ-তে রয়েছেন তিনি। এই মাসের শেষ দিকেই হবে ইয়ো-ইয়ো টেস্ট। টিম ম্যানেজমেন্ট স্থির করেছে যে, ইয়ো-ইয়ো টেস্ট পাস না করে কোনও খেলোয়াড়ই দলে জায়গা পাবে না। চলতি মাসের শেষের দিকেই হবে এই টেস্ট। যুবি সেই পরীক্ষায় পাস করতে বদ্ধপরিকর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
বিশ্বকাপ জিতে উচ্ছ্বসিত স্পেন, মঞ্চ ছাড়তে অনীহা ট্রাম্পের, আটকে ছিল উদযাপন, ভাইরাল ভিডিও
Romero Avoids Trump: ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
ট্রাম্পের সঙ্গে করমর্দন করলেন না আর্জেন্তিনার ফুটবলার! ফাইনালের পুরস্কার বিতরণ ঘিরে বিতর্ক
Rohit Sharma: যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
যেদিন থেকে ক্রিকেট খেলা শুরু করেছি... ঐতিহাসিক সেঞ্চুরির পর কাদের নিশানা করলেন রোহিত শর্মা?
Rohit Sharma : অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের
অবসর-জল্পনার মধ্যেই লর্ডসে দুরন্ত ইনিংস, ম্যাচ শেষ হতেই বিস্ফোরক ইন্টারভিউ রোহিতের

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget