এক্সপ্লোর

BSNL 5G Launch Date: বিএসএনএল আনছে 5G পরিষেবা, এইদিন থেকে সার্ভিস পাবেন আপনি

5G Launch: বেসরকারি কোম্পানিগুলির ভিড়ে ৫জি নিয়ে মাথা তুলবে বিএসএনএলও। সম্প্রতি প্রধানমন্ত্রীর ৫জি লঞ্চের আনুষ্ঠানিক সূচনার দিনই এই খবর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

5G Launch: বেসরকারি কোম্পানিগুলির ভিড়ে ৫জি নিয়ে মাথা তুলবে বিএসএনএলও। সম্প্রতি প্রধানমন্ত্রীর ৫জি লঞ্চের আনুষ্ঠানিক সূচনার দিনই এই খবর দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কবে থেকে এই পরিষেবা পাওয়া যাবে বিএসএনএল-এ।

BSNL 5G Launch Date: সম্প্রতি দেশে ৫জি পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী।  এই উপলক্ষে কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছেন, ২০২৩সালের মার্চের মধ্যে দেশের ২০০ টিরও বেশি শহরে 5G পরিষেবার সুবিধা পাবে।

BSNL-এর 5G পরিষেবা ১৫ অগাস্ট 
কদিন আগেই বিএসএনএল নিয়ে এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি বলেছেন, ১৫ অগাস্ট BSNL 5G পরিষেবা শুরু করবে। শনিবার দিল্লির প্রগতি ময়দানে ইন্ডিয়া মোবাইল কংগ্রেসের (IMC-2022) ষষ্ঠ সংস্করণে মন্ত্রী এই কথা বলেন। মন্ত্রী জানিয়েছেন, আগামী দুই বছরে দেশের ৮০ থেকে ৯০ শতাংশ এলাকায় ৫টি পরিষবা দেওয়ার চেষ্টা চলছে। দ্রুত এই কাজ করছে কোম্পানিগুলি।

5G Launch: এখানে প্রথমে 5G পরিষেবা পাওয়া যাবে
সারা দেশে সবচেয়ে কম দামে 5G পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে Jio। কোম্পানি জানিয়েছে, দীপাবলির সময় দিল্লি, মুম্বই, কলকাতা ও চেন্নাইয়ের মতো দেশের ৪টি বড় শহরে 5G পরিষেবা পাওয়া যাবে। একই সময়ে, Airtel ঘোষণা করেছে , 5G পরিষেবার পরীক্ষা ইতিমধ্যেই শুরু হয়েছে। কোম্পানি জানিয়েছে, প্রাথমিকভাবে দেশের ৮টি শহরে ফাইভজি পরিষেবা পাওয়া যাবে। তবে 5G পরিষেবা শুরু করার বিষয়ে Vi বা Vodafone-Idea কোনও তথ্য দেয়নি।

5G Launch Date: পরিষেবা শীঘ্রই শুরু হবে
এয়ারটেল Vi ও Jio গ্রাহকদের জন্য এই পরিষেবা ও ডেটা কানেকশনের পরিকল্পনার বিষয়ে এখনও কোনও তথ্য দেয়নি। যদিও Airtel, Jio গ্রাহকদের জানিয়ে দিয়েছে, চলতি মাসেই 5G পরিষেবা শুরু করবে কোম্পানিগুলি।নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে শনিবার শুরু হয়েছে ৫জি পরিষেবা। একেবারে নতুন প্রযুক্তির সাক্ষী হয়েছে দেশ। ৪জি প্রযুক্তির থেকে ২০ গুণ বেশি দ্রুত গতি হবে এই পরিষেবায়।

5G Service: কত দ্রুত পরিষেবা পাবেন আপনি ?

নতুন এই প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এখানেই শেষ নয় , ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে চোখের পলকে ভিডিয়ো থেকে অনলাইনের কাজ করা যাবে সহজেই।

5G দিয়ে ভারত কীভাবে বদলে যাবে ?
২০৩৫ সালের মধ্যে ভারতে 5G-র বিপুল আর্থিক প্রভাব পড়বে।  অনুমান করা হচ্ছে,  ৪৫০ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত চলে যাবে  5G সম্পর্কিত ব্যবসা।  4G-এর তুলনায়, 5G নেটওয়ার্ক (5G নেটওয়ার্ক) অনেক গুণ দ্রুত গতি দেয়। ঝঞ্ঝাটমুক্ত সংযোগ দেবে এই প্রযুক্তি। এটি কোটি কোটি ডিভাইসকে রিয়েল টাইমে ডেটা শেয়ার করতে সক্ষম করবে। পরিসংখ্যান বলছে, দেশের সর্ববৃহৎ টেলিকম স্পেকট্রাম নিলামে রেকর্ড ১.৫ লক্ষ কোটি টাকার দর পাওয়া গেছে। এতে, শিল্পপতি মুকেশ আম্বানির জিও ৮৭,৯৪৬.৯৩ কোটি টাকার দর হাঁকিয়ে সব স্পেকট্রামের প্রায় অর্ধেক অধিগ্রহণ করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget