এক্সপ্লোর

Battlegrounds Mobile India Update: পাবজি ফ্যানদের জন্য সুখবর, iOS-এ পাওয়া যাবে 'ব্যাটেলগ্রাউন্ডস গেম'

যতদূর খবর পাওয়া যাচ্ছে, আগামী ২০ অগাস্ট আইওএস ভার্সনে লঞ্চ হতে পারে এই গেম। অনলাইন গেমের বাজার বলছে, আত্মপ্রকাশের কিছুদিনের মধ্যেই মার্কেটে সাড়া ফেলে দেয় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)।

নয়াদিল্লি: এবার থেকে আইওএস বা অ্যাপলের সফটওয়্যারে পাওয়া যাবে Battlegrounds Mobile India (BGMI) গেম। এই ইঙ্গিত দিয়েছে জনপ্রিয় গেমিং কোম্পানি ক্রাফটন। সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে গেমের iOS ভার্সন লঞ্চ করার আশা জাগিয়েছে  কোম্পানি।

ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আইওএস লঞ্চ ডেট

যতদূর খবর পাওয়া যাচ্ছে, আগামী ২০ অগাস্ট আইওএস ভার্সনে লঞ্চ হতে পারে এই গেম। অনলাইন গেমের বাজার বলছে, আত্মপ্রকাশের কিছুদিনের মধ্যেই মার্কেটে সাড়া ফেলে দেয় ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (BGMI)। এক সপ্তাহের মধ্যে এই গেমে রেজিস্টার করেন ২ কোটি ৪০ লক্ষ ইউজার। গেমের প্রতি ইউজারদের এই আগ্রহ দেখে ইনস্টাগ্রামে বড় ঘোষণা করেছে কোম্পানি।

ইতিমধ্যেই গুগল প্ল স্টোর থেকে ৫ কোটি বার এই গেম ডাউনলোড হয়েছে। যার পুরস্কার স্বরূপ '৫ কোটি ডাউনলোড রিওয়ার্ড' দেবে গেমিং কোম্পানি। এই পুরস্কার দেওয়ার ক্ষেত্রে বাছাবাছি করবে না ক্রাফটন। সব ইউজারদেরই এই 'রিওয়ার্ড' দেওয়া হবে। তবে এই প্রথমবার নয়। অতীতেও ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া আইওএস লঞ্চের বিষয়ে ইঙ্গিত দিয়েছিল কোম্পানি।(BGMI) প্লেয়ারদের জন্য নানা ধরনের অফার এনেছে তারা। যেখানে রয়েছে বেশকিছু পুরস্কারের সুযোগ। ক্রাফটনের তথ্য বলছে, বর্তমানে গুগল প্ল স্টোর থেকে গেমের ৪কোটি ৬০ লক্ষের থেকে বেশি ডাউনলোড হয়েছে।

ক্রাফটন জানিয়েছে, ব্যাটেলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার ইউজারদের জন্য  অ্যান্ড্রয়েড বা আইওএস সব অপারেটিং সিস্টেমেই পাওয়া যাবে পুরস্কারের সুযোগ। গেমের আইওএস ভার্সনের ইঙ্গিত দেওয়ায় মনে করা হচ্ছে শীঘ্রই নতুন এডিশন আনতে পারে কোম্পানি। তবে এখনও ঠিক কবে ব্যাটেলগ্রাউন্ডসের আইওএস ভার্সন আসছে তার তারিখ প্রকাশ্যে আনেনি ক্রাফটন।

তবে অ্যান্ড্রয়েডের মতোই প্রথমে আইওএস-এর 'বিটা ভার্সন' আনবে কোম্পানি। পরবর্তীকালে পরীক্ষামূলকভাবে চালানোর পর আনা হবে এর 'স্টেবল ভার্সন'। এ বিষয়ে অফিশিয়াল ওয়েবসাইটে ইঙ্গিত দিয়েছে কোম্পানি।'ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন' (FAQ) সেগমেন্টের এক প্রশ্নের উত্তর থেকেই এই ইঙ্গিত পাওয়া গিয়েছে। কবে (BGMI)গেমের আইওএস ভার্সন আসছে জানতে চাওয়ায় উত্তর দিয়েছে কোম্পানি। যেখানে বলা হয়েছে,শীঘ্রই ফ্যানদের আইওএস ভার্সনের বিষয়ে জানানো হবে। এ বিষয়ে কোম্পানির অফিশিয়াল সাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নজর  রাখতে হবে গেমারদের। 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Coochbehar News: দিনহাটায় কংগ্রেসের মিছিল থেকে হামলার অভিযোগ, আক্রান্ত বিজেপির বুথ সভাপতি
Singhi Park | ৮৫তে পা দিল সিংহি পার্কের পুজো, মণ্ডপজুড়ে ছত্তীসগঢ়ের বস্তারের লোক শিল্পের ছোয়া
Sanatani Swasthya Sena | আত্মপ্রকাশ 'সনাতনী স্বাস্থ্য সেনা'- র, কী বললেন সভাপতি ?
BJP News | 'বাম বধের' হুঁশিয়ারি কামারডাঙা সাধারণ দুর্গোৎসব সমিতির
Minto Park: ভগৎ সিংয়ের জন্মবার্ষিকী পালন উপলক্ষে সিপিএমের কর্মসূচি ঘিরে মিন্টো পার্কে উত্তেজনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget