এক্সপ্লোর

Boat Smartwatch: বোটের নতুন স্মার্টওয়াচ 'ওয়েভ সিগমা ৩' লঞ্চ হয়েছে ভারতে, দাম কত? কী কী ফিচার রয়েছে?

Smartwatch: বোট ওয়েভ সিগমা ৩- এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে ১১৯৯ টাকায়। সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে।

Boat Smartwatch: ভারতে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ (Boat Smartwatch)। অডিও ডিভাইসের পাশাপাশি দেশে বোটের ওয়ারেবল ডিভাইসগুলিও বেশ জনপ্রিয়। সেই জন্যই আরও একটি নতুন স্মার্টওয়াচ বোট ওয়েভ সিগমা ৩ (Boat Wave Sigma 3) ভারতে লঞ্চ করেছে সংস্থা। এই স্মার্টওয়াচের সঙ্গে সংযুক্ত রয়েছে ক্রেস্ট অ্যাপ (Crest App)। এছাড়াও এই স্মার্টওয়াচ পরিচালিত হয় ক্রেস্ট প্লাস অপারেটিং সিস্টেমের সাহায্যে। বোটের নতুন স্মার্টওয়াচে রয়েছে ব্লুটূথ কলিং পরিষেবা। এছাড়াও রয়েছে একাধিক হেলথ ফিচারের সাপোর্ট। সেই তালিকায় হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন, ব্লাড অক্সিজেন লেভেল অর্থাৎ SpO2- এগুলিও রয়েছে। এছাড়াও ইউজারের প্রতিদিনের বিভিন্ন সক্রিয়তা পরিমাপ করতেও কাজে লাগে এই স্মার্টওয়াচ। MapMyIndia- এই নেভিগেশন অ্যাপেরও সাপোর্ট রয়েছে বোট ওয়েভ সিগমা ৩ স্মার্টওয়াচে। একাধিক রঙের স্ট্র্যাপ সমেত লঞ্চ হয়েছে বোটের এই স্মার্টওয়াচ। সংস্থার দাবি, একবার পুরো চার্জ দিলে ৭ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে এই স্মার্টওয়াচে। 

ভারতে বোটের নতুন স্মার্টওয়াচের দাম কত, কোথা থেকে কেনা যাবে, কী কী রঙের স্ট্র্যাপ নিয়ে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে, দেখে নিন 

বোট ওয়েভ সিগমা ৩- এই স্মার্টওয়াচ ভারতে লঞ্চ হয়েছে ১১৯৯ টাকায়। কেনা যাবে বোট ইন্ডিয়ার ওয়েবসাইট, ই-কমার্স সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিন্ত্রা থেকে। এই মাধ্যমগুলিতে অনলাইনে কেনা যাবে বোটের নতুন স্মার্টওয়াচ। অফলাইনে বোট ওয়েভ সিগমা ৩ কেনা যাবে দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে। অ্যাক্টিভ ব্ল্যাক, মেটাল ব্ল্যাক, মেটাল গ্রে, কুল গ্রে, চেরি ব্লসম, রাস্টিক রোজ এবং স্যাফায়ার ব্রিজ- এই সাতটি রঙে লঞ্চ হয়েছে বোটের নতুন স্মার্টওয়াচ। 

বোট ওয়েভ সিগমা ৩ স্মার্টওয়াচে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নেওয়া যাক 

  • এই স্মার্টওয়াচে রয়েছে ২.০১ ইঞ্চির ডিসপ্লে। 
  • এছাড়াও রয়েছে ৭০০-র বেশি স্পোর্টস মোড।
  • বোটের এই স্মার্টওয়াচে রয়েছে একটি ইনবিল্ট কুইক ডায়াল প্যাড। 
  • কোনও ফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে স্মার্টওয়াচের সাহায্যেই ফোনের ক্যামেরা কন্ট্রোল এবং মিউজিক কন্ট্রোল সম্ভব। 
  • ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে একবার পুরো দিলে চার্জ দিলে স্মার্টওয়াচে ২ দিন পর্যন্ত ব্যাটারি চালু থাকবে। 

আরও পড়ুন- ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা... আর কী কী ফিচার রয়েছে পোকো এফ৬ ৫জি ফোনে? 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget