এক্সপ্লোর

Digital Fraud: বিদ্যুৎ বন্ধের নামে চলছে প্রতারণাচক্র, মেসেজের আগে এই লেখা দেখে নিন

Electricity Bill Scam Message: নাগরিকদের ফাঁদে ফেলতে এবার নতুন পথ নিয়েছে প্রতারকরা। আপনার বিদ্যুতের বিল (Electricity Bill Scam) দেওয়া থাকলেও মিথ্যে বলা হচ্ছে এসএমএস করে।

Electricity Bill Scam Message: নাগরিকদের ফাঁদে ফেলতে এবার নতুন পথ নিয়েছে প্রতারকরা। আপনার বিদ্যুতের বিল (Electricity Bill Scam) দেওয়া থাকলেও মিথ্যে বলা হচ্ছে এসএমএস করে। একবার জালিয়াতদের জালে পা দিলেই ফাঁকা হতে পারে আপনার অ্যাকাউন্ট। জেনে নিন, কী উপায়ে কাজ করছে এই প্রতারণাচক্র।

Cyber Crime: মেসেজ করেই কল করতে বলছে প্রতারকরা
মূলত, বকেয়া বিদ্যুতের বিল পরিশোধের নামে মেসেজ পাঠাচ্ছে জালিয়াতচক্র। যেখানে মেসেজ করে বিল না দেওয়ার জন্য বিদ্যুতের লাইন কাটার কথা লিখেছে প্রতারকরা। এরই নিচে দেওয়া হচ্ছে 78548 অফিসার নম্বর। একবার এখানে কথা বললেই ফাঁদের মুখে পড়তে হচ্ছে গ্রাহকদের।  

Cyber Fraud: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই মেসেজ
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই বার্তা। যেখানে নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন গ্রাহকরা। অনেকেই জানিয়েছেন, মেসেজ পাঠানোর পাশাপাশি প্রতারকরা কল করেও প্রতারণার চেষ্টা করে। বিদ্যুৎ বিভাগ, টেলিকম কোম্পানি ও বিভিন্ন রাজ্যের পুলিশ অবিলম্বে এই ধরনের প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে। এর পাশাপাশি মানুষকেও সচেতন করা হচ্ছে। 

Electricity Bill Scam: কী বলছে জিও
এই প্রতারণার বিষয়ে ট্যুইটারে সরব হয়েছেন এক ব্যক্তি। তিনি জানিয়েছেন, একটি মোবাইল নম্বর থেকে নিয়মিত প্রতারণার বার্তা পাচ্ছেন তিনি। এ বিষয়ে টেলিকম কোম্পানি জিওর সঙ্গে যোগাযোগও করেন তিনি। কোম্পানি জানিয়েছে, ওই এসএমএসটি একটি স্ক্যাম। জিও কখনোই গ্রাহককে নথি জমা দেওয়ার জন্য কোনও নম্বরে কল করতে বলে না। ওই নম্বরে কল করলে প্রতারিত হতে পারেন আপনি। সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে।

Jio On Cyber Fraud: কী দেখে বুঝবেন আসল বার্তা ?
জিও জানিয়েছে, গ্রাহকদের এসএমএসের সময় মেসেজের আগে কিছু কোড দিয়ে দেয় কোম্পানি। যে কোড দেখে আপনি আসল -নকল বুঝতে পারবেন। যেমন প্রেরক আইডির পরিবর্তে 'জিও' দিয়ে শুরু হয় কোম্পানির মেসেজ। যেখানে JioNet, JioHRC, JioPBL, JioFBR-এর মতো বিষয়গুলি আগে লেখা থাকে। তাই এই শব্দ বা কোড আগে দেখলেই বোঝা যাবে কোম্পানি থেকেই এসেছে এই মেসেজ। 

Digital Fraud: এই ধরনের জালিয়াতি এড়াতে এই জিনিসগুলি মনে রাখবেন

দেখতে হবে এসএমএস কোথা থেকে এসেছে
অজানা উৎস থাকলে বিলের টাকা দেবেন না।

মেসেজে দেওয়া লিঙ্কের মাধ্যমে কোনও অ্যাপ ইন্সটল করবেন না।

কারও ব্যক্তিগত নম্বর বা অ্যাকাউন্টে অর্থ পাঠাবেন না।

কাউকে ফোন করবেন না বা মেসেজের লিঙ্কে ট্যাপ করবেন না।

প্রদত্ত নম্বরের সাথে আপনার কোনও তথ্য শেয়ার করবেন না।

বিষয়টি আগে বিদ্যুৎ বিভাগ বা বোর্ডের সঙ্গে যাচাই করুন। অফিশিয়াল অ্যাপে বিলের বিষয়টি জেনে নিন। 
কেবল একটি অ্যাপ থেকে বকেয়া বিদ্যুৎ বিলের টাকা জমা করুন।

আরও পড়ুন : New Labour Law: পাওনা ছুটি না নিলে সেই বছরেই টাকা ! নতুন শ্রম আইন আনছে সরকার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget