এক্সপ্লোর

Cyber Scam: বিমানবন্দরের লাউঞ্জেই জালিয়াতি ! ৮৭ হাজার টাকা খোয়ালেন মহিলা

Lounge Scam: সম্প্রতি বেঙ্গালুরুর এক মহিলা বিমানবন্দরেই (Bengaluru Airport Scam) অনলাইন জালিয়াতির শিকার হলেন। খোয়া গেল ৮৭ হাজার টাকা। লাউঞ্জ অ্যাক্সেসের জন্য একটি অ্যাপ ডাউনলোড করেই পড়লেন বিপাকে।

Bengaluru: দিনে দিনে প্রযুক্তির উন্নতি হলেও বাড়ছে সাইবার জালিয়াতির মাত্রাও। অনলাইনে টাকা খোয়াচ্ছেন বহু মানুষ এবং এই সাইবার জালিয়াতির (Cyber Crime) কারণে ডিজিটাল দুনিয়ায় নিরাপত্তাহীনতাও বাড়ছে পাল্লা দিয়ে। সম্প্রতি বেঙ্গালুরুর এক মহিলা বিমানবন্দরেই (Bengaluru Airport Scam) অনলাইন জালিয়াতির শিকার হলেন। খোয়া গেল ৮৭ হাজার টাকা। লাউঞ্জ অ্যাক্সেসের জন্য একটি অ্যাপ ডাউনলোড করেই পড়লেন বিপাকে। কী ঘটল তারপর ?

এই ধরনের জালিয়াতির ঘটনা এই প্রথম প্রকাশ্যে এল। আর এর মাধ্যমেই বিমানবন্দরে সাধারণ মানুষের নিরাপত্তা, জালিয়াতদের কূট কৌশল সম্পর্কে তথ্য সামনে এল। সাধারণভাবে লাউঞ্জের কোনো কর্মীই যাত্রীদের কোনো রকম অ্যাপ ডাউনলোডের ব্যাপারে বলেন না, ফলে এই ঘটনা আদপেই সতর্কতাসূচক এবং বিপজ্জনক। একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায় সেই মহিলা নিজের অভিজ্ঞতা শেয়ার করছেন, কীভাবে তাঁর সঙ্গে এত বড় মাপের জালিয়াতি ঘটল, তাও খোদ বিমানবন্দরের লাউঞ্জের মধ্যে।

সেই ভিডিয়োতে মহিলা জানান যে তিনি কোনো ফিজিক্যাল ক্রেডিট কার্ড ছাড়াই বিমানবন্দরের লাউঞ্জ ব্যবহার করতে চাইছিলেন। এর বদলে তিনি তাঁর ক্রেডিট কার্ডের ছবি দেখান সেখানকার কর্মীকে এবং সেই কর্মী তাঁকে 'লাউঞ্জ পাস' নামের একটি অ্যাপ ডাউনলোড করতে বলেন। নিরাপত্তাজনিত কারণে মুখের স্ক্যানও করা হয়। কর্মীর কথায় বিশ্বাস করে পরপর তিনি যা বলছিলেন, সেই মত করতে করতে হঠাৎ তাঁর মনে খটকা লাগে।

সেই অ্যাপটি ডাউনলোড করেও তিনি কিন্তু লাউঞ্জ অ্যাক্সেস করেননি, তারপর তিনি ফ্লাইটে ওঠার আগে স্টারবাকসের দিকে চলে যান। ট্রিপ সেরে আসার কয়েকদিন পরে তাঁর ফোনে অদ্ভুত কিছু কাণ্ডকারখানা লক্ষ্য করেন তিনি। অনেকেই বলতে থাকেন যে তাঁকে ফোনে পাওয়া যাচ্ছে না এবং তাঁর বদলে একজন পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। এয়ারটেলের নেটওয়ার্কের সমস্যা তিনি আগে থেকেই ভুগছিলেন। কিন্তু যখন তাঁর ক্রেডিট কার্ডের বিল আসে, তিনি অবাক হয়ে যান। সেখানে ৮৭ হাজার টাকার আনঅথরাইজড ট্রানসাকশানের উল্লেখ ছিল। সমস্ত টাকা একটা ফোনপে অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছিল। তারপর থেকেই তিনি বুঝতে পারেন বিমানবন্দরের লাউঞ্জে সেই অ্যাপ ডাউনলোড করার ফলেই তাঁর ফোনের সমস্ত ডেটা চুরি হয়ে যায়, ওটিপিও অ্যাক্সেস করা সহজ হয়ে যায়।

ইতিমধ্যেই সেই মহিলা এই বিষয়ে জানিয়ে পুলিশে অভিযোগ করেছেন সাইবার ক্রাইম বিভাগে এবং এইচডিএফসি ক্রেডিট কার্ড ব্লক করা হয়েছে এবং ব্যাঙ্ককেও জানানো হয়েছে। ফলে এই ঘটনা নিত্য বিমানযাত্রীদের চোখ খুলে দিয়েছে এবং আরও বেশি সতর্কতার পরিসর উন্মুক্ত করেছে।

আরও পড়ুন: iPhone 16: আইফোন ১৬ নিষিদ্ধ হল এখানে, ফোন কেনা-বেচা বেআইনি; ঘোষণা সরকারের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget