এক্সপ্লোর

Signal-Whatsapp Creator: সিগন্যাল নির্মাতাকে চেনেন! একদিন তিনিই বানিয়েছিলেন হোয়াটসঅ্যাপ

২০১৮ সালে মস্কি মার্লিনস্পাইককে নিয়ে সিগন্যাল তৈরি করেছেন ব্রায়ান অ্যাকটন (Brain Acton)। এই ব্র্য়ায়ানই ২০০৯ সালে জাঁ কমের সঙ্গে তৈরি করেছিলেন হোয়াটসঅ্যাপ। জাঁ-ব্রায়ানের তৈরি করা হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তার শিখরে পৌঁছনোর পর ২০১৪ সালে যা অধিগ্রহণ করে নিয়েছিল ফেসবুক। যে অধিগ্রহণের ঠিক তিন বছর বাদে হোয়াটসঅ্যাপ থেকে পদত্যাগ করেছিলেন ব্রায়ান। কারণ, মার্ক জুকেরবার্গের সংস্থার হোয়াটসঅ্যাপকে বাণিজ্যিক কারণে ব্যবহারের ভাবনা। যার ধোরতর বিরোধী ছিলেন ব্রায়ান অ্যাকটন।

নিউইয়র্ক: নেট-গ্রহ আপাতত তোলপাড় হোয়াটসঅ্যাপের (Whatsapp) নতুন প্রাইভেসি পলিসিতে। জনপ্রিয় মেসেজিং সংস্থার থেকে সব তথ্য পাবে তাদের অধিগ্রহণ করে নেওয়া ফেসবুক (Facebook), এই খবর সামনে আসার পর থেকেই ব্যক্তি-তথ্য সুরক্ষিত থাকা নিয়ে আশঙ্কা সব মহলে। আর এই সময়েই বিকল্প হিসেবে সবার উপরে উঠে এসেছে সিগন্যাল (Signal) মেসেজিং অ্যাপ। টেসলা প্রধান এলন মাস্ক সহ প্রযুক্তিজগতের একাধিক ব্যক্তিত্বও সওয়াল করেছেন যে মেসেজিং অ্যাপ নিয়ে। জানেন কি, আপাতত যে সিগন্যাল মেনে চলার বার্তা প্রযুক্তিমহলে সেই অ্যাপ তৈরি করেছেন যিনি, তাঁর হাত ধরেই একদিন আত্মপ্রকাশ করেছিল হোয়াটসঅ্যাপ! ২০১৮ সালে মস্কি মার্লিনস্পাইককে নিয়ে সিগন্যাল তৈরি করেছেন ব্রায়ান অ্যাকটন (Brain Acton)। এই ব্রায়ানই ২০০৯ সালে জাঁ কমের সঙ্গে তৈরি করেছিলেন হোয়াটসঅ্যাপ। জাঁ-ব্রায়ানের তৈরি করা হোয়াটসঅ্যাপ জনপ্রিয়তার শিখরে পৌঁছনোর পর ২০১৪ সালে যা অধিগ্রহণ করে নিয়েছিল ফেসবুক। যে অধিগ্রহণের ঠিক তিন বছর বাদে হোয়াটসঅ্যাপ থেকে পদত্যাগ করেছিলেন ব্রায়ান। কারণ, মার্ক জুকেরবার্গের সংস্থার হোয়াটসঅ্যাপকে বাণিজ্যিক কারণে ব্যবহারের ভাবনা। যার ধোরতর বিরোধী ছিলেন ব্রায়ান অ্যাকটন। মার্কিন মুলুকের মিশিগানে জন্মানো ব্রায়ান অ্যাকটন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্সের স্নাতক। ১৯৯২ সালে রকওয়েল ইন্টারন্যাশনাল বলে সংস্থায় সিস্টেম অ্যাডমিনিস্টেটর হিসেবে কর্মজীবন শুরু। তারপর অ্যাপেল ও অ্যাডব সংস্থায় প্রোডাক্ট টেস্টার হিসেবে কাজ করেছেন। ১৯৯৬ সালে ইয়াহুতে যোগ দেন। যেখানে কাজ করার মাঝে কমের সঙ্গে বন্ধুত্ব। চমকপ্রদ বিষয় হল, ব্রায়ান ও বন্ধু জাঁ দুজনেই ফেসবুকে কাজ করার জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাতিল হয়েছিল দুজনেরই আবেদন। তারপর দুজনে হোয়াটসঅ্যাপ শুরুর পর ফের একসঙ্গে কাজ শুরু করেন। ফেসবুক বিপুল অর্থে তাদের অধিগ্রহণ করার পরও দারুণভাবে চলছিল কাজ। কিন্তু ব্যক্তি-তথ্য পরিসর নিয়ে পদক্ষেপের জেরে ব্রায়ান ছেড়ে দেন কাজ। পদত্যাগের পরের বছরই নতুন মেসেজিং অ্যাপ তৈরি। আপাতত যে অ্যাপের জনপ্রিয়তার কাছেই হাবুডুবু খাচ্ছে হোয়াটসঅ্যাপ। সিগন্যাল অ্যাপের এই জনপ্রিয়তার অন্যতম কারণ, তাদের প্ল্যাটফর্মে যারা রয়েছেন তাদের তথ্য কোনওভাবে নেয় না সংস্থা। দেখায় না কোনও বিজ্ঞাপনও। তবে জনপ্রিয়তার শিখরে ওঠার তাদের আসল কারণ, এন্ড-টু-এন্ড এনক্রিপশন বজায় রাখা। অর্থাৎ, দুই ব্যক্তির মধ্যে আদান-প্রদান হওয়া যাবতীয় তথ্য তাদের মধ্যেই রাখা। যে কারণেই প্লে-স্টোরে ফ্রি-অ্যাপের ক্যাটেগরিতে আপাতত সবার উপরে পৌঁছে গিয়েছে সিগন্যাল। অপর মেসেজিং অ্যাপ টেলিগ্রামও (Telegram) যথেষ্ট জনপ্রিয়তা পেয়ে গিয়েছে তথ্য-সুরক্ষিত রাখার সুবাদে। ফ্রি-অ্যাপ ক্যাটেগরিতে তারা আপাতত রয়েছে দুই নম্বরে।

সেরা শিরোনাম

GTA VI Video Game: ২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
২৪ ঘণ্টায় ৩৫ হাজার কোটি টাকা আয়, 'অ্যাভেঞ্জার্সে'র রেকর্ড একদিনেই ভেঙে দিল জনপ্রিয় ভিডিও গেম, কিন্তু বিতর্ক চরমে
Smartphone: ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
ভারতে ফিরল আগের স্মার্টফোন কোম্পানি, সস্তায় লঞ্চ করল নতুন ২টি ফোন, কোন মডেলের দাম কত ?
PC Memory: মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
মোবাইল-কম্পিউটারে RAM থাকবে না? সব দিয়ে দিতে হবে ডেটা সেন্টারকে? OpenAI কর্ণধারের মন্তব্যে তোলপাড়
WhatsApp Features: হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন
হোয়াটসঅ্যাপ গ্রুপে আসছে ৪টি নতুন ফিচার, কী কী সুবিধা পেতে চলেছেন ইউজাররা ? একনজরে দেখে নিন

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget