এক্সপ্লোর

5G service in India: দেশে ৫জি যুগের সূচনা, ইন্টারনেটের গতিযুদ্ধে বিশ্বে কত নম্বরে ভারত ?

5G in India: ভারতে শুরু হয়ে গেল ৫জি যুগ। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5G ইন্টারনেট পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতেই বিশ্বের উন্নত প্রযুক্তির দেশগুলির মধ্য়ে নাম লেখাল ভারত।

PM Modi Launch 5G in India: জল্পনার শেষ, ভারতে শুরু হয়ে গেল ৫জি যুগ। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি 5G ইন্টারনেট পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করতেই বিশ্বের উন্নত প্রযুক্তির দেশগুলির মধ্য়ে নাম লেখাল ভারত।  রিলায়েন্স জানিয়েছে, দীপাবলি উপলক্ষে দেশের ১৩টি শহরে 5G পরিষেবা চালু করবে Jio। এর পর দেশে আনুষ্ঠানিকভাবে 5G পরিষেবা চালু হবে।

5G পরিষেবা ইতিমধ্যেই বিশ্বের অনেক দেশ ব্যবহার করছে।  জেনে নিন, এই মুহূর্তে ভারতে ইন্টারনেট গতির অবস্থা কী । ভারতের গ্রামীণ এলাকায় 5G ইন্টারনেট পরিষেবা পৌঁছতে কত সময় লাগবে।

5G Launch : ইন্টারনেটের গতির যুদ্ধে প্রথম দশে নেই ভারত 
আমরা যদি ইন্টারনেট গতির কথা বলি, তাহলে সৌদি আরবে সবচেয়ে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা পাওয়া যায়। OpenSignal-এর রিপোর্ট বলছে, সৌদি আরবে মোবাইল ব্যবহারকারীরা 414.2 Mbps ডাউনলোড স্পিড পান। অর্থাৎ গতির দিক থেকে শীর্ষে রয়েছে সৌদি আরব। অন্যান্য দেশে গতির অবস্থা সম্পর্কে জানতে নিচের তালিকা দেখে নিন। 

সৌদি আরব - 414.2 Mbps
দক্ষিণ কোরিয়া - 312.7 Mbps
অস্ট্রেলিয়া - 215.7 Mbps
তাইওয়ান - 210.2 Mbps
কানাডা - 178.1 Mbps
সুইজারল্যান্ড - 150.7 Mbps
হংকং - 142.8 Mbps
যুক্তরাজ্য - 133.5 Mbps
জার্মানি - 102.0 Mbps
নেদারল্যান্ডস এবং আমেরিকা - 79.2 Mbps

ভারতে ইন্টারনেট গতির কথা বললে, গাজিয়াবাদ জেলায় 50.9 এমবিপিএস ডাউনলোডের গতি পাওয়া যায়। পুরো দেশের কথা বললে, ব্যবহারকারীরা ফিক্সড ব্রডব্যান্ড সংযোগ থেকে গড়ে 30 থেকে 35 Mbps এর মধ্যে গতি পান।

5G কবে পৌঁছে যাবে ভারতের গ্রামে ?
Reliance Jio, Airtel এবং Vodafone-Idea দেশের প্রতিটি কোণায় 5G ইন্টারনেট ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। জিও দেশের প্রতিটি গ্রামে 5G ইন্টারনেট পরিষেবা আনতে 2 লক্ষ কোটি টাকা বিনিয়োগের কথা বলেছে।  কারিগরি বিশেষজ্ঞদের মতে, এই পরিষেবা গ্রামে গ্রামে পৌঁছতে অন্তত দেড় বছর সময় লাগতে পারে। পাশাপাশি মোবাইল কোম্পানিগুলিও দাবি করছে যে, তারা ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি কোণায় 5G পরিষেবা পৌঁছে দেবে।

5G Service: কত দ্রুত পরিষেবা পাবেন আপনি ?
5G পরিষেবা চালু হওয়ার পর দেশের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবে বলেই মনে করছে শিল্পমহল। টেলিকম অপারেটররা আগেই রাজ্যগুলিতে এই পরিষেবাগুলি চালু করার জন্য প্রস্তুতি নিয়েছে। ইতিমধ্যেই সব রাজ্যের জন্য একটি সাধারণ পোর্টাল তৈরি করা হয়েছে। নতুন এই প্রযুক্তি বিপ্লবের পর মাত্র ৩ সেকেন্ডে ডাউনলোড করা যাবে ৩ ঘণ্টার সিনেমা। এখানেই শেষ নয় , ২০ জিবিপিএস স্পিডে ইন্টারনেটের সুবিধা পাবেন ব্যবহারকারী। ফলে চোখের পলকে ভিডিয়ো থেকে অনলাইনের কাজ করা যাবে সহজেই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget