এক্সপ্লোর

Samsung Smartphone: ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি, একবার চার্জ দিলে ফোন চালু থাকবে দু'দিন

Samsung Galaxy M34 5G: লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন কেনা যাবে। এর পাশাপাশি স্যামসাং ইন্ডিয়ার অনলাইন এবং অফলাইন স্টোর থেকেও এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। 

Samsung Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি (Samsung Galaxy M34 5G) ফোন। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে এই ফোন দেশে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, আগামী ৭ জুলাই স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হবে। আনুষ্ঠানিক ভাবে এই ফোন ভারতে লঞ্চের আগে প্রকাশ্যে এসেছে বেশ কিছু সম্ভাব্য স্পেসিফিকেশন এবং দামের আভাসও পাওয়া গিয়েছে। লঞ্চের পর ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোন কেনা যাবে। এর পাশাপাশি স্যামসাং ইন্ডিয়ার অনলাইন এবং অফলাইন স্টোর থেকেও এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। 

স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন এবং স্পেসিফিকেশন 

  • FCC ওয়েবসাইটে এই ফোনের নাম দেখা গিয়েছিল। সেখানে বলা হয়েছিল স্যামসাংয়ের আসন্ন এই ফোনে থাকতে পারে ডুয়াল ন্যানো সিমের সাপোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, NFC ও ব্লুটুথ কানেক্টিভিটি। 
  • স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। একবার চার্জ দিলে দু'দিন পর্যন্ত ফোন চালু থাকবে বলে দাবি করেছে সংস্থা। ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে পারে এই ফোনে। 
  • স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে, যার সঙ্গে আবার অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত থাকবে। 
  • এছাড়াও এই ফোনে Monster Shot 2.0 ফিচার থাকতে চলেছে বলে শোনা গিয়েছে। একটা শটে ৪টি ছবি এবং ৪টি ভিডিও একবারে তোলার ক্ষমতা রাখে এই ক্যামেরা ফিচার।
  • এই ফোনের ক্যামেরায় স্যামসাংয়ের নিজস্ব Nightography ফিচার থাকতে চলেছে। কম আলোতে ভাল ছবি তোলা যাবে এই ক্যামেরা ফিচারের সাহায্যে। এর সঙ্গে থাকতে পারে একটি Fun Mode। সেখানে ১৬টি ভিন্ন ইনবিল্ট লেন্স এফেক্ট থাকবে বলে শোনা গিয়েছে।
  • স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং ৫ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। এছাড়াও এই ফোনে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে পারে।
  • স্যামসাংয়ের আসন্ন ফোনে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের Super AMOLED ডিসপ্লে থাকতে পারে। ৬.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। অ্যান্ড্রয়েড ১৩ বেসড One UI 5.1- এর সাপোর্ট থাকতে পারে এই ফোনে। এছাড়াও ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি ও ২৫৬ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকতে পারে। 

আরও পড়ুন- চুলের দ্রুত বৃদ্ধির জন্য নিয়ম করে মেনুতে রাখুন ভিটামিন বি সমৃদ্ধ খাবার, কী কী খেতে পারেন?

সেরা শিরোনাম

Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget