এক্সপ্লোর

Nothing Phone 1: স্পেশ্যাল 'ইনভাইট' না পেলে কিনতে পারবেন না নাথিং ফোন ১, কীভাবে প্রি-বুকিং করবেন?

Nothing Smartphone: আপনি চাইলেই কিন্তু Nothing Phone 1 কিনতে পারবেন না। আপনার কাছে একটি নির্দিষ্ট ইনভাইট এলে তবেই আপনি কিনতে পারবেন নাথিং ফোন ১।

কলকাতা: নাথিং ফোন (১)- (Nothing Phone 1) কোনও স্মার্টফোন লঞ্চের আগে বোধহয় এতটা উন্মাদনা দেখা যায়নি। এই প্রথম ট্রান্সপারেন্ট স্মার্টফোন (Transparent Smartphone)চাক্ষুষ করতে চলেছেন ভারতবাসী। আগামী ১২ জুলাই অফিশিয়ালি নাথিং ফোন (১) ভারতে লঞ্চ হতে চলেছে। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট (Flipkart) থেকে এই ফোন কিনতে পারবেন আগ্রহীরা। এতদিন যত স্মার্টফোন দেশে লঞ্চ হয়েছে তার থেকে একদম আলাদা হতে চলেছে নাথিং (Nothing) সংস্থার এই ফোন। কারণ এই ফোনের রেয়ার প্যানেল বা পিছনের অংশ হল ট্রান্সপারেন্ট অর্থাৎ স্বচ্ছ। এখানে আবার আলো জ্বলে ওঠার ফিচারও থাকতে চলেছে। ইতিমধ্যেই নাথিং কোম্পানি তাদের অফিশিয়াল সোশ্যাল মিডিয়ায় এই ফোনের পিছনের অংশের ছবি প্রকাশ করেছে। আর সেখানেই এই সেমি-ট্রান্সপারেন্ট ব্যাক প্যানেল দেখা গিয়েছে।

তবে আপনি চাইলেই কিন্তু এই ফোন কিনতে পারবেন না। আপনার কাছে একটি নির্দিষ্ট ইনভাইট এলে তবেই আপনি কিনতে পারবেন নাথিং ফোন ১। অর্থাৎ ১২ জুলাই লঞ্চের আগে নাথিং ফোন ১- এর জন্য আপনাকে প্রি-বুকিং করতে হবে। আর এই প্রি-বুকিং করার ক্ষেত্রে নির্দিষ্ট ইনভাইট পেলে তবেই আপনি পরবর্তী পর্যায়ের কাজ করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ফোন কেনার জন্য অনেকদিন অপেক্ষা করতে হবে বলে অনুমান করা হচ্ছে।

কীভাবে নাথিং ফোন ১ বুক করবেন দেখে নিন

প্রথমে আপনাকে নাথিং সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে প্রি-বুকিং সেকশনে গেলে তবেই আপনি ফোন বুকিংয়ের অন্যান্য অপশন পাবেন। এই নির্দিষ্ট সেকশনে গিয়ে আপনি ‘Learn More’ অপশনে ট্যাপ করলে ‘Join the waitlist’ অপশন পাবেন। এর পরবর্তী পর্যায়ে নাথিং সংস্থা আপনাকে আপনার গুগল বা অ্যাপেল আইডি জিজ্ঞেস করবে। নাথিং অ্যাকাউন্টে লগ-ইন করার জন্য এই আইডি প্রয়োজন। এখানে একটি শর্ত প্রযোজ্য রয়েছে। আপনাকে ফ্লিপকার্টের রেজিস্টার করা ইমেল আইডি দিয়ে লগ-ইন করতে হবে। নাথিং সংস্থা আপনাকে সেই ইমেল আইডি ব্যবহার করার নির্দেশ দেবে যেটি ফ্লিপকার্টেও রেজিস্টার করা রয়েছে। এই নিয়মগুলির অন্যথা করলে আপনি নাথিং সংস্থার তরফে কোনও ইনভাইট পাবেন না। অর্থাৎ আপনার নাথিং ফোন ১ কেনা হবে না। নাথিং সংস্থা আপনার ইমেল আইডিতেই ওই নির্দিষ্ট ইনভাইট পাঠাবে।

আরও পড়ুন- গেমারদের জন্য দারুণ ফোন, ৫ জুলাই হবে লঞ্চ ইভেন্ট

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget