এক্সপ্লোর

Google Layoffs: 'গালে সপাটে চড় খেলাম', মাকে হারানোর কয়েকদিনের মধ্যেই গুগল থেকে চাকরি গেল কর্মীর

Layoffs: সম্প্রতি আরও একটি কাণ্ড ঘটেছে গুগলে। চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলার সময়েই চাকরি খুইয়েছেন সংস্থার এক আধিকারিক।

Google Layoffs: গতবছর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। প্রথম সারির টেক সংস্থাগুলি ব্যাপক হারে কর্মী ছাঁটাই করতে শুরু করেছে। চলতি বছরেও বজায় রয়েছে কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া। এবছর বিপুল সংখ্যায় কর্মীদের ছাঁটাই করেছে গুগল (Google) কর্তৃপক্ষ। গুগলের পেরেন্ট সংস্থা অ্যালফাবেট এই সিদ্ধান্ত নিয়েছে। এক ধাক্কায় ১২ হাজার কর্মী ছাঁটাই করা হয়েছে। সম্প্রতি জানা গিয়েছে, গুগলের এক কর্মী তাঁর মাকে হারানোর কয়েকদিনের মধ্যেই চাকরি খুইয়েছেন। লিঙ্কডইনে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে ওই কর্মী জানিয়েছেন, সংস্থার এই সিদ্ধান্তের পর তাঁর মনে হয়েছে গালে সপাটে একটা চড় খেয়েছেন। এতদিন কর্মী ছাঁটাইয়ের এত অভিজ্ঞতা শোনার পরেও নিজের চাকরি চলে যাওয়ার পর এই অনুভূতিই হয়েছে তাঁর। মনে হয়েছে, যে সময়ে তিনি দুর্বল রয়েছেন, তখনই এত কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার প্রতি। ওই কর্মী এও জানিয়েছেন, ডিসেম্বর মাস থেকে ক্যানসারে ভুগছিলেন তাঁর মা। সদ্যই মাকে হারিয়েছেন তিনি। শেষকৃত্য সেরে কয়েকদিনের মধ্যেই চাকরি খোয়াতে হয়েছে তাঁকে। 

সম্প্রতি আরও একটি কাণ্ড ঘটেছে গুগলে। চাকরিপ্রার্থীর সঙ্গে কথা বলার সময়েই চাকরি খুইয়েছেন সংস্থার এক আধিকারিক। গুগলের ভাবমূর্তি নিয়ে কস্মিনকালেও এই ধরনের কিছু ভাবতে পারেননি কর্মচারীরা। যদিও ঠেলায় পড়ে সেরকমই দিন দেখতে হল গুগলের এক নিয়োগকারীকে। রিপোর্ট বলছে, চাকরিপ্রার্থীর সঙ্গে ফোনে কথা বলার সময় চাকরি চলে যায় খোদ গুগল রিক্রুটারের। যা হতবাক করেছে চাকরিপ্রার্থীদের। সম্প্রতি মিডিয়া রিপোর্টে এমনই একটি ঘটনা প্রকাশ্যে এসেছে।  যা সোশ্যাল মিডিয়াতেও খুব দ্রুত ভাইরালও হয়েছে। গুগলের মতো কোম্পানি এই কাজ করতে পারে ভেবে হতবাক হয়েছেন চাকরিপ্রার্থীরা। 

শোনা যাচ্ছে, ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের পর ফের গুগলে চাকরি যেতে (Google Layoffs)চলেছে বহু কর্মীর ! সম্প্রতি ছাঁটাই নিয়ে প্রকাশ্যে চলে এসেছে  টেক জায়ান্ট গুগলের প্ল্যান। সেই রিপোর্ট সামনে এনেছে বিজনেস সাইট ব্লুমবার্গ। গুগলের বিশাল সংখ্যক কর্মীর চাকরি যাওয়ার পরই হাহাকার শুরু হয়েছে প্রযুক্তি বিশ্বে। যা নিয়ে মুখ খুলেছেন খোদ কোম্পানির সিইও সুন্দর পিচাই। তিনি জানিয়েছেন, কোম্পানি এই ছাঁটাই না করলে গুগলের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। কারণ কোম্পানির বৃদ্ধি প্রতিদিনই কমছিল। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের সিইও সুন্দর পিচাই এই নিয়ে একটি অভ্যন্তরীণ বৈঠক করেছেন। যেখানে আলোচনার পর কর্মী সংখ্যা ৬ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ওয়ানপ্লাস সংস্থার প্রথম ট্যাব 'ওয়ানপ্লাস প্যাড' লঞ্চ হতে চলেছে ভারতে, কবে লঞ্চ?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
Embed widget