এক্সপ্লোর

Google Gemini: মানুষের সব আকাঙ্ক্ষা, কৌতূহল মেটাবে গুগল জেমিনি; বড় আপডেট দিল সংস্থা

Google Gemini Event: গুগল তার সমীক্ষায় দেখেছে, সাধারণত কিছু বাধাধরা সমস্যা সমাধানের জন্যই গুগল জেমিনি ব্যবহার করে থাকে মানুষ। এবারে এই গুগল জেমিনিতে এল ৫টি নতুন ফিচার্স।

নয়াদিল্লি: গুগলের জেনারেটিভ এআই টেকনোলজি গুগল জেমিনি দিনে দিনে মানুষের যোগ্য সহযোগী হয়ে উঠছে এবং আগামীতে এই গুগল জেমিনি মানুষের সব আকাঙ্ক্ষা ও কৌতুহলকে সম্পূর্ণ করে দেবে। একটি প্রম্পটের ভিত্তিতে ভিডিয়ো তৈরি করাই (Google Gemini) হোক কিংবা ছাত্র-ছাত্রীদের জন্য ক্লাস তৈরি করাই হোক বা কোনও সমস্যার সমাধান করা তাও আবার লাইভ ভিডিয়োর মাধ্যমে। কোনও কিছুই আর অসম্ভব রইল না। সম্প্রতি দিল্লিতে একটি অনুষ্ঠানে গুগল জেমিনি তার নতুন ৫টি ফিচার্সের প্রদর্শনী করেছে। কী কী নতুন ফিচার্স এল এই এআই টেকনোলজিতে ? কী সুবিধে হবে আপনার ?

গুগল তার সমীক্ষায় দেখেছে, সাধারণত কিছু বাধাধরা সমস্যা সমাধানের জন্যই গুগল জেমিনি ব্যবহার করে থাকে মানুষ। কিছু জটিল সমস্যার সমাধান, কীভাবে সমাধান মিলবে তার হদিশ জানা, সৃজনশীল আইডিয়া নেওয়া, লেখালিখিতে সুবিধে কর ইত্যাদি আর এই সবের মাধ্যমে গুগল জেমিনি ক্রমেই মানুষের যোগ্য সহযোগী হয়ে উঠেছে।

এএনআই সংবাদমাধ্যমে গুগল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট অফ মার্কেটিং শেখর খোসলা জানিয়েছেন কীভাবে এই ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তার টুলগুলি মানুষের যোগ্য সহায়ক হয়ে উঠছে। তিনি এও বলেন যারা এই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নিয়েছেন তাদের সৃজনশীলতা এবং আত্মবিশ্বাস এক ধাক্কায় অনেকখানি বেড়ে গিয়েছে। আমাদের নিত্যদিনের জীবনের প্রতিটি পদক্ষেপে সহায়তা করছে গুগল জেমিনি। এর মানে মানুষের বিকল্প তৈরি করা নয়, বরং মানুষকে আরও এক ধাপ এগিয়ে দেওয়া। মানুষই ঠিক করছে কখন এর ব্যবহার করবে, কীভাবে ব্যবহার করবে, এবং কতটুকু করবে।

সম্প্রতি গুগল জেমিনি নতুন ৫টি ফিচার্স প্রদর্শনী করেছে। এর মধ্যে সবার প্রথমে রয়েছে গুগল জেমিনি তাঁর Veo 2 মডেলের মাধ্যমে টেক্সট প্রম্পট থেকে ৮ সেকেন্ডের ভিডিয়ো বানিয়ে দিতে পারবে সহজেই। Imagen 3 মডেলের মাধ্যমে আপনার ভাবনায় যেমন ছবি রয়েছে, হুবহু একই রকম ছবি আপনাকে বানিয়ে দেবে গুগল জেমিনি। কোনো টেক্সট বা কোড সংশোধন করার ক্ষেত্রেও এসেছে বড় সুবিধে।

এখানেই শেষ নয়, গুগল জেমিনি এনেছে জেমিনি লাইভ যার মাধ্যমে নিত্যদিনের সমস্যা আপনি ক্যামেরায় ভিডিয়োর মাধ্যমে জেমিনিকে দেখালে তাঁর সমাধান দিতে পারবে এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি। তাড়াতাড়ি পরামর্শও দিতে পারবে গুগল জেমিনি। আর রয়েছে ডিপ রিসার্চ। আপনার খাটনি এক দফায় কমিয়ে আনবে এই প্রযুক্তি। একটা ডকুমেন্ট বা রিসার্চ পেপারকে সহজেই বানানো যাবে পডকাস্টের আকারে, গুগল জেমিনির অডিয়ো ওভারভিউ ফিচার্সের মাধ্যমে দুইজন হোস্ট আপনার কনটেন্ট নিয়ে কথা বলবে। অডিয়ো ফর্মাটে সেটি রূপান্তর করে দেবে।

সেরা শিরোনাম

Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget