এক্সপ্লোর

Boost in EV Charging Infrastructure: হাজারেরও বেশি চার্জিং স্টেশন তৈরি হচ্ছে দেশজুড়ে , চিন্তা কমছে বৈদ্যুতিক গাড়ি নিয়ে

Boost in EV Charging Infrastructure: জ্বালানির খরচ কমাতে চাহিদা বাড়ছে বৈদ্যুতিক গাড়ির। কিন্তু চার্জ দেওয়া নিয়ে সমস্যা রয়েছে। এবার সেই সমস্যা কমাতে নয়া পদক্ষেপ।

কলকাতা: জ্বালানির খরচ কমাতে চাহিদা বাড়ছে বৈদ্যুতিক গাড়ির (electric vehicle)। বিদ্যুৎচালিত গাড়ির উপর সাধারণ ক্রেতাদের ঝোঁক বাড়লেও প্রতিবন্ধকতা রয়েছে। তা হল গাড়িতে চার্জ দেওয়ার সমস্যা। বাড়িতে সমস্যা না হলেও, রাস্তাঘাটে পর্যাপ্ত চার্জিং স্টেশন (charging station) নেই। এই সমস্যার সমাধানে এগিয়ে এসেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (indian oil corporation)। দেশজুড়ে এক হাজারেরও বেশি বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন (electric vehicle charging station) তৈরি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন।  

ভারতে বৈদ্যুতিক গাড়ি ব্যবহারের সমস্যার কথা মাথায় রেখেই সারা দেশে হাজারেরও বেশি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। যা দেশে বৈদ্যুতিক গাড়ি বিপ্লবের (EV revolution) জন্য প্রথম বড় পদক্ষেপ। এমনটাই জানিয়েছেন সংস্থার ডিরেক্টর মার্কেটিং ভি সতীশ কুমার (V. Satish Kumar)। 

সাধারণ মানুষের ব্যবহারের জন্য অনেক আগে থেকেই কাজ করছে ইন্ডিয়াল অয়েল কর্পোরেশন। ২০১৭ সালে নাগপুরে তাদের প্রথম বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন তৈরি করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন। আর এখন, দেশে পাঁচশোটিরও বেশি শহর, শহরতলিতে তাদের চার্জিং স্টেশন রয়েছে বলে জানিয়েছে ওই সংস্থা। একাধিক রাজ্য সড়ক, জাতীয় সড়কের পাশে তৈরি করা হয়েছে চার্জিং স্টেশন। যার ফলে বেশি দূরত্বের রাস্তা অতিক্রম করতে গেলেও বৈদ্যুতিক গাড়ি ব্যবহারকারীদের সমস্যা হবে না। তবে এখানেই থেমে থাকতে চায় না সংস্থাটি। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের ডিরেক্টর, মার্কেটিং ভি সতীশ কুমার জানিয়েছেন, আগামী তিন বছরে দেশে ছড়িয়ে থাকা তাদের ১০হাজারটি পেট্রোল পাম্পে বৈদ্যুতিক গাড়ি চার্জের পরিকাঠামো তৈরি করতে চায় তাদের সংস্থা।

ন্যাশনাল মিশন ফর ট্রান্সফরম্যাটিভ মবিলিটি অ্যান্ড ব্যাটারি স্টোরেজের (national mission for transformative mobility and battery storage) তথ্য অনুযায়ী ইন্ডিয়ান অয়েল ভারতের একাধিক শহরে তাদের বৈদ্যুতিক গাড়ি চার্জের পরিকাঠামো গড়ে তুলছে। সেই শহরগুলির মধ্যে রয়েছে মুম্বই (mumbai), দিল্লি (delhi), বেঙ্গালুরু, কলকাতা (kolkata), হায়দরাবাদ, চেন্নাই, পুনে। নজর রয়েছে গুরুত্বপূর্ণ হাইওয়েগুলিতেও। 

আরও পড়ুন: EV বাজারে ধামাকা, চলতি বছরেই 3টি ইলেকট্রিক এসইউভি?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget