এক্সপ্লোর

Infinix Smart 6 Plus: ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস- নতুন বাজেট ফোন লঞ্চ হল ভারতে, দাম মাত্র ৭৯৯৯ টাকা, দেখুন ফিচার

Budget Smartphone: ভারতে নতুন বাজেট স্মার্টফোন লঞ্চ করেছে ইনফিনিক্স সংস্থা। দেখে নিন বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন।

Infinix Smart 6 Plus: ইনফিনিক্স (Infinix) কোম্পানির নতুন বাজেট স্মার্টফোন (Budget Smartphone) লঞ্চ হয়েছে ভারতে। ইনফিনিক্স স্মার্ট ৬ সিরিজের (Infinix Smart 6 Series) নতুন মডেল ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস (Infinix Smart 6 Plus) লঞ্চ হয়েছে দেশে। দাম মাত্র ৭৯৯৯ টাকা। তবে এই দামের মধ্যেও যথেষ্ট ভাল ফিচার রয়েছে ইনফিনিক্স সংস্থার নতুন ফোনে। জানা গিয়েছে, এই ফোনে রয়েছে একটি ৬.৮২ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। এই ফোনে রয়েছে Extended RAM ফিচার। ফোনের অব্যবহৃত স্টোরেজ থেকে প্রায় ৩ জিবি নিয়ে তার সাহায্যেই বাড়ানো যাবে ফোনের ইনবিল্ট র‍্যামের পরিমাণ। আর এর ফলে একদম স্মুথ ভাবে কাজ করবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোন। অর্থাৎ ফোন হ্যাং হয়ে যাওয়া বা স্লো হয়ে যাওয়ার সমস্যা দেখা যাবে না। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেনসর, দুটো LED ফ্ল্যাশ সমেত ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি।

ভারতে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের দাম এবং উপলব্ধতা

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস একটি বাজেট স্মার্টফোন। অর্থাৎ দাম সাধারণ মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে। এই ফোনের দাম ভারতে ৭৯৯৯ টাকা। আগামী ৩ অগস্ট থেকে এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থস ফ্লিপকার্টের মাধ্যমে। Crystal Violet, Tranquil Sea Blue, Miracle Black- এই চারটি রঙে ভারতে উপলব্ধ হবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোন।

ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো)। অ্যান্ড্রয়েড ১২ (গো এডিশন) এবং XOS 10- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
  • ইনফিনিক্সের এই ফোনে রয়েছে ৬.৮২ ইঞ্চির Drop notch HD+ ডিসপ্লে। এছাড়াও রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৩ জিবি র‍্যাম। এক্সটেনডেড র‍্যাম ফিচারের সাহায্যে এই র‍্যামের পরিমাণ ৬ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে একটি AI ডেপথ সেনসর এবং ডুয়াল LED ফ্ল্যাশ। এছাড়াও রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এখানেও রয়েছে ডুয়াল LED ফ্ল্যাশ।
  • ইনফিনিক্সের নতুন বাজেট ফোনে রয়েছে ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ যার পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
  • এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর এবং ফেস আনলক ফিচার। ইউজারদের নিরাপত্তার জন্য এইসব ফিচার যুক্ত হয়েছে ফোনে।
  • কানেক্টিভিটি অপশন হিসেবে ইনফিনিক্স স্মার্ট ৬ প্লাস ফোনে 4G LTE, Wi-Fi, Bluetooth, Micro-USB port- এইসব ফিচার রয়েছে।

আরও পড়ুন- শুরু হল ক্রোমার 'অ্যাপেল সেল', আইফোনের কোন কোন মডেল কতটা কমে কেনা যাবে, দেখে নিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget