এক্সপ্লোর

Infinix Smart 9 HD Phone: ভারতে কবে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন, কেমন হবে ডিজাইন? কী কী ফিচার থাকতে পারে?

Infinix Smartphone: ভারতে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন লঞ্চ হবে জানুয়ারি মাসের শেষদিকে। এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট।

Infinix Smart 9 HD Phone: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন। অবশেষে প্রকাশ্যে এসেছে দিনক্ষণ। ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন। আনুষ্ঠানিক লঞ্চের আগে ইনফিনিক্সের আগামী ফোনের ডিজাইন, রং এবং বেশ কিছু ফিচার সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। 

কবে লঞ্চ হতে চলেছে ইনফিনিস স্মার্ট ৯ এইচডি ফোন 

জানা গিয়েছে, আগামী ২৮ জানুয়ারি দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হবে। এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। ইনফিনিক্স স্মার্ট ৮ এইচডি ফোনকে 'মোস্ট ডিউরেবল ফোন ইন দ্য সেগমেন্ট' বলা হচ্ছে। ২ লক্ষ ৫০ হাজার বার ড্রপ-টেস্ট করা হয়েছে এই ফোনের। 

ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনের ডিজাইন সম্পর্কে আগেই ধারণা পাওয়া গিয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে থাকতে চলেছে চৌকো আকৃতির রেয়ার ক্যামেরা মডিউল। এই ক্যামেরা মডিউলের চার কোণের অংশ সামান্য গোলাকার। দুটো ক্যামেরা সেনসর থাকবে এই ক্যামেরা মডিউলে। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন। এছাড়াও থাকবে পিল শেপের এলইডি ফ্ল্যাশ ইউনিট। কোরাল গোল্ড, মেটালিক ব্ল্যাক এবং মিনিট গ্রিন- অন্তত এই তিনটি রঙে ভারতে লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোন। 

ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে কী কী ফিচার থাকতে চলেছে দেখে নিন একনজরে 

  • ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস স্ক্রিন থাকতে পারে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ হতে পারে। 
  • ডুয়াল স্পিকার থাকতে পারে এই ফোনে, যেখানে DTS Audio সাপোর্ট থাকবে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকতে চলেছে। 
  • এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা সেনসর। 
  • ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে ডুয়াল এলইডি ফ্ল্যাশ থাকতে চলেছে বলে জানা গিয়েছে। 
  • এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৫০ চিপসেট থাকবে বলে শোনা গিয়েছে। 
  • ৩ জিবি ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি ৩ জিবি ভার্চুয়াল র‍্যাম এক্সটেনশন ফিচারও থাকতে পারে। 
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে ইনফিনিক্স স্মার্ট ৯ এইচডি ফোনে। ইউএসবি টাইপ-সি চার্জিং ফিচারের সাপোর্টও থাকবে বলে শোনা গিয়েছে। 
  • ইনফিনিক্সের আসন্ন ফোনে ১৪.৫ ঘন্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক এবং ৮.৬ ঘণ্টা পর্যং গেমিং সাপোর্ট পাওয়া যাবে বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget