এক্সপ্লোর

Instagram: এক পলকে বদলে যাবে ব্যাকগ্রাউন্ড, পোশাক ! ইনস্টাগ্রামে আসছে দারুণ AI ফিচার্স

Instagram New AI Features: আগামী বছর থেকেই সমস্ত ব্যবহারকারীরা এই ফিচার্স পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মেটা। যদিও কয়েকজন এই নয়া ফিচার্স নিয়ে প্রশ্ন তুলেছে। এই ফিচার্সে কী কী সুবিধে পাবেন ?

Instagram New Features: মার্ক জুকারবার্গের মেটার অধীনস্থ ইনস্টাগ্রামে এবার আসছে আশ্চর্য এক ফিচার্স। কনটেন্ট ক্রিয়েটরদের (Instagram) জন্য দারুণ এক সুযোগ আসতে চলেছে ইনস্টাগ্রামে। সম্প্রতি এই সংস্থার পক্ষ থেকে তার নতুন এআই ভিডিয়ো এডিটিং টুলের প্রদর্শনী করা হয়েছে। আর এই ফিচার্স এলে ক্রিয়েটররা এবার থেকে খুব কম সময়ে ইনস্টাগ্রামের (Instagram Features) ভিডিয়োতে অনেক বদল আনতে পারবে। একটা মাত্র কী চাপলেই, একটা মাত্র কমাণ্ড দিলেই এক পলকের মধ্যে আপনার পোশাক পাল্টে যাবে ভিডিয়োতে এবং ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডও বদলে যাবে।

আগামী বছর থেকেই সমস্ত ব্যবহারকারীরা এই ফিচার্স পেয়ে যাবেন, এমনটাই জানিয়েছে মেটা। যদিও কয়েকজন এই নয়া ফিচার্স নিয়ে প্রশ্ন তুলেছে। আদপে এই ফিচার্সের অধীনে কী কী সুবিধে পাবেন ব্যবহারকারীরা ?

মুভি জেন এআই ভিত্তিক ফিচার্স আসছে

ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি এই নতুন ফিচার্সের কয়েক ঝলক দেখিয়েছেন। এর মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিয়োর মধ্যে নিজের পোশাক বদলে নিতে পারবেন এবং ভিডিয়োর ব্যাকগ্রাউন্ডও বদলে নিতে পারবেন। শুধু তাই নয়, তারা তাদের নিজেদের পছন্দমত গয়নাও পরতে পারবেন। শুধুমাত্র কাঙ্ক্ষিত বিষয়টি লিখে কমান্ড দিলেই এই এফেক্ট কাজ করতে শুরু করবে। এরপরে এই ফিচার্সের সাহায্যে নিজে থেকেই ভিডিয়ো এডিট করে দেবে ইনস্টাগ্রাম।

তবে এটাই প্রথম কোনো এডিটিং টুল নয়, অ্যাডোবের ফায়ারফ্লাই এবং ওপেন এআইয়ের সোরা ইতিমধ্যেই একইরকম প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেখানে টেক্সট কমান্ড দিয়ে ভিডিয়ো এডিট করে নেওয়া যায়। তবে মেটা জানিয়েছে যে এই প্ল্যাটফর্মগুলির থেকেও তাদের এই নয়া ফিচার্স অনেক গুণে ভাল, মেটার ফিচার্স অনেক উন্নতভাবে মোশন এবং আইডেন্টিটি পরিচালনা করে।

এই ফিচার্স নিয়ে প্রশ্ন তুলছেন ব্যবহারকারীরা

কিছু কিছু ব্যবহারকারী ইনস্টাগ্রামের এই নতুন ফিচার্স দেখে প্রশ্ন তুলছেন। অ্যাডাম মোসেরির ভিডিয়োর কমেন্টে কেউ কেউ লিখেছেন যে এই ফিচার্সের মাধ্যমে খুব সহজেই ভুয়ো এবং নকল পরিচয়ে ভিডিয়ো বানাতে পারবে। আবার অনেকে লিখেছেন যে কেমন লাগবে যদি কাউকে প্যারিসের ব্যাকগ্রাউন্ডে দেখা যায় ? ব্লু স্ক্রিনের মত একটা ইলিউশন তৈরি করে এই ফিচার্স।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Google layoffs : গুগলে ম্যানেজার হলে চিন্তা বাড়ল ! ১০ শতাংশ ছাঁটাই করল কোম্পানি

সেরা শিরোনাম

Tecno Smartphones: ২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
২০ হাজারের কমে ভারতে এল নতুন ৫জি ফোন, পুজোয় কেনার প্ল্যান থাকলে দেখে নিন দাম ও ফিচার
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget