এক্সপ্লোর

iPhone 17: একলাফে প্রায় ৮০০০ টাকা দাম কমছে আইফোন ১৭- র, কোথায় পাওয়া যাবে এই বিপুল ছাড়?

iPhone 17 Price Cut: আইফোন ১৭ ফ্লিপকার্টের আসন্ন রিপাবলিক ডে সেলে কেনা যাবে ৭৪,৯৯০ টাকায়। এর সঙ্গে থাকবে অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক ডিসকাউন্ট।

iPhone 17: ফ্লিপকার্টের রিপাবলিক ডে সেল ২০২৬ শুরু হতে চলেছে আগামী ১৭ জানুয়ারি। সেল শুরুর আগেই জানা গিয়েছে যে, ফ্লিপকার্টের আসন্ন এই সেলে আইফোন ১৭- র দাম কমতে চলেছে অবিশ্বাস্য ভাবে। প্রায় ৮০০০ টাকা দাম কমতে চলেছে আইফোন ১৭ মডেলের বেস ভ্যারিয়েন্টের। ৫টি রঙে কেনা যাবে আইফোন ১৭ মডেল। জানা গিয়েছে, আইফোন ১৭ ফ্লিপকার্টের আসন্ন রিপাবলিক ডে সেলে কেনা যাবে ৭৪,৯৯০ টাকায়। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফোন লঞ্চ হয়েছিল ৮২,৯০০ টাকায়। অতএব দাম কমতে চলেছে ৭৯১০ টাকা। এই বিপুল পরিমাণ ছাড়ের সঙ্গে থাকবে অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস, ব্যাঙ্ক ডিসকাউন্টও। আপাতত ফ্লিপকার্ট থেকে ল্যাভেন্ডার, মিস্ট ব্লু, সেজ গ্রিন, হোয়াইট অ্যান্ড ব্ল্যাক - এই ৫টি শেডে কেনা যাবে আইফোন ১৭। 

আইফোন ১৭- র বেস মডেল ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশন যুক্ত। এই ফোনটিই ফ্লিপকার্ট থেকে কেনা যাবে বিপুল ডিসকাউন্টে। ২০২৫ সাল অর্থাৎ গত বছর সেপ্টেম্বর মাসে এই ফোন লঞ্চ হয়েছিল। এই ফোনে রয়েছে ৬.৩ ইঞ্চির Super Retina XDR OLED ডিসপ্লে, এর রিফ্রেশ রেট ১২০ হার্টজ পর্যন্ত। এই ডিসপ্লের উপর রয়েছে Ceramic Shield 2 প্রোটেকশন লেয়ার। আইফোন ১৭ মডেল IP68 রেটিং যুক্ত dust and water resistance ডিভাইস। আইফোন ১৭ মডেলে রয়েছে অ্যাপেলের এ১৯ চিপসেট। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি শুটার রয়েছে। এর সঙ্গে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর ১৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 

ফ্লিপকার্টের আসন্ন রিপাবলিক ডে সেল ২০২৬- এর ক্ষেত্রে ফ্লিপকার্ট ব্ল্যাক এবং ফ্লিপকার্ট প্লাস সাবস্ক্রাইবাররা ২৪ ঘণ্টা আগে থেকে কেনাকাটার সুযোগ পাবে। ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন ১০ শতাংশ। এছাড়াও এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে easy EMI অপশন পাবেন ক্রেতারা। ফ্লিপকার্টের তরফেও দেওয়া হবে ১৫ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এইচডিএফসি ছাড়াও বিভিন্ন ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে এই ছাড় পাওয়া যাবে। গত বছর সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছে আইফোন ১৭ সিরিজ। এই সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স এবং একদম নতুন আইফোন ১৭ এয়ার মডেল। 

আইফোন ১৭ এয়ার সবচেয়ে পাতলা আইফোন মডেল। ফোনটি চওড়ায় মাত্র ৫.৬ মিলিমিটার। ওজন মাত্র ১৬৫ গ্রাম। ৮০ শতাংশ রিসাইকেলড টাইটেনিয়াম দিয়ে তৈরি এই ফোনটি। এই ফোনের ডিসপ্লে ৬.৫ ইঞ্চির এবং ফোনের উভয় দিকেই রয়েছে প্রো-সেরামিক শিল্ড। এর ফলে ফোন ভাঙার সম্ভাবনা কম। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget