এক্সপ্লোর

iQoo 11 Pro: শক্তিশালী প্রসেসর নিয়ে আগামী বছর ভারতে লঞ্চ হতে পারে নতুন ফ্ল্যাগশিপ ফোন, কোন মডেল আসছে?

iQoo 11 Pro: কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর নিয়ে ২০২৩ সালের জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হতে পারে আইকিউওও ১১ প্রো ফোন।

iQoo 11 Series: আইকিউওও ১১ প্রো (iQoo 11 Pro), এই ফ্ল্যাগশিপ ফোন (Flagship Phone) ভারতে লঞ্চ হতে চলেছে সম্ভবত আগামী বছর জানুয়ারি মাসে। আইকিউওও ১১ সিরিজের (iQoo 11 Series) অন্তর্ভুক্ত হবে এই মডেল। এর সঙ্গে এই সিরিজে থাকতে পারে আইকিউওও ১১ ভ্যানিলা ফোন। এই দুই ফোন চিনে লঞ্চ হতে পারে চলতি বছরের শেষে। তারপর ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে আইকিউওও ১১ প্রো ফোন লঞ্চ হবে শোনা গেলেও নির্দিষ্ট কোনও দিনক্ষণ জানা যায়নি। এই ফ্ল্যাগশিপ ফোনে থাকতে চলেছে শক্তিশালী একটি চিপসেট। সম্প্রতি কোয়ালকম সংস্থা তাদের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর লঞ্চ করেছে। এই শক্তিশালী চিপসেট থাকতে চলেছে আইকিউওও ১১ প্রো ফ্ল্যাগশিপ ফোনে।  

Infinix Hot 20 Series 

ইনফিনিক্স হট ২০ সিরিজের দু’টি ফোন দ্রুত ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। জানা গিয়েছে, লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ২০ ৫জি (Infinix Hot 20 5G) এবং ইনফিনিক্স হট ২০ প্লে- (Infinix Hot 20 Play) এই দুই ফোন। এখনও আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে সূত্রের খবর, ৩০ নভেম্বর ভারতে এই দুই ফোন লঞ্চ হতে পারে। এর মধ্যে ভ্যানিলা মডেল অর্থাৎ ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনের দাম ১৫ হাজার টাকার কম হবে বলে শোনা গিয়েছে। এই দুই ফোনে মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে। গ্লোবাল মার্কেটে ইতিমধ্যেই ইনফিনিক্স হট ২০ সিরিজের এই দুই ফোন লঞ্চ হয়ে গিয়েছে। ইনফিনিক্স হট ২০ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। অন্যদিকে ইনফিনিক্স হট ২০ প্লে ফোনেও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। ইনফিনিক্স হট ২০ প্লে ফোনের সম্ভাব্য দাম এখনও প্রকাশ্যে আসেনি।

আইকিউওও ১১ প্রো ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন

  • এই ফোনে কোয়ালকমের নেক্সট জেনারেশনের চিপসেটের পাশাপাশি থাকতে পারে ভিভো কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তৈরি V2 Image Processing Chip।
  • আইকিউওও ১১ সিরিজের ফোনে একটি ৫০ মেগাপিক্সেলের Sony IMX8-series প্রাইমারি ক্যামেরা থাকতে পারে। এর সঙ্গে Samsung E6 AMOLED ডিসপ্লে থাকারও সম্ভাবনা রয়েছে। সেখানে আবার ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং 2K রেজোলিউশন থাকতে পারে।
  • আইকিউওও ১১ প্রো ফোনে একটি ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ২০০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। অন্যদিকে ভ্যানিলা মডেলে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- এই তারিখে ফিরছে ট্যুইটার ব্লু-টিক, খোদ ঘোষণা করলেন মাস্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget