এক্সপ্লোর

Smartphone: ২৪ জিবি র‍্যাম, ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট নিয়ে ভারতে আসছে নতুন স্মার্টফোন, কারা লঞ্চ করছে?

Itel Power Series: আইএএনএস- এর রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আইটেল পি৫৫ প্লাস ফোনে ৪৫ ওয়াটের চার্জার থাকতে পারে। এর সাহায্যে অত্যন্ত দ্রুত গতির চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা।

Smartphone: ফেব্রুয়ারি মাসে ভারতে তিনটি ফোন লঞ্চ করার পরিকল্পনা রয়েছে আইটেল (Itel Smartphones) সংস্থার। এর মধ্যে একটি ফোনে ২৪ জিবি র‍্যাম (24 GB RAM) এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট (45W Fast Charging) থাকবে বলে শোনা গিয়েছে। আইটেল সংস্থার (Itel Power Series) পাওয়ার সিরিজে এই তিনটি ফোন লঞ্চ হতে চলেছে। আইটেল পি৫৫, আইটেল পি৫৫ প্লাস এবং আইটেল পি ৫৫ টি- এই তিনটি ফোন লঞ্চ হতে পারে 'পাওয়ার সিরিজে'। এই সিরিজের তিনটি মডেলে এমন অনেক ফিচার থাকবে যেগুলি প্রথমবার লঞ্চ করা হতে চলেছে।  

আইএএনএস- এর রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, আইটেল পি৫৫ প্লাস ফোনে ৪৫ ওয়াটের চার্জার থাকতে পারে। এর সাহায্যে অত্যন্ত দ্রুত গতির চার্জিং সাপোর্ট পাবেন ইউজাররা। কম সময়ে দ্রুত চার্জ হয়ে যাবে এই ফোন। তবে অন্যান্য ক্ষেত্রে উন্নত ও আধুনিক মানের চার্জিং সাপোর্ট থাকলে দাম হয় চড়া। এক্ষেত্রে তেমনটা হওয়ার সম্ভাবনা কম। এছাড়াও শোনা গিয়েছে, আইটেল পি৫৫ প্লাস ফোনে ১৬ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে। একটি ফ্ল্যাগশিপ আইটেল স্মার্টফোন হিসেবে এই ফোন লঞ্চ হতে পারে ভারতে। এই ফোনে লেদার ফিনিশ ডিজাইন থাকতে পারে। স্টাইল এবং পারফরম্যান্স দুইয়ের নিরিখেই আইটেল পি৫৫ প্লাস ফোন ইউজারদের নজর কেড়ে নেবে বলে মত প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের। বড় আকার-আয়তনের ব্যাটারিও থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে। চমক থাকতে চলেছে ডিসপ্লের ক্ষেত্রেও। একসঙ্গে অনেক কাজ করার ক্ষেত্রেও দুর্দান্ত গতি বজায় থাকবে আইটেল পি৫৫ প্লাস ফোনের। 

আইএএনএস- এর ওই রিপোর্টে আরও বলা হয়েছে আইটেল পি৫৫ ফোনের ২৪ জিবি র‍্যাম থাকতে চলেছে (৮ জিবি + ১৬ জিবি)। এর সঙ্গে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। র‍্যামের পরিমাণ বেশি থাকার ফলে ফোনে অনেক কিছু ডাউনলোড থাকলেও ডিভাইস স্লো হয়ে যাবে না। এখানেও থাকবে ফাস্ট চার্জিং সাপোর্ট। শোনা যাচ্ছে, আইটেল সংস্থার আসন্ন পাওয়ার সিরিজের ফোনের দাম ১০ হাজার টাকার মধ্যে থাকবে। স্লিম ডিজাইনে লঞ্চ হবে এই ফোন। নজর কাড়বে এখনকার তরুণ প্রজন্মের। আধুনিক ও উন্নত প্রযুক্তির পাশাপাশি স্টাইলের দিকেও নজর রেখে নির্মাতারা। 

আরও পড়ুন- ভারতে ১৫০০ টাকার মধ্যে কোন কোন ব্লুটুথ নেকব্যান্ড কেনা যাবে? রইল তালিকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
Battery Management System: দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের
দূর থেকে মুহূর্তেই বন্ধ করে দেওয়া যায় ব্যাটারি চলিত যানবাহন, তিন মোবাইল অ্যাপ সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget