এক্সপ্লোর

ভারতের নিজস্ব সংস্থা 'লাভা'-র নতুন ফোন লঞ্চ হল ভারতে, দেখে নিন দাম ও বিভিন্ন ফিচার-স্পেসিফিকেশন

Smartphones: ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। কবে থেকে দেশে এই ফোনের বিক্রি শুরু হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। 

Lava Smartphone: স্মার্টফোন এখন আমাদের নিত্যসঙ্গী। ভারতের বাজারে একাধিক বিদেশি কোম্পানির স্মার্টফোন গত কয়েকবছরে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। তবে এদিকে এখন আর পিছিয়ে নেই দেশীয় সংস্থাগুলি। সম্প্রতি ভারতের নিজস্ব মোবাইল প্রস্তুতকারী সংস্থা লাভা একটি ফোন লঞ্চ করেছে। এবার লঞ্চ হয়েছে Lava Blaze NXT। চলতি বছর জুলাই মাসে ভারতে লঞ্চ হয়েছিল Lava Blaze ফোন। তারই আপডেটেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে Lava Blaze NXT । এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ। এছাড়াও এই ফোনে একটি ৬.৫ ইঞ্চির IPS ডিসপ্লে রয়েছে, যেখানে HD+ রেজোলিউশন পাওয়া যাবে। এই ফোনের ডিসপ্লের উপর একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন যুক্ত থাকবে। সেখানে ফ্রন্ট ক্যামেরা সেনসর সেট করা থাকবে। এছাড়াও এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে। 

ভারতে Lava Blaze NXT ফোনের দাম এবং উপলব্ধতা

ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে এই ফোন কেনা যাবে। সেখানে এই ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ধার্য হয়েছে ৯২৯৯ টাকা। লাল এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে Lava Blaze NXT ফোন। কবে থেকে দেশে এই ফোনের বিক্রি শুরু হবে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। 

Lava Blaze NXT ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির IPS HD+ ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক জি৩৭ হেলিও প্রসেসর। তার সঙ্গে ৪ জিবি র‍্যাম যুক্ত রয়েছে। এই ফোনে ভার্চুয়াল র‍্যামের সুবিধা রয়েছে। এর ফলে র‍্যামের পরিমাণ ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে আরও ৩ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। 
  • Lava Blaze NXT ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরায় ১৩ মেগাপিক্সেলের AI সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। Lava Blaze NXT ফোনে রয়েছে একটি প্রিমিয়াম গ্লাস ব্যাক প্যানেল ডিজাইন। এর উপরেই রয়েছে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর। 
  • এছাড়াও এই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি। একবার চার্জ দিলে সারাদিন ব্যাটারি লাইফ বজায় থাকবে বলে দাবি সংস্থার। 

Infinix Smartphone

১ ডিসেম্বর ভারতে লঞ্চ হবে ইনফিনিক্স হট ২০ ৫জি সিরিজ। এই সিরিজের মধ্যে থাকবে ইনফিনিক্স হট ২০ ৫জি এবং ইনফিনিক্স হট ২০ প্লে - এই দুই ফোন।

সেরা শিরোনাম

Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়

ভিডিও

Kunal ghosh: হামিদুলের বিরুদ্ধে খুলছে ফাইল?
Chokh Bhanga Chota | থানায় থানায় কালীপুজো করার ঘোষণা | নবনিযুক্ত শিক্ষকদের রাজনীতিতে 'না'
Mamata Banerjee | IPAC-কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি শেষ, রায়দান স্থগিত। #abpananda
Suvendu Adhikari | রায়গঞ্জে মুখ্যমন্ত্রীর কর্মসূচিতে ঋতব্রত-গোষ্ঠীর ২ বিধায়ক গরহাজির | #abpananda
TMC news: 'কোনও রাজনৈতিক দলেরই ১০ বছরের বেশি ক্ষমতায় থাকা উচিত নয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget