এক্সপ্লোর

Lava Phones: লাভা- র নতুন বাজেট স্মার্টফোন, দাম শুরু ৬০০০- এরও কমে, রয়েছে ঝাঁ-চকচকে ফিচার

Lava Budget Smartphones: ভারতে লাভা বোল্ড এন১ প্রো ফোনের দাম শুরু হচ্ছে ৬৭৯৯ টাকা থেকে। অন্যদিকে লাভা বোল্ড এন ফোনের দাম শুরু হচ্ছে ৫৯৯৯ টাকা থেকে। অ্যামাজন ইন্ডিয়া থেকে এক্সক্লুসিভ ভাবে কেনা যাবে।

Lava Phones: লাভা বোল্ড এন১ এবং লাভা বোল্ড এন১ প্রো- ভারতে লঞ্চ হয়েছে এই দুই ফোন। ভারতের নিজস্ব সংস্থা লাভা। তাদের এই দুই ফোন বাজেট সেগমেন্টের মডেল। এখানে রয়েছে Unisoc চিপসেট, ৫০০০ এমএএইচ ব্যাটারি। লাভা এন১ ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। লাভা এন১ এবং লাভা এন১ প্রো- দুই ফোনই ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না। লাভা বোল্ড এন১ ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে যেখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। অন্যদিকে লাভা বোল্ড এন১ প্রো ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যেখানেও এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। 

ভারতে লাভা বোল্ড এন১ প্রো ফোনের দাম শুরু হচ্ছে ৬৭৯৯ টাকা থেকে। অন্যদিকে লাভা বোল্ড এন ফোনের দাম শুরু হচ্ছে ৫৯৯৯ টাকা থেকে। অ্যামাজন ইন্ডিয়া থেকে এক্সক্লুসিভ ভাবে এই দুই ফোন কেনা যাবে। লাভা বোল্ড এন১ ফোনের বিক্রি শুরু হবে ৪ জুন থেকে। আর লাভা বোল্ড এন১ প্রো মডেলের বিক্রি শুরু হবে ২ জুন থেকে। লাভা সংস্থার এন সিরিজের এই দুই ফোনই ভারতে লঞ্চ হয়েছে দুটো রঙে। ক্রেতারা প্রো মডেলে ১০০ টাকা ছাড় পাবেন কুপন কোড ব্যবহার করলে। এছাড়াও লাভা সংস্থা দেবে ফ্রি হোম সার্ভিস। 

লাভা বোল্ড এন১ প্রো ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন 

  • লাভা বোল্ড এন১ প্রো ফোনে অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট রয়েছে। এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫- র আপগ্রেড পাওয়া যাবে। এর সঙ্গে ২ বছরের সিকিউরিটি আপডেটও পাবেন ইউজাররা। 
  • ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে, অক্টা-কোর Unisoc T606 প্রসেসর, ৪ জিবি র‍্যাম, ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে এই ফোনে। ভার্চুয়াল র‍্যাম ফিচারের মাধ্যমে ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অনবোর্ড স্টোরেজের পরিমাণও ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 
  • এই ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এই ক্যামেরা সেনসর এআই ফিচার যুক্ত। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। 
  • ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১৮ ওয়াটের চার্জিং সাপোর্ট, ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট সেনসর, ইউজারদের নিরাপত্তার জন্য ফেস আনলক ফিচার রয়েছে এই ফোনে। আর ফোনের বাক্সে থাকবে ১০ ওয়াটের চার্জার। 

লাভা বোল্ড এন১ ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৪ গো এডিশনের সাহায্যে। এই ফোনে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে আরও ৪ জিবি বাড়ানো যাবে। ১৩ মেগাপিক্সেলের মেন রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। আর পাবেন ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এর সঙ্গে থাকছে ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। এআই যুক্ত ক্যামেরা ফিচার এই ফোনেও রয়েছে। 

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম
Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget