এক্সপ্লোর

LG Gram 17 (2021) laptop: 'মুখ ফিরিয়েছে' মোবাইল বাজার, দেশে Gram 17 (2021) ল্যাপটপ আনছে LG

চলতি বছরেই শুরুর দিকে গ্রাম ল্যাপটপ এনেছিল এলজি। এবার তার উন্নত ভার্সন লঞ্চ করতে চলেছে কোম্পানি। নতুন ডিভাইসে থাকছে ইন্টেলের ১১ জেনারেশন আই-৭ প্রসেসর।

নয়া দিল্লি: হতাশ করেছে মোবাইল মার্কেট। এবার দেশের ল্যাপটপ বাজার ধরতে মরিয়া LG। শীঘ্রই ভারতের বুকে আসছে Gram 17 (2021) ল্যাপটপ। সম্প্রতি ল্যাপটপের টিজার প্রকাশ্যে এনেছে অ্যামাজন (Amazon)।

উন্নত প্রযুক্তির ফোন এনেও লাভ হয়নি। বার বার কোম্পানির থেকে মুখ ফিরিয়েছে ক্রেতারা। তবে মোবাইল বিক্রি না হলেও অন্যান্য প্রোডাক্টে দেশবাসীর মন জিতেছে কোম্পানি। এবার সেই আশায় ভর করে LG Gram 17 (2021) ল্যাপটপ আনছে দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট। ভারতে সেভাবে না চললেও আমেরিকায় ভালো ব্যবসা দিয়েছে Gram 17 ল্যাপটপ।

কোম্পানি দাবি করেছে, 'মিলিটারি গ্রেড'-এর সমান শক্তপোক্ত হবে এই ল্যাপটপ। চলতি বছরেই শুরুর দিকে গ্রাম ল্যাপটপ এনেছিল এলজি। এবার তার উন্নত ভার্সন লঞ্চ করতে চলেছে কোম্পানি। নতুন ডিভাইসে থাকছে ইন্টেলের ১১ জেনারেশন আই-৭ প্রসেসর। ১৭ ইঞ্চির ল্যাপটপ হলেও আগের মতোই হাল্কা হবে এর ওজন। 

Gram 17 (2021)-এর সম্ভাব্য স্পেসিফিকেশন

১৭ ইঞ্চির এই ল্যাপটপে ২.৮ গিগাহার্টজের বেস ক্লক স্পিড রয়েছে। যা সর্বোচ্চ টার্বোবুস্টের ফলে ৪.৭ গিগাহার্টজ পর্যন্ত চলতে পারে। ফুল এইচডি আইপিএস ডিসপ্লে দেওয়া হয়েছে ল্যাপটপে। ১৬ জিবির RAM-এর সঙ্গে ১ টিবি এসএসডি থাকতে পারে নতুন গ্রাম মডেলে। উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে চলবে এই ল্যাপটপ। নতুন ল্যাপটপগুলির মতো এতেও থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ল্যাপটপে ইউএসবি সি পোর্ট ছাড়াও থাকতে পারে থান্ডারবোল্ট পোর্টের সুবিধা। ৩.৫ এমএম-এর হেডফোন বা মাইক্রোফোন কম্বো জ্যাক থাকবে এই ডিভাইসে।

এখানেই শেষ নয়। এইচডিএমআই পোর্টের পাশাপাশি থাকছে আরও ইউএসবি কানেক্টিভিটির অপশন। ১৭ ইঞ্চির ল্যাপটপে ব্যাটারি সাপ্লাইয়ের জন্য দেওয়া হয়েছে ৮০ ওয়াটের চার্জার। তবে এবারও হতাশ করতে পারে ৭২০ পিক্সেলের ওয়েবক্যাম। সম্প্রতি ই-কমার্স সাইটে এই ল্যাপটপের টিজার এনেছে অ্যামাজন। কোম্পানি জানিয়েছে, শীঘ্রই এই ল্যাপটপ পাওয়া যাবে তাদের সাইটে। তবে ল্যাপটপ বিক্রির দিন ঘোষণা করেনি কোম্পানি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget