এক্সপ্লোর

Mahindra XUV 900: স্বাধীনতা দিবসে নতুন চমক, কুপে এসইউভি আনছে মহিন্দ্রা

Mahindra New Car: স্করপিও লঞ্চের প্রস্তুতির মধ্যেই এবার আরও একটা বড় খবর দিল মহিন্দ্রা। স্বাধীনতা দিবসেই আসতে পারে দেশের প্রথম এসইউভি কুপে Mahindra XUV900।


Mahindra New Car: স্করপিও লঞ্চের প্রস্তুতির মধ্যেই এবার আরও একটা বড় খবর দিল মহিন্দ্রা। স্বাধীনতা দিবসেই আসতে পারে দেশের প্রথম এসইউভি কুপে Mahindra XUV900। সম্প্রতি গাড়ির টিজার প্রকাশ্যে এনেছে কোম্পানি। 

Mahindra XUV900: একেবারে নতুন ভাবনা গাড়িতে 
সম্প্রতি বৈদ্যুতিক গাড়ির দিকে মনোযোগ দিয়েছে মহিন্দ্রা। কোম্পানি ইভি সেগমেন্টে "বর্ন ইলেকট্রিক ভিশন" নামে 3 টি নতুন মডেল আনার ইঙ্গিত দিয়েছে আগেই। কোম্পানি অগাস্টেই নতুন SUV, XUV900 Coupe চালু করার ঘোষণা করেছে। ইতিমধ্যেই মডেলের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে কোম্পানি। এবার XUV900 ডিজাইন করেছে মহিন্দ্রা। এই অ্যাডভান্সড ডিজাইন ইউরোপে তৈরি করা হয়েছে। শোনা যাচ্ছে, এটি একটি আন্তর্জাতিক এসইউভি হবে, যা 'বর্ন ইলেকট্রিক' শ্রেণিতে ব্যবহার করবে কোম্পানি। 

Mahindra New Car: কেমন দেখতে গাড়ি ?
কোম্পানির প্রকাশিত টিজার ভিডিও বলছে, স্টিয়ারিং হুইলের পিছনে, বড় স্ক্রিন ও ফাইটার জেট ককপিট-এর মতো ডিজাইন দেওয়া হয়েছে। XUV900 কুপে হলেও ভিতরে বড় জায়গা রয়েছে। কোম্পানি তার এসইউভিতে অ্যারোডাইনামিক ডিজাইন দিয়েছে। যার ফলে প্রতিকূল হাওয়াতেও সহজেই এগোতে পারবে গাড়ি। বিশেষ সি-আকৃতির এলইডি লাইটও দেখা যাবে গাড়িতে। যা তার বোনেটে এলইডি স্ট্রিপের মাধ্যমে লাগানো হয়েছে।

Mahindra XUV900: কী রয়েছে গাড়িতে ?
এই এসইউভির পূর্বে প্রকাশিত ছবিগুলি বলছে, এতে রেজার-শার্প বডি প্যানেল, স্টার আকৃতির চাকা, 3 ডোর ডিজাইন কনফিগারেশন, একটি আকর্ষণীয় স্টিয়ারিং হুইল, উন্নত ডিজিটাল কনসোল দিয়েছে কোম্পানি। সঙ্গে রয়েছে অ্যাডজাস্টেবল ও বাকেট সিট। এই এসইউভিতে একটি রুফ-মাউন্টেড স্পয়লার, বডি ক্ল্যাডিং, স্কোয়ারিশ চাকার অ্যালোয় ও বড় আকারের ভেন্টিলেটেড সিট পাওয়া যাবে।

Mahindra New Car: কী ইঞ্জিন থাকবে গাড়িতে ?
মনে করা হচ্ছে,  বর্ন ইলেকট্রিক ভার্সন হওয়ার কারণে এই বৈদ্যুতিক গাড়িগুলি পেট্রল বা ডিজেল সংস্করণের বৈদ্যুতিক ভ্যারিয়েন্ট হবে না। এগুলি সম্পূর্ণ নতুন প্ল্যাটফর্মে তৈরি করা হয়েছে। ফক্সওয়াগেনের সঙ্গে জোট বেঁধে এই নতুন প্লটফর্মে ইলেকট্রিক গাড়ি আনছে মহিন্দ্রা।সেই অনুযায়ী ফক্সওয়াগনের বৈদ্যুতিক মোটর, ব্যাটারি সিস্টেম ও ব্যাটারি সেলের মতো অংশগুলি বর্ন ইলেকট্রিক ভিশন এসইউভিতে সরবরাহ করা হতে পারে।

আরও পড়ুন : BMW G 310 RR: দেশের বাজারে নতুন স্পোর্টস বাইক আনছে বিএমডব্লিউ, কত দাম জানেন ?

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget