এক্সপ্লোর

Meta Layoffs: এখনও কাটেনি আশঙ্কা, ফের কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা মেটা-তে

Layoffs: মেটা সংস্থায় যে নতুন করে কর্মী ছাঁটাই হতে পারে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ কিছুদিন আগেই নতুন করে মিডল ম্যানেজারদের নোটিস পাঠিয়েছিলেন মেটা- র সিইও মার্ক জুকেরবার্গ।

Meta Layoffs: ফের কর্মী ছাঁটাই হতে পারে মেটা (Meta) সংস্থায়। এখনও আশঙ্কার মেঘ কাটেনি। উল্লেখ্য, গত বছর একধাক্কায় ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে মেটা কর্তৃপক্ষ। নতুন বছরেও ফের কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে মেটা সংস্থায়। সূত্রের খবর, আগামী মাসের শুরুর দিকে অর্থাৎ মার্চ মাসের শুরুর দিকে ফের কর্মী ছাঁটাই হতে পারে মেটা সংস্থায়। যদিও এ ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে মেটা কর্তৃপক্ষ কিছু ঘোষণা করেনি। এমনকি কোন কোন বিভাগ থেকে কর্মী ছাঁটাই হতে পারে তা স্পষ্ট ভাবে জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, মেটা সংস্থায় গতবছর ররথাত ২০২২ সালের নভেম্বর মাসে কর্মী ছাঁটাই করা হয়েছিল। এক দফায় প্রায় ১১ হাজার কর্মীর চাকরি অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিসংখ্যান বলছেন গ্লোবাল ওয়ার্ক ফোর্সের প্রায় ১৩ শতাংশ একধাক্কায় কমিয়ে ফেলেছে মেটা কর্তৃপক্ষ। নতুন করে ছাঁটাইয়ের কথা শোনা যাওয়ায় এবার ফের শুরু হয়েছে আতঙ্কের পরিবেশ। 

মেটা সংস্থায় যে নতুন করে কর্মী ছাঁটাই হতে পারে তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। কারণ কিছুদিন আগেই নতুন করে মিডল ম্যানেজারদের নোটিস পাঠিয়েছিলেন মেটা- র সিইও মার্ক জুকেরবার্গ। খুব তাড়াতাড়ি মেটা সংস্থায় দ্বিতীয় পর্যায়ের কর্মী ছাঁটাই শুরু হবে বলে অনুমান করা হচ্ছে। সম্প্রতি একটি প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকজন মিডল ম্যানেজারকে নোটিস পাঠিয়ে সতর্ক করেছেন জুকেরবার্গ। মেটা- র সিইও সম্প্রতি একটি মিটিংয়ে এই সতর্কবার্তা দিয়েছেন। আর এর থেকেই অনুমান করা হচ্ছে যে মেটা কোম্পানিতে খুব তাড়াতাড়ি নতুন করে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হবে। কতজন কর্মী চাকরি খোয়াতে পারেন তা এখনও স্পষ্ট নয়। নিশ্চিত ভাবে কোনও তথ্য এখনও প্রকাশ্যে আসেনি।  

Disney Layoffs: সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা বলেছে ডিজনিও (Disney)। বিনোদন দুনিয়ার এই সংস্থা সম্প্রতিই ঘোষণা করেছে , খরচ নিয়ন্ত্রণের জন্য কর্মী ছাঁটাই (Layoffs) করা হবে। ডিজনি সংস্থার সিইও Bob Iger জানিয়েছেন অন্তত ৭০০০ কর্মী চাকরি খোয়াতে পারেন এই ছাঁটাইয়ের ধাক্কায়। বিভিন্ন বিভাগ থেকে চলবে ছাঁটাই প্রক্রিয়া। তবে ডিজনি সংস্থার নির্দিষ্ট কোন কোন বিভাগে ছাঁটাইয়ের প্রভাব পড়বে তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। ডিজনি সংস্থার সাম্প্রতিক ত্রৈমাসিক আয় ঘোষণার পরই এই বড় সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। 

আরও পড়ুন- এবার চাকরি যাবে ১৬০০ কর্মীর, ইয়াহু নিল বড় সিদ্ধান্ত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা

ভিডিও

Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ২| ভবানীপুরে অমিত শাহের রোড শোতে অশান্তি, FIR-এর পর ২ DCP-কে শোকজ
Sange Suman (০৩.০৪.২৬)পর্ব ১| মালদায় হামলাকাণ্ডে উস্কানিমূলক বক্তৃতা, সহযোগী-সহ CID-র জালে মোফাক্কারুল
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ২ |
Ghantakhanek Sange Suman(০২.০৪.২৬) পর্ব ১ |
Ganesh Sattu : অলরাউন্ডার রবীন্দ্র জাডেজাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল 'গণেশ ছাতু'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump : 'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
'ওর বউ খুব খারাপ ব্যবহার করে', ফ্রান্সের প্রেসিডেন্টের গোপন কথা প্রকাশ্য়ে, ট্রাম্প দিলেন কীসের খোঁচা ?
Raghav Chadda Education : রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
রাঘব চাড্ডাকে নিয়ে তোলপাড় দিল্লির রাজনীতি ! কতদূর পড়াশোনা, কী ডিগ্রি রয়েছে সাংসদের ?
Raghav Chadda :  'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
 'সিঙাড়া নিয়ে কথা বলো, মোদির বিরুদ্ধে বলতে ভয় পাও', এবার রাঘব চাড্ডার বিরুদ্ধে সরাসরি আক্রমণে আপ
BSNL Recharge Plan :  জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
 জিও , এয়ারটেলের চিন্তা বাড়াবে BSNL-এর এই প্ল্যান, ২০০ টাকার কমে অনেক সুবিধা
Ravi Varma Painting: গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
গৃহকর্মে ব্যস্ত মা যশোদা, আদুরে আবদার নিয়ে হাজির শিশু কৃষ্ণ, ১৬৭ কোটিতে বিক্রি হল রাজা রবি বর্মার আঁকা ছবি, কিনলেন এই শিল্পপতি…
Gujarat School Food Poisoning : খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
খাবার খেতেই পেটে ব্যথা ! গুজরাতের স্কুলে অসুস্থ শতাধিক পড়ুয়া, পাওভাজি-পোলাওতে 'বিষক্রিয়া' ?
Gold Price Today : আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
আজ আরও কমে পাবেন সোনা ! রাজ্যে কত হল রেট ?
India Bangladesh Relation : বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
বিপদে বন্ধু সেই ভারত, জ্বালানি সঙ্কটে 'শত্রু বাংলাদেশ, মলদ্বীপ' এখন দিল্লির দ্বারস্থ
Embed widget