এক্সপ্লোর

Meta Layoffs: দ্বিতীয় দফায় মেটায় শুরু ছাঁটাই, এর মধ্যেই চাকরি খুইয়েছেন ১৫০০-এর বেশি

Layoffs: এবারের কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে মেটা সংস্থার এইচ আর বিভাগে কোপ পড়েছে।

Meta Layoffs: দ্বিতীয় দফায় মেটা (Meta) যে ১০ হাজার কর্মী ছাঁটাই করবে তা কয়েকদিন আগেই ঘোষণা করেছে তারা। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই ছাঁটাই (Layoffs) প্রক্রিয়া। প্রায় ১৫০০ কর্মীকে এর মধ্যেই ছাঁটাই করেছে মেটা সংস্থা। জানা গিয়েছে, এবার কোপ পড়েছে হিউম্যান রিসোর্স বা এইচ আর বিভাগে। ব্লুমবার্গের রিপোর্টে এমনই জানা গিয়েছে। এর পাশাপাশি শোনা যাচ্ছে কোম্পানি পুনর্গঠনের ক্ষেত্রে মেটা কর্তৃপক্ষের আরও কয়েক বছর সময় লাগবে। অর্থাৎ মেটা থেকে আরও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। এর আগে প্রথম দফায় গতবছর প্রায় ১১ হাজার কর্মী ছাঁটাই করেছে মেটা কর্তৃপক্ষ। 

গতবছর নভেম্বর মাসে প্রথমবারের জন্য কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিল মেটা সংস্থ। মার্ক জুকেরবার্গ ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছিলেন। একধাক্কায় ১১ হাজার কর্মী চাকরি খুইয়েছিলেন। মেটা'র ইতিহাসে এই প্রথম এত কর্মী ছাঁটাই হয়েছিলেন। সেই সময়েই পরবর্তে পর্যায়ের ছাঁটাইয়ের আশঙ্কার কথা শোনা গিয়েছিল। সেটাই সত্যি হয়েছে। 

সম্প্রতি গুগলের নতুন উদ্বেগ

কর্মী ছাঁটাইয়ের (Layoffs) পর আরও কড়া গুগল কর্তৃপক্ষ। এবার ছাঁটাই হওয়া কর্মীদের যা প্রাপ্য অর্থাৎ ক্ষতিপূরণ কিংবা অন্যান্য যেসমস্ত টাকাপয়সা পাওয়ার কথাও সেটাও দেবে না বলে জানিয়েছেন গুগল (Google) সংস্থা। এর পাশাপাশি বাতিল করা হবে আগে থেকে অনুমোদন নেওয়া ছুটির টাকাও। সেই তালিকায় রয়েছে মেডিক্যাল লিভ এবং মাতৃত্বকালীন ছুটিও। মেডিক্যাল লিভ এবং মাতৃত্বকালীন ছুটিতে থাকাকালীন যেসমস্ত কর্মী ছাঁটাই হয়েছেন তাঁদের অভিযোগ গুগল কর্তৃপক্ষ তাঁদের ওই নির্দিষ্ট সময়ের টাকা দিতে রাজি হয়নি। ইতিমধ্যেই ১০০-র বেশি ছাঁটাই হওয়া কর্মী গুগল সংস্থার উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠিয়েছেন এই বিষয়ের উল্লেখ করে।

Chat GPT কী সাধারণ মানুষের চাকরি কেড়ে নেবে

মাইক্রোসফ্ট-মালিকানাধীন চ্যাটজিপিটি নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বিশ্বে। গুগলের সার্চ ইঞ্জিনের থেকেও উন্নত প্রযুক্তি বলে এই চ্যাটবটে ভরসা রাখছে কোম্পানিগুলি। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, আগামী দিনে কর্মক্ষেত্রে মানুষের জায়গা নেবে ChatGPT। ইতিমধ্যেই সেই কাজ শুরু হয়েছে। কোম্পানির কাজ করতে AI চ্যাটবট প্রয়োগ করেছে কর্ণধারেরা। যাতে মাসের শেষে হাজার হাজার ডলার সাশ্রয় করছে বেশিরভাগ কোম্পানি। অন্যদিকে ইতিমধ্যেই বিশ্বকে অবাক করে দিয়ে ChatGPT 4 লঞ্চ করেছে কোম্পানি। এই চ্যাটবটটি ChatGPT-এর থেকেও স্মার্ট বলে মনে করছে প্রযুক্তি বিশেষজ্ঞরা। আর এইসবের জেরে বিভিন্ন কোম্পানিতে কর্মীদের পরিবর্ত হিসেবে Chat GPT- ই জায়গা দখল করে নেবে বলে মনে করেছেন খোদ এই প্রযুক্তির নির্মারা স্যাম অল্টম্যান। 

আরও পড়ুন- চলতি মাসেই ভারতে আসছে ইনফিনিক্সের নতুন ফোন, কেমন দেখতে হবে ইনফিনিক্স হট ৩০আই মডেল?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget