এক্সপ্লোর

Noise Headphone: নয়েজের নতুন হেডফোন হাজির ভারতে, দাম কত? কী কী স্পেশ্যাল ফিচার রয়েছে এই অডিও ডিভাইসে

Noise Master Buds Max: এই ওভার দ্য ইয়ার ডিজাইনের হেডফোনে রয়েছে Bose - এর সাউন্ড সাপোর্ট। এছাড়াও ইউজাররা পাবেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সুবিধা।

Noise Headphone: নয়েজ মাস্টার বাডস ম্যাক্স লঞ্চ হয়েছে ভারতে। এই ওভার দ্য ইয়ার ডিজাইনের হেডফোনে রয়েছে Bose - এর সাউন্ড সাপোর্ট। এছাড়াও ইউজাররা পাবেন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সুবিধা। আপাতত ভারতে তিনটি রঙে কেনা যাবে নয়েজ সংস্থার নতুন হেডফোন। অনলাইনে কিনতে পারবেন নয়েজ সংস্থার অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে। অফলাইনে পাওয়া যাবে রিলায়েন্স ডিজিটাল, ক্রোমা এবং বিজয় সেলস- এইসব রিটেল আউটলেট থেকে। 

ভারতে নয়েজ মাস্টার বাডস ম্যাক্স হেডফোনের দাম কত 

নয়েজ মাস্টার বাডস ম্যাক্স হেডফোনের দাম ১১,৯৯৯ টাকা। তবে নয়েজ সংস্থার ওয়েবসাইটে এই ওভার দ্য ইয়ার হেডফোনের দাম ৯৯৯৯ টাকা ধার্য হয়েছে। Onyx, Titanium, Silver - এই তিন রঙে লঞ্চ হয়েছে নয়েজের নতুন হেডফোন। Gonoise.com, Amazon, Reliance Digital, Croma, Vijay Sales - এইসব জায়গা থেকে কেনা যাবে নয়েজ মাস্টার বাডস ম্যাক্স হেডফোন। 

নয়েজ মাস্টার বাডস ম্যাস্ক হেডফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে 

  • ৪০ ডেসিবেল পর্যন্ত কাজ করবে এমন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাপোর্ট অর্থাৎ ANC সাপোর্ট রয়েছে এই হেডফোনে। তার ফলে আশপাশের আওয়াজ থাকলেও আপনার হেডফোনে কিছু শুনতে কোনও অসুবিধা হবে না। স্পষ্ট শব্দ পাবেন আপনি। 
  • নয়েজের এই ওভার দ্য ইয়ার হেডফোনে রয়েছে ৫টি মাইক্রোফোনের সেটআপ। এর সাহায্যে ইউজাররা ভয়েস কল করতে পারবেন। এছাড়াও করা যাবে অডিও রেকর্ডিং। ১০ মিটার রেঞ্জ পর্যন্ত ব্লুটুথ কানেক্টিভিটি পাওয়া যাবে। 
  • এনভায়রনমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন ফিচারের সাপোর্টও রয়েছে এই হেডফোনে। এর ফলে হেডফোন যদি আপনার ফোনে কানেক্ট করা থাকে এবং সেই সময় ফোন আসে, তাহলে অনায়াসেই আপনি কথা বলতে পারবেন। আশপাশের আওয়াজে কোনও অসুবিধা হবে না আপনার। ব্যাকগ্রাউন্ড নয়েজ কমাবে এই ফিচার। 
  • অ্যান্ডড়য়েড এবং আইওএস, দু'ধনের ডিভাইসেই সাবলীল ভাবে কাজ করবে এই হেডফোন। ডুয়াল ডিভাইস পেয়ারিং এবং অটো পেয়ারিং ফিচার রয়েছে এই হেডফোনে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসের এই ইয়ারফোন কানেক্ট হতে পারে। আর একবার কানেক্ট করে নিলে পরের বার থেকে আপনাআপনি কানেক্ট হবে। 
  • মাত্র ১০ মিনিট চার্জ দিলে এই হেডফোন চালু থাকবে প্রায় ১০ ঘণ্টা। USB Type-C পোর্টের সাহায্যে চার্জ দেওয়া যাবে। শূন্য থেকে ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৬০ মিনিটে। 

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget