এক্সপ্লোর

Nothing Phone: মার্চের শুরুতেই লঞ্চ হতে পারে নাথিং- এর দুই ফোন, কী কী ফিচার থাকতে পারে?

Nothing Smartphones: নাথিং ফোন৩এ লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে। কালো এবং সাদা রঙে নাথিং ফোন৩এ লঞ্চ হতে পারে।

Nothing Phone: নাথিং সংস্থা মার্চ মাসের শুরুতেই দুটো ফোন লঞ্চ করতে পারে। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো- এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। ৪ মার্চ এই দুই ফোন লঞ্চ হতে পারে। নাথিং ফোন ২এ- এর সাকসেসর হিসেবে নাথিং ফোন ৩এ মডেল লঞ্চ হতে চলেছে। এই বছর নাথিং সংস্থা একটি ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করবে বলে আগেই শোনা গিয়েছে। আর তার আগে নাথিং কোম্পানি আরও তিনটি ফোন লঞ্চ করবে বলে শোনা গিয়েছে। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো মডেলের সঙ্গে একটি 'প্লাস' ফোনও লঞ্চ হতে পারে। অর্থাৎ নাথিং ফোন ৩এ প্লাস মডেলও লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

নাথিং ফোন৩এ লঞ্চ হতে পারে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই কনফিগারেশনে। কালো এবং সাদা রঙে নাথিং ফোন৩এ লঞ্চ হতে পারে। এর পাশাপাশি শোনা গিয়েছে, নাথিং ফোন ৩এ প্রো ফোন ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে। ধূসর রঙে নাথিং ফোন ৩এ প্রো লঞ্চ হতে পারে। তবে নাথিং কোম্পানি আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি এখনও। 

নাথিং সংস্থার অন্যান্য ফোনের মতো Glyph ইন্টারফেস থাকতে পারে বলেই শোনা গিয়েছে। অর্থাৎ ফোনের পিছনের অংশ বা ব্যাক প্যানেল স্বচ্ছ হবে। সেখানে ফোনে নোটিফিকেশন এলে আলো জ্বলবে। ফোন এলে, মেসেজ এলে, নোটিফিকেশন এলে ফোনের রেয়ার প্যানেলে আলো জ্বলে ইউজারকে সতর্ক করে দেওয়া হবে। অর্থাৎ অ্যালার্ট পাবেন ইউজাররা। 

নাথিং ফোন ৩এ ফোনে কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে একনজরে দেখে নেওয়া যাক 

  • নাথিং সংস্থার এই নতুন ফোনে ৬.৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এটি একটি AMOLED ডিসপ্লে হতে চলেছে। ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকার সম্ভাবনা রয়েছে নাথিং ফোন৩এ মডেলে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। 
  • নাথিং ফোন ২এ- এর সাকসেসর মডেল নাথিং ফোন ৩এ ফোনে থাকতে পারে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭এস জেন ৩ চিপসেট। এর সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। 
  • একটি ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে নাথিং ফোন ৩এ ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো সেনসর (২এক্স অপটিকাল জুম), ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেনসর থাকতে পারে। এর পাশাপাশি ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 
  • নাথিং ফোন ৩এ ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে। 

আরও পড়ুন- দেশীয় কোম্পানির বাজেট ফোন লঞ্চ হয়েছে ভারতে, দাম ১০ হাজারেরও কম 

সেরা শিরোনাম

Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
Boat Soundbars: সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল
সাউন্ডবারেই মিলবে হোম থিয়েটারের এক্সপিরিয়েন্স, সিনেমা হোক বা ভিডিও গেম, বাজিমাত করবে এই ৬ মডেল

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget