এক্সপ্লোর

Nothing Phones: নতুন বছরের শুরুতেই গ্রাহকদের জন্য থাকতে চলেছে চমক, ভারতে আবারও আসছে নাথিং সংস্থার ফোন

Nothing Phone 4a: আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথম তিনমাসের মধ্যে নাথিং সংস্থার এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

Nothing Phones: ভারতে আবারও একটু নতুন ফোন লঞ্চ করতে চলেছে নাথিং সংস্থা। আর সেটা হতে বিশেষ দেরি নেই, এমনটাই অনুমান করা হচ্ছে। কারণ নাথিং সংস্থার আসন্ন এই ফোনের নাম দেখা গিয়েছে Bureau of Indian Standards (BIS) ওয়েবসাইটে। শোনা যাচ্ছে, মাঝামাঝি রেঞ্জে দাম থাকবে নাথিং সংস্থার এই ফোনের। এবার লঞ্চ হতে চলেছে নাথিং ৪এ মডেল। এর আগে লঞ্চ হয়েছিল নাথিং ফোন ৩এ। সেই ফোনেরই সাকসেসর মডেল হিসেবে ভারতে আসছে নাথিং ফোন ৪এ। তবে কবে এই ফোন লঞ্চ হবে, তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। 

 

টিপস্টার সুধাংশু আম্ভোরে এক্স মাধ্যমে Bureau of Indian Standards (BIS) ওয়েবসাইটের একটি তালিকা এক্স মাধ্যমে প্রকাশ করেছেন। সেখানে একটি ফোনের মডেল দেখা গিয়েছে, যার নম্বর A069 এবং অনুমান করা হচ্ছে সম্ভবত এটিই নাথিং ফোন ৪এ। এই ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে পারে আরেকটি নাথিং ফোন। সেটি সম্ভবত নাথিং ফোন ৪এ প্রো মডেল হতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের প্রথম তিনমাসের মধ্যে নাথিং সংস্থার এই দুই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে। যদিও নাথিং কর্তৃপক্ষ এখনও এই দুই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কোনও বিবৃতি পেশ করেনি। 

নাথিং ফোন ৩এ লাইট 

গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ। এবার আসছে ভারতেও। শোনা যাচ্ছে, নভেম্বর মাসে নাথিং ফোন ৩এ লঞ্চ হতে পারে ভারতে। নাথিং ফোন ৩এ সিরিজে রয়েছে আরও দুই ফোন। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো। এই তালিকাতেই নাম জুড়েছে নাথিং ফোন ৩এ লাইট মডেলের। ভারতে নাথিং ফোন ৩এ লাইট মডেলের দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। যদিও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে নাথিং সংস্থা যে তাদের নতুন মডেল নাথিং ফোন ৩এ লাইট, একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সিএমএফ ফোন ২ প্রো- এর সঙ্গে নাথিং ফোন ৩এ লাইটের ভারতীয় ভ্যারিয়েন্টের অনেক মিল থাকবে বলে শোনা গিয়েছে। সাধারণত গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের খুব বেশি অমিল থাকে না। ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইন, দামে বেশিরভাগ ক্ষেত্রে মিলই দেখা যায়। নাথিং ফোন ৩এ লাইট মডেলের ক্ষেত্রেও এমনটাই হবে বলে অনুমান করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Power Banks: ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
ভারতে সস্তায় পাওয়ার ব্যাঙ্ক আনল ওপ্পো, দাম কত, কবে কোথা থেকে কিনতে পারবেন আপনি, জেনে নিন
Smartphones Under Rs 20000: ২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
২০ হাজারের কমে স্যামসাং গ্যালাক্সি ফোন হাজির ভারতে, কত দামে কেনা যাবে কোন কনফিগারেশনের মডেল ?
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget