এক্সপ্লোর

Nothing Phone 3a Lite : ভারতে কবে লঞ্চ হবে নাথিং ফোন ৩এ লাইট? দাম কত হতে পারে?

Nothing Phone : নাথিং সংস্থা আগেও ভারতে বিভিন্ন ফোন লঞ্চ করেছে। স্বচ্ছ ব্যাক প্যানেলের ডিজাইন এই ফোনের অন্যতম মূল আকর্ষণ। এই ব্যাক প্যানেলে রয়েছে বিশেষ আলোর ফিচার।

Nothing Phone 3a Lite : গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে নাথিং ফোন ৩এ। এবার আসছে ভারতেও। শোনা যাচ্ছে, নভেম্বর মাসে নাথিং ফোন ৩এ লঞ্চ হতে পারে ভারতে। নাথিং ফোন ৩এ সিরিজে রয়েছে আরও দুই ফোন। নাথিং ফোন ৩এ এবং নাথিং ফোন ৩এ প্রো। এই তালিকাতেই নাম জুড়েছে নাথিং ফোন ৩এ লাইট মডেলের। ভারতে নাথিং ফোন ৩এ লাইট মডেলের দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কম থেকে। যদিও নির্দিষ্ট ভাবে কিছু জানা যায়নি। তবে নাথিং সংস্থা যে তাদের নতুন মডেল নাথিং ফোন ৩এ লাইট, একটি বাজেট ফোন হিসেবে লঞ্চ করতে চলেছে, তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। সিএমএফ ফোন ২ প্রো- এর সঙ্গে নাথিং ফোন ৩এ লাইটের ভারতীয় ভ্যারিয়েন্টের অনেক মিল থাকবে বলে শোনা গিয়েছে। সাধারণত গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া ফোনের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের খুব বেশি অমিল থাকে না। ফিচার, স্পেসিফিকেশন, ডিজাইন, দামে বেশিরভাগ ক্ষেত্রে মিলই দেখা যায়। নাথিং ফোন ৩এ লাইট মডেলের ক্ষেত্রেও এমনটাই হবে বলে অনুমান করা হচ্ছে। 

নাথিং সংস্থা আগেও ভারতে বিভিন্ন ফোন লঞ্চ করেছে। স্বচ্ছ ব্যাক প্যানেলের ডিজাইন এই ফোনের অন্যতম মূল আকর্ষণ। এই ব্যাক প্যানেলে রয়েছে বিশেষ আলোর ফিচার। ফোন এলে, নোটিফিকেশন এলে, আরও অনেক ক্ষেত্রেই এই আলো জ্বলে জানান দেয় ইউজারকে। নাথিং ফোন ৩এ লাইট মডেলের ভারতীয় ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও নাথিং সংস্থার ফোনে এই স্পেশ্যাল ফিচার দেখা যাবে বলেই অনুমান করা হয়েছে। নভেম্বর মাসে নাথিং ফোন ৩এ লাইট মডেল ভারতে লঞ্চ হবে শোনা গেলেও, নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। 

ভারতে বাড়ছে বাজেট ফোনের চাহিদা, সম্প্রতিও লঞ্চ হয়েছে একটি মডেল 

এবছর মার্চ মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা শার্ক ফোন। সেই লাভা শার্ক ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হয়েছে লাভা শার্ক ২ ৪জি ফোন। এই ফোনে রয়েছে ৬.৭৫ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও সস্তার এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের এআই বেসড রেয়ার ক্যামেরা সেনসর। লাভা শার্ক ২ ৪জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৬৯৯৯ টাকা। অরোরা গোল্ড এবং ইক্লিপস গ্রে - এই দুই রঙে লাভা শার্ক ২ ৪জি ফোন লঞ্চ হয়েছে। দেশের বিভিন্ন অফলাইন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। লাভা সংস্থা জানিয়েছে, তারা তাদের নতুন ফোনের ক্ষেত্রে 'ডোরস্টেপ আফটার সেল সার্ভিস' দেবে ইউজারদের। 

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Suvendu Adhikari|
Kolkata Accident | কালীপুজোর রাতে বাইকে রেষারেষির জেরে মৃত্য়ু হল তরুণ-তরুণীর | ABP Ananda
Kali Puja 2026 | দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২, বাজেয়াপ্ত প্রায় ২৩৯ কেজি শব্দবাজি
Tala Waterlogged News | উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
Delhi News | দীপাবলির রাতে আতসবাজিতে ঝলসে গিয়ে দিল্লিতে এক বালকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget