এক্সপ্লোর

OnePlus 11R 5G: ফেব্রুয়ারিতে ভারতে আসছে ওয়ানপ্লাস ১১আর ৫জি, কবে লঞ্চ? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে

OnePlus Smartphone: ক্যামেরা ফিচার হিসেবে ওয়ানপ্লাসের আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

OnePlus Phone: ওয়ানপ্লাস সংস্থার নতুন ফোন ওয়ানপ্লাস ১১আর ৫জি (OnePlus 11R 5G) লঞ্চ হতে চলেছে ভারতে। আগামী ৭ ফেব্রুয়ারি এই ফোন লঞ্চ হবে দেশে। ওই নির্দিষ্ট দিনে ওয়ানপ্লাসের ক্লাউড ১১ (OnePlus Clous 11) ইভেন্ট হওয়ার কথা। সেখানেই এই ফোন লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। এই ফোনের সঙ্গে ওয়ানপ্লাস ১১ ৫জি এবং ওয়ানপ্লাস বাডস প্রো ২ ট্রু ওয়ারলেস স্টিরিও ইয়ারফোন লঞ্চ হতে চলেছে। অন্যদিকে, ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে দাম এবং অন্যান্য স্পেসিফিকেশন, ফিচার এখনও প্রকাশ্যে আসেনি আনুষ্ঠানিক ভাবে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১১ ৫জি ফোনের তুলনায় কম শক্তিশালী ফোন লঞ্চ হতে চলেছে। এই ফোনের সঙ্গে ওয়ানপ্লাস কিবোর্ড, ওয়ানপ্লাস টিভি কিউ২ প্রো (৬৫ ইঞ্চি) লঞ্চের সম্ভাবনা রয়েছে। 

সূত্রের খবর, ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোন ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এই মডেলের দাম হতে পারে ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। এই ফোনের ১৬ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৪৫ হাজার টাকার আশপাশে হতে পারে। ওয়ানপ্লাস সংস্থা এই ফোন চিনের বাজারে লঞ্চ করেছে OnePlus Ace 2 হিসেবে। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে থাকতে পারে একটি ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮+ জেন ১ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে। 

ক্যামেরা ফিচার হিসেবে ওয়ানপ্লাসের আসন্ন ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও থাকতে পারে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ওয়ানপ্লাস ১১আর ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। 

Infinix Note 12i: ইনফিনিক্স নোট ১২আই (Infinix Note 12i) ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর। তার সঙ্গে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি ইনবিল্ট স্টোরেজ। এছাড়াও ইনফিনিক্সের (Infinix) নতুন ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। এছাড়াও রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ। ইনফিনিক্স নোট ১২আই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। টাইপ-সি ইউএসবি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।
 
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget