এক্সপ্লোর

IBM Layoffs: এবার কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত আইবিএমেও! চাকরি খোয়াতে পারেন ৩৯০০ কর্মী

IBM: শোনা গিয়েছে, আইবিএম কোম্পানি থেকে ৩৯০০ কর্মীকে ছাঁটাই করা হবে। নিজেদের ওয়ার্ক ফোর্সের ১.৫ শতাংশকে এক ধাক্কায় সরাতে চলেছে এই সংস্থা।

Layoffs: এবার কর্মী ছাঁটাই আইবিএম (IBM Layoffs) সংস্থায়। সম্প্রতি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে আইবিএম (IBM)। শোনা গিয়েছে, ৩৯০০ কর্মীকে ছাঁটাই করবে আইবিএম কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, ২০২২ সাল অর্থাৎ গত বছর তাদের annual cash target পূরণ হয়নি। শুধু তাই নয়, কোম্পানির ২ শতাংশও কমে গিয়েছে। আর এইসব কারণেই আইবিএম কোম্পানি থেকে ৩৯০০ কর্মীকে ছাঁটাই করা হবে। নিজেদের ওয়ার্ক ফোর্সের ১.৫ শতাংশকে এক ধাক্কায় সরাতে চলেছে এই সংস্থা। রয়টার্সের রিপোর্ট অনুসারে, আইবিএম সংস্থার চিফ ফিনান্সিয়াল অফিসার James Kavanaugh জানিয়েছেন, এখনও তাদের সংস্থা ক্লায়েন্ট ফেসিং রিসার্চ এবং উন্নতির জন্য নিয়োগের ক্ষেত্রে আগ্রহী রয়েছে। আইবিএমের কোন কোন বিভাগ থেকে প্রথম ধাপের কর্মী ছাঁটাই হবে তা এখনও জানা যায়নি। 

Google Layoffs: সম্প্রতি ব্যাপক হারে ছাঁটাই হয়েছে গুগলেও (Google Layoffs)। টেক জায়ান্ট এই সংস্থা থেকে ১২ হাজার কর্মীর চাকরি হারানো সম্ভাবনা রয়েছে। সম্প্রতি আবার শোনা গিয়েছে যে, গুগল থেকে আরও অনেক কর্মী চাকরি খোয়াতে পারেন। গত ২০ জানুয়ারি ১২,০০০ কর্মীকে ছাঁটাই করার ঘোষণা করেছিল কোম্পানি। বর্তমানে গুগল সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের কোম্পানিতে পরিণত হয়েছে। পিচাই জানিয়েছেন, কোম্পানির বৃদ্ধি ও কাজের উন্নতির জন্য এই কর্মী ছাঁটাইয়ের প্রয়োজন ছিল। কয়েক মাস ধরে এই বিষয়ে কথা চলছিল। এরপরই নেওয়া হয় সিদ্ধান্ত। গুগলের তরফে স্টাফ মেমোয় জানানো হয়েছে,নিয়োগ সংক্রান্ত মানে হিউম্যান রিসোর্স, কর্পোরেট ফাংশন,ইঞ্জিনিয়ারিং ও প্রোডাক্ট টিম থেকে এই কর্মী ছাঁটাই করা হবে। শোনা যাচ্ছে, মার্কিন মুলুকের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশেও গুগল সংস্থায় কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়বে।  

Amazon Layoffs: ২০২২ সাল অর্থাৎ গতবছরের শেষভাগ থেকে ব্যাপক হারে কর্মী ছাঁটাই (Layoffs) করেছে বিশ্বের তাবড় কয়েকটি টেক জায়ান্ট (Tech Giant)। এর মধ্যে বেশ কয়েকটি কোম্পানির ক্ষেত্রে চলতি বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। যেমন ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। সম্প্রতি শোনা গিয়েছে, অ্যামাজন কর্তৃপক্ষ ২০০০- এর বেশি সংখ্যক কর্মীকে নতুন করে নোটিস পাঠিয়েছে। এর থেকেই অনুমান, আরও কর্মী ছাঁটাই হবে অ্যামাজনে। শোনা যাচ্ছে, এবারের কর্মী ছাঁটাইয়ের প্রভাব পড়তে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা এবং কোস্টা রিকাতে। রয়টার্সের রিপোর্ট সূত্রে খবর, অ্যামাজন সংস্থা নতুন করে ২৩০০ কর্মীকে 'Mass Layoff' সংক্রান্ত নোটিফিকেশন পাঠিয়েছে। 

আরও পড়ুন- মাত্র ২৬ টাকায় ইয়ারবাডস! কোথায় কীভাবে পাবেন একনজরে দেখে নিন

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget