এক্সপ্লোর

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন কবে লঞ্চ হতে চলেছে ভারতে? কী কী ফিচার থাকতে পারে?

OnePlus Nord CE 4 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকার কথা শোনা গিয়েছে। এই ফোনে একটি ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে।

OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) নতুন ৫জি ফোন (5G Phone) ভারতে লঞ্চ হতে চলেছে। এবার লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন (OnePlus Nord CE 4 5G)। এই ফোন আগামী পয়লা এপ্রিল (১ এপ্রিল) সন্ধে ৬টা ৩০ মিনিটে ভারতে লঞ্চ হবে। গতবছর অর্থাৎ ২০২৩ সালের জুন মাসে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি (OnePlus Nord CE 3 5G) ফোন লঞ্চ হয়েছিল। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন। অ্যামাজন (Amazon India) থেকে এই ফোন কেনা যাবে। এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে চলেছে। দুটো রঙে ভারতে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা (Dual Rear Camera Unit) ইউনিট থাকতে চলে এই ফোনে। অ্যামাজন ইন্ডিয়া- এই ই-কমার্স সংস্থা ছাড়াও ওয়ানপ্লাস ইন্ডিয়ার (OnePlus India) ওয়েবসাইট থেকে এই ফোন কেনা যাবে বলে অনুমান করা হচ্ছে। কারণ এই দুই ক্ষেত্রেই ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ৫জি ফোনের জন্য মাইক্রোসাইট তৈরি হয়েছে। সেখানে ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। তবে ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। 

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন সম্পর্কে এ যাবৎ কী কী জানা গিয়েছে, দেখে নিন একনজরে 

  • কালো এবং সবুজ রঙে ভারতে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোন।
  • এই ফোনে একটি ৪এনএম কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর থাকতে পারে।
  • ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে ওয়ানপ্লাসের এই ফোনে। এর সঙ্গে থাকতে পারে একটি এলইডি ফ্ল্যাশ। 
  • ওয়ানপ্লাস নর্ড সিই ৪ ৫জি ফোনে একটি ৬.৭ ইঞ্চির AMOLED স্ক্রিন থাকার কথা শোনা গিয়েছে।
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর থাকতে পারে। আর ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। 

সম্প্রতি দাম কমেছে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের 

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম অ্যামাজনে ১৭,৯৯৯ টাকা। অন্যদিকে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ১৯,৯৯৯ টাকা। এই দামেই ভারতে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোন। এই ফোন অ্যামাজন থেকে কিনতে চাইলে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের কার্ডে ১০০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। এই ব্যাঙ্ক অফার যুক্ত হলে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম হবে ১৬,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে ১৮,৯৯৯ টাকা।

আরও পড়ুন- স্যামসাং গ্যালাক্সি এম১৫ ৫জি ফোন হাজির ভারতে, কী কী ফিচার রয়েছে?

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget