এক্সপ্লোর

OnePlus TV 50 Y1S Pro: ভারতে এল ওয়ানপ্লাসের নতুন ৫০ ইঞ্চির স্মার্ট টিভি, আপনার ফোনই হতে পারে এই টিভির রিমোট

OnePlus Smart TV: ওয়ানপ্লাসের নতুন স্মার্ট টিভি লঞ্চ হল ভারতে। ৫০ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই স্মার্ট টিভিতে। দেখে নিন এই স্মার্ট টিভির দাম এবং অন্যান্য ফিচার।

কলকাতা: ওয়ানপ্লাসের (OnePlus) নতুন স্মার্ট টিভি (Smart TV) লঞ্চ হল ভারতে। ৫০ ইঞ্চির স্মার্ট টিভির দাম ৩২,৯৯৯ টাকা। সম্প্রতি ওয়ানপ্লাস টিভি ৫০ ওয়াই১এস প্রো (OnePlus TV 50 Y1S Pro) লঞ্চ হয়েছে ভারতে। গত এপ্রিল মাসে দেশে লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস ৪৩ ওয়াই১এস প্রো স্মার্ট টিভি। এরই আপগ্রেডেড ভার্সান হিসেবে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস নতুন স্মার্ট টিভির মডেল।

ভারতে ওয়ানপ্লাস ৫০ ওয়াই১এস প্রো স্মার্ট টিভির দাম

ভারতে সদ্য লঞ্চ হওয়া ওয়ানপ্লাসের স্মার্ট টিভির দাম ৩২,৯৯৯ টাকা। ৭ জুলাই থেকে অ্যামাজন এবং OnePlus.in, OnePlus Experience Stores এবং বিভিন্ন বড় অফলাইন পার্টনার স্টোর থেকে এই স্মার্ট টিভি কেনা যাবে। অ্যাক্সিস ব্যাঙ্কের গ্রাহকদের জন্য ৩০০০ টাকা ছাড় রয়েছে। এর পাশাপাশি ৯ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই অপশন রয়েছে। অ্যামাজন এবং OnePlus.in- এর ক্ষেত্রে বিভিন্ন বড় ব্যাঙ্ক ট্র্যানজাকশনের ক্ষেত্রে এই সুবিধা পাবেন ক্রেতারা। এছাড়াও ফ্রি অ্যামাজন প্রাইমের ১২ মাসের সাবস্ক্রিপশন পাবেন গ্রাহকরা।

ওয়ানপ্লাস ৫০ ওয়াই১এস প্রো স্মার্ট টিভির বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • ওয়ানপ্লাসের ৫০ ইঞ্চি ডিসপ্লের এই স্মার্ট টিভিতে রয়েছে অ্যান্ড্রয়েড টিভি ১০.০ সাপোর্ট। এছাড়াও টিভির 4K UHD ডিসপ্লের উপর রয়েছে HDR10+, HDR10, HLG ফরম্যাটের সাপোর্ট। এর সঙ্গে আগে থেকেই এই স্মার্ট টিভিতে লোড করা রয়েছে Gamma Engine।
  • ওয়ানপ্লাসের নতুন টিভিতে Gamma Engine- এর মধ্যে রয়েছে Motion Estimation, Motion Compensation (MEMC) টেকনোলজির সাপোর্ট। এর পাশাপাশি রয়েছে MultiCast এবং Google Duo সাপোর্ট।
  • ২৪ ওয়াটের দুটো স্পিকার রয়েছে এই স্মার্ট টিভিতে। এখানে রয়েছে ডলবি অডিও সাপোর্টও।
  • অন্যান্য ওয়ানপ্লাস টিভির মতোই এই স্মার্ট টিভিতেও রয়েছে OxygenPlay 2.0 ফিচার। এর সাহায্যে ইউজাররা ২৩০টিরও বেশি লাইভ চ্যানেল দেখতে পারবেন বলে জানা যাচ্ছে। এর পাশাপাশি OnePlus Connect 2.0 ফিচারের সাপোর্ট রয়েছে ওয়ানপ্লাসের নতুন ৫০ ইঞ্চির স্মার্ট টিভিতে। এই ফিচারের সাহায্যে উপযুক্ত স্মার্টফোন টিভির সঙ্গে যুক্ত করে রিমোট হিসেবে ব্যবহার করা যাবে।
  • ভয়েস অ্যাসিসট্যান্ট কমান্ডের জন্য গুগল অ্যাসিসট্যান্ট সাপোর্ট রয়েছে এই স্মার্ট টিভিতে। ইউজাররা ওয়ানপ্লাসের এই স্মার্ট টিভিতে অ্যালেক্সার ব্যবহার করতে পারবেন। ২ জিবি র‍্যাম এবং ৮ জিবি অনবোর্ড স্টোরেজ রয়েছে ওয়ানপ্লাসের স্মার্ট টিভিতে। এছাড়াও থাকছে স্পেশ্যাল গেম মোড এবং কিডস মোড।

আরও পড়ুন- Apple Airpods-এ প্রথমবার এত বড় ছাড়, জেনে নিন কত দাম গ্যাজেটের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget