এক্সপ্লোর

Oppo Phones: ভারতে আসছে ওপ্পো 'এ' সিরিজের ৫জি ফোন, মিল থাকতে পারে চিনে লঞ্চ হওয়া মডেলের সঙ্গে

Oppo A5 Pro 5G Phone: ভারতে কবে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন লঞ্চ হবে তা এখনও জানা যায়নি। ওপ্পো সংস্থা এই ফোনের ভারতে লঞ্চ প্রসঙ্গে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।

Oppo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ওপ্পো সংস্থার নতুন ফোন (Oppo Smartphones)। এটি একটি ৫জি ফোন (5G Phone) হতে চলেছে। ওপ্পো 'এ' সিরিজের ফোন (Oppo A Series Phone) হতে চলেছে এই মডেল। ভারতে আসছে ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন (Oppo A5 Pro 5G Phone)। গতবছর অর্থাৎ ২০২৪ সালের শেষদিকে চিনে লঞ্চ হয়েছিল এই ফোন। এবার আসছে ভারতে। তবে এখনও ওপ্পো এ৫ প্রো ৫জি ফোন ভারতে লঞ্চের দিনক্ষণ ঘোষণা হয়নি। তবে টিপস্টার যোগেশ ব্রার আভাস দিয়েছেন, এই ফোন ভারতে লঞ্চ হতে পারে এপ্রিল মাসের শেষদিকে। ইতিমধ্যেই ফোনের রেয়ার প্যানেলের ডিজাইন প্রকাশ্যে এসেছে। চিনের ভ্যারিয়েন্টে ছিল গোলাকার রেয়ার ক্যামেরা মডিউল। তবে ওপ্পো এ৫ প্রও ৫জি ফোনে থাকতে চলেছে চৌকো আকৃতিক ক্যামেরা মডিউল। 

ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের চিনা ভ্যারিয়েন্টে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের চিনা ভ্যারিয়েন্টে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। তবে এইসব ফিচার এবং স্পেসিফিকেশন ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টে থাকবে কিনা তা জানা যায়নি এখনও। 

ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনের চিনা ভ্যারিয়েন্টে কোন কোন ফিচারের সাপোর্ট রয়েছে একনজরে দেখে নিন 

  • এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ বেসড ColorOS 15 - এর সাহায্যে পরিচালিত হয়। 
  • এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 
  • একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট রয়েছে এই ফোনে যার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ রয়েছে। 
  • এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের মোনোক্রোম সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 
  • এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ৮০ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন। 

অনুমান ভারতে লঞ্চ হতে চলা ওপ্পো এ৫ প্রো ৫জি ফোনে চিনে লঞ্চ হওয়া ফোনের অনেক ফিচারই থাকতে পারে। যদিও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

সেরা শিরোনাম

Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু

ভিডিও

Aj Banglay: আজাদি স্লোগান মমতার, পাল্টা মুখ্যমন্ত্রী| উত্তপ্ত SRFTI | ফের কুণালের গাড়িতে হামলা
Nitin Nabin | বিজেপির যেন তৃণমূলীকরণ না হয়, শহরে এসে বার্তা নিতিন নবীনের
Humayun Kabir | উপনির্বাচনের আগে হুমায়ুনের মুখে মুখ্যমন্ত্রীর মৃত্যু-কামনা! দায়ের হল অভিযোগ
Thalapathy Vijay TVK | থলপতি বিজয়ের TVK প্রথম কার্যালয় খুলল পশ্চিমবঙ্গে
Chaos in SRFTI | ছাত্রছাত্রীদের একাংশের সঙ্গে আয়োজকদের সংঘাত। SRFTI-এ সংঘর্ষ |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget