এক্সপ্লোর

Oppo Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৯ ৫জি, দাম কত এই ফোনের? কী কী ফিচার রয়েছে?

Oppo A79 5G: ওপ্পো এ৭৯ ৫জি ফোনে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।

Oppo Smartphone: ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৯ ৫জি (Oppo A79 5G) ফোন। ওপ্পো 'এ' সিরিজের (Oppo A Series Phone) ৫জি ফোন দুটো রঙে লঞ্চ হয়েছে ভারতে। এখানে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। ওপ্পো এ৭৯ ৫জি ফোনে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে। এছাড়াও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। আর রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট। একবার চার্জ দিলে এই ফোনে ২৬ ঘণ্টা পর্যন্ত কথা বলা যাবে বলে দাবি করেছে ওপ্পো সংস্থা। ওপ্পো এ৭৮ ৫জি ফোনের সাকসেসর হিসেবে ভারতে লঞ্চ হয়েছে ওপ্পো এ৭৯ ৫জি ফোন। ভারতের বাজারে এই ফোন ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি, ভিভো টি২ ৫জি, স্যামসাং গ্যালাক্সি এম৩৪ ৫জি ফোনের সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দেবে।

ওপ্পো এ৭৯ ৫জি ফোনের দাম

এই ফোনের ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৯,৯৯৯ টাকা। গ্লোয়িং গ্রিন এবং মিস্ট্রি ব্ল্যাক- এই দুই রঙে লঞ্চ করেছে ওপ্পো সংস্থা। ওপ্পো ই-স্টোর থেকে প্রি-বুকিং করা যাচ্ছে এই ফোনের জন্য। কেনা যাবে ফ্লিপকার্ট, অ্যামাজন থেকেও। এই দুই ই-কমার্স সাইটেও চলছে প্রি-বুকিং। এছাড়াও বিভিন্ন রিটেল আউটলেট থেকেও এই ফোন কেনা যাবে। ২৮ অক্টোবর থেকে বিক্রি শুরু হবে এই ফোনের। 

ওপ্পোএ৭৯ ৫জি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন

  • এই ফোনে রয়েছে ডুয়াল সিমের সাপোর্ট (ন্যানো)। ফোন পরিচালিত হবে ColorOS 13.1- এর সাপোর্টে। ৯০ হার্টজ রিফ্রেশ রেটের একটি এলসিডি স্ক্রিন রয়েছে এই ফোনে। এই ফোনের র‍্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব। 
  • ওপ্পো এ৭৯ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের আরও একটি সেনসর। প্রাইমারি ক্যামেরা সেনসরে ৭৭ ডিগ্রি ফিল্ড ভিউ পাওয়া যাবে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। 
  • ওপ্পো সংস্থার দাবি, এই ফোনে শূন্য থেকে ৫১ শতাংশ চার্জ হতে সময় লাগবে ৩০ মিনিট। এছাড়াও এই ফোনে রয়েছে ওয়াই-ফাই, ব্লুটূথ ৫.৩ এবং ৩.৫ মিলিমিটারের টাইপ-সি ইউএসবি অডিও জ্যাক। ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। আর রয়েছে ফেস আনলক ফিচার। 

আরও পড়ুন- অনলাইনে লোভ দেখিয়ে প্রতারণার ফাঁদ, কীভাবে চলছে জালিয়াতি

সেরা শিরোনাম

iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
Samsung Galaxy A08 : ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হয়েছে, দাম কত, কেনা যাবে কোথা থেকে ?
boAt Aavante Bar : ২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?
২৪০ ওয়াটের ডলবি অডিও, আছে ইকুইকোর ড্রাইভার ছাড়াও ২.১ চ্য়ানেল সাউন্ডবার, কেমন সাউন্ড বোট আভান্তের ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget